পাকিস্তানে ইসলামী দলের সভায় আত্মঘাতী হামলা চালালো কারা?
, ১৪ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৩ ছালিছ, ১৩৯১ শামসী সন , ০২ আগস্ট, ২০২৩ খ্রি:, ১৮ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
পাকিস্তানের উত্তর-পশ্চিমে খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউরে একটি রাজনৈতিক দলের সভায় চালানো ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার পেছনে কারা ছিল - তা অনুসন্ধান করছে দেশটির পুলিশ।
বাজাউর জেলার খার শহরে জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল নামের রাজনৈতিক দলের সভায় আত্মঘাতী হামলায় এখন পর্যন্ত ৪৫ জন নিহত হয় - যার মধ্যে ওই দলটির স্থানীয় কিছু নেতা রয়েছেন।
এখন পর্যন্ত কোন গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি, এবং আক্রমণের উদ্দেশ্যও স্পষ্ট নয়।
তবে পুলিশ এক বিবৃতিতে বলেছে, তাদের সন্ত্রাস-দমন বিভাগের একটি দল এ ঘটনার অনুসন্ধান করছে।
পুলিশ বলেছে, ইসলামিক স্টেট গ্রুপের সাথে সম্পৃক্ত একটি স্থানীয় গোষ্ঠী এর সাথে জড়িত থাকতে পারে বলে তারা সন্দেহ করছে।
এ পর্যন্ত কোন গোষ্ঠী এ আক্রমণে দায়িত্ব স্বীকার না করলেও সংবাদদাতারা বলছেন, এ বছর বাজাউরে বেশ কয়েকটি আক্রমণের পেছনে আইএস ছিল, এবং তারা এর আগেও জমিয়ত-ই-উলেমায়ে-ইসলামের আক্রমণ চালানোর দাবি করেছে।
জুন মাসে ‘ইসলামিক স্টেট ইন খোরাসান প্রভিন্স’ বা আইএস-কে দাবি করে যে তারা ইনায়েত কিলি গ্রামে একজন পার্টি কর্মকর্তাকে হত্যার পেছনে ছিল।
পাকিস্তানের দৈনিক ডন জানাচ্ছে, পুলিশের একজন উর্ধতন কর্মকর্তা বলছেন, সম্ভবত এ আক্রমণের পেছনে আইএস-কে জড়িত, এবং “এ ব্যাপারে কোন প্রশ্নের অবকাশ নেই” বলে দাবি করেন তিনি।
সম্প্রতি কিছু রিপোর্টে এ এলাকায় আইএস-কের উপস্থিতির আভাস পাওয়া গেছে। জুন মাসে সন্ত্রাস দমন কর্মকর্তারা এখানে আইএস-কের তিনজন সদস্যকে 'নিষ্ক্রিয়' করে বলে ডন-এর রিপোর্টে বলা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)