পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আল ইহসান ডেস্ক:
দীর্ঘদিন ধরে সড়ক অবরোধ করে রাখায় খাদ্য ও চিকিৎসার অভাবে শতাধিক শিশুর করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলার পারাচিনার দুর্গম এলাকায়। প্রায় আড়াই মাস ধরে এলাকার গুরুত্বপূর্ণ রাস্তাঘাট অবরোধের কারণে খাদ্য এবং চিকিৎসা সরঞ্জামের ঘাটতি দেখা দেওয়ায় এই প্রাণহানি ঘটে।
কুররাম তহসিলের চেয়ারম্যান আগা মুজামিল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সড়ক যোগাযোগ বন্ধ থাকার কারণে প্যারাচিনারের বাসিন্দারা মৌলিক সেবা পাচ্ছেন না। এর ফলে শতাধিক শিশু চিকিৎসার অভাবে প্রাণ হারিয়েছে।
কুররামের ডেপুটি কমিশনার জানিয়েছে, গ্র্যান্ড জিরগা জেলা সফর করে পুরনো আদিবাসী বিরোধ নিষ্পত্তি এবং সড়ক পুনরায় চালুর জন্য শান্তি আলোচনা শুরু করা হয়েছে।
প্যারাচিনারের আদিবাসী বিরোধের ফলে সম্প্রতি প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে। এর জেরে সেখানে প্রায় আড়াই মাস ধরে বড় ও ছোট সব সড়কই বন্ধ রয়েছে। সূত্র: জিও নিউজ
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।