পাচারের সময় ৪২ টন সুগন্ধি চালের চালান আটক
‘ফুড স্টাফ’ বা চিঁড়া ঘোষণায় সিঙ্গাপুর ও সৌদি আরবে রপ্তানির আগ মুহূর্তে ৪২ টন সুগন্ধি চাল আটক করা হয়েছে বন্দরে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) মেসার্স ইছাক ব্রাদার্স ডিপো লিমিটেড নামের একটি অফডকে এ চালান আটক করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মোছাম্মৎ আয়শা সিদ্দিকা এক বিজ্ঞপ্তিতে জানান, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকের গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় কর্তৃক রপ্তানিকারক নীলফামারীর অভিজিৎ ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দুইটি চালান আটক করা হয়েছে। চালান দুইটির সিঅ্যান্ডএফ এজেন্ট ছিল এনআর এন্টারপ্রাইজ।
তিনি জানান, মেসার্স ইছাক ব্রাদার্স ডিপো লিমিটেডে পণ্যচালান সংশ্লিষ্ট ৪টি কনটেইনার এ দপ্তরের কর্মকর্তা এবং চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর শাখার কর্মকর্তা কর্তৃক যৌথভাবে কায়িক পরীক্ষা করা হয়। কায়িক পরীক্ষণে রপ্তানি নিষিদ্ধ ৪২ ট ন সুগন্ধি চাল পাওয়া যায়। পণ্যচালান দুটি ‘ফুড স্টাফ’ ঘোষণায় সিঙ্গাপুর এবং সৌদি আরবে অবৈধভাবে রপ্তানির অপচেষ্টা হয়েচিল।
এ ঘটনায় রপ্তানি নীতি ২০২১-২০২৪ এবং কাস্টমস আইন, ২০২৩ অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানান তিনি।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …