পাকিস্তানে চালু হচ্ছে সৌরচালিত টিকিটবিহীন ট্রাম
, ৩০ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ ছানী, ১৩৯৩ শামসী সন , ২৬ জুলাই, ২০২৫ খ্রি:, ১২ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
পাকিস্তানে চালু হতে যাচ্ছে সৌরশক্তিচালিত ট্র্যাকবিহীন ট্রাম। চলাচলে থাকছে না টিকিটের ব্যবস্থাও। দেশটির অন্যতম প্রধান শহর লাহোরের রাস্তায় চলবে ট্র্যাক ও টিকিটবিহীন এই ট্রাম।
গত সোমবার দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এই তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়- প্রচলিত রেল-ট্র্যাক না থাকায় এটি চলবে জিপিএস ও ডিজিটাল ম্যাপিংয়ের মাধ্যমে। পুরোপুরি বিদ্যুৎ-চালিত এই ট্রেনে ব্যাটারি থেকে শক্তির যোগান দেওয়া হবে।
এতে আরও বলা হয়, লাহোর বিমানবন্দরের কাছে ট্রামটির পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে। চীনের সহায়তায় এই ট্রাম চালু হতে যাচ্ছে। চীন ও পাকিস্তানের কর্মকর্তারা ট্রামটির পরীক্ষামূলক চলাচল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দক্ষিণ এশিয়ায় এই প্রথম এমন ট্রাম চালু হতে যাচ্ছে বলেও প্রতিবেদনে জানানো হয়।
পাকিস্তানের গণপরিবহন বিভাগের এক কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেন, ‘এটি শুধু একটি ট্রামের পরীক্ষামূলক চলাচল নয়, এটি পাঞ্জাবের ভবিষ্যৎ গণপরিবহন ব্যবস্থার পরীক্ষাও বটে।’
পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ সম্প্রতি পরিবহন খাতের উন্নয়নে পাঁচসালা পরিকল্পনা অনুমোদন করেছেন। সেই পরিকল্পনা অনুসারে প্রদেশের ৩০টি শহরের মধ্যে স্বয়ংক্রিয়-দ্রুত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে।
ট্রামটি সৌরশক্তিতে চলবে বলে জানিয়েছেন তিনি।
প্রতিবেদন অনুসারে, ট্রামটির প্রতি ট্রিপে ২৫০ থেকে ৩০০ যাত্রী চলাচল করতে পারবে। প্রথম ধাপে ট্রামটি লাহোর-ফয়সালাবাদ-গুজরানওয়ালা শহরের মধ্যে চলাচল করবে। আগামী চার বছরে তা প্রদেশের ৩০ শহরে যুক্ত হবে। প্রতি ধাপে ১০টি করে শহর যোগ করা হবে।
লাহোরে এই ট্রামের পরীক্ষামূলক চলাচল আরও কয়েক সপ্তাহ চলবে। এটি সফল হলে আগামী বছরের শুরুতে আনুষ্ঠানিকভাবে ট্রাম চলাচল শুরু হবে।
এরপর তা রাজধানী ইসলামাবাদ, বন্দরনগরী করাচি ও গুরুত্বপূর্ণ শহর রাওয়ালপিন্ডিতে চালু হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলের অর্থ সংগ্রহ ঠেকাতে অ্যামনেস্টির আহ্বান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষায় গাড়ির ভেতর পানি ঢুকলে যা করবেন
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগুন ঝরছে মধ্যপ্রাচ্যে, আরও মারমুখি ইরান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩ বিলিয়ন ডলার কোথায় সরালো লুটেরা ড্রাম্প প্রশাসন?
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাসপোর্ট সূচকে এগিয়ে সিঙ্গাপুরে, বাংলাদেশ ৯৭তম
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আসামে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হুথিদের হুমকিতে সৌদির তেল রপ্তানিতে শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে, মাঠ ছাড়বে না তরুণরা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা অব্যাহত, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে সন্ত্রাসী ইসরায়েলের মাটির প্রাচীর
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)