পাকিস্তানে কোরআন অবমাননার অভিযোগে পাঁচটি গির্জা জ্বালিয়ে দিল উত্তেজিত জনতা
, ০১ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ ছালিছ, ১৩৯১ শামসী সন , ১৮ আগস্ট, ২০২৩ খ্রি:, ০৩ ভাদ্র শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
পাকিস্তানে পবিত্র কুরআন শরীফ অবমাননার ঘটনাকে কেন্দ্র করে পাঁচটি গির্জা বা চার্চ পুড়িয়ে দিয়েছে উত্তেজিত জনতা। পাশাপাশি ঘটনাস্থলের আশপাশে থাকা খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বাড়িঘরেও হামলা চালিয়েছে তারা। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদের একটি শহরে এই ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ডনের প্রতিবেদন অনুসারে, পাকিস্তানের অন্যতম বৃহত্তম শহর ফয়সালাবাদ জেলার জারানওয়ালা এলাকায় গত বুধবার এই জ্বালাও-পোড়াওয়ের ঘটনা ঘটে। এরই মধ্যে স্থানীয় প্রশাসন আগামী ৭ দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে। সব ধরনের, সভা-সমাবেশ, মিটিং-মিছিলসহ গণজমায়েত নিষিদ্ধ করেছে। পাশাপাশি পাঞ্জাবের প্রাদেশিক সরকার উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে।
পুলিশ এবং স্থানীয় সূত্র জানিয়েছে, জারানওয়ালা শহরে সিনেমা চক এলাকায় দুই খ্রিষ্টান পরিবারের বসবাস। ঘটনার দিন ঠিক সেখানেই কুরআন শরীফ কয়েকটি পাতা পোড়ানো অবস্থায় পড়েছিল। স্থানীয় কয়েকজন সেটি দেখার পরপরই শহরজুড়ে এই খবর ছড়িয়ে পড়ে এবং উত্তেজিত জনতা সংগঠিত হয়ে চার্চ এবং খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা চালায়।
ঘটনাস্থলে তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের সদস্যরা পৌঁছায় তখনই পরিস্থিতি মোড় নেয়। তারা এসে বিভিন্ন মসজিদ থেকে সাধারণ জনতা সংগঠিত হওয়ার আহ্বান জানায় এবং শিগগিরই উত্তেজিত জনতা ওই দুই পরিবারের বাড়ির সামনে হাজির হয়ে বাড়ি দুটিতে আগুন লাগিয়ে দেয়। অবশ্য তার আগেই ওই দুই পরিবারের লোকজন বাড়ি ছেড়ে চলে যায়।
এই ঘটনার পর শহরে আরও লোক সমাগম হতে শুরু করে এবং কয়েক শ লোক মিলে খ্রিষ্টানদের দুটি চার্চে হামলা করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘হিজবুল্লাহ না থাকলে সন্ত্রাসী ইসরায়েল বৈরুতে পৌঁছে যেতো’
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান ও পাকিস্তান ১০ বিলিয়ন ডলারের বাণিজ্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতে পুষ্টিকর খাবারের প্যাকেটে মিললো মৃত সাপের বাচ্চা
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুদ্ধবিরতি ভাঙতে চাইছে সন্ত্রাসী ইসরায়েল, অভিযোগ হামাসের
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে বৈজ্ঞানিক সম্পর্ক ছিন্ন করার জন্য বেলজিয়ামের শিক্ষাবিদদের আহ্বান
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘হরমুজ প্রণালিই এখন ইরানের পারমাণবিক বোমা’
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভূমিকম্পে কাঁপলো ভারতের হিমাচল
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজায় ব্যারেল বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়ে ইসরায়েলি সামরিক যান ধ্বংস করার পরের দৃশ্য ।
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)