পাকিস্তানের বিরুদ্ধে দুঃসাহসিক পদক্ষেপের জবাব হবে ‘ভয়াবহ’ -আসিম মুনির
, ২৪ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৩ মে, ২০২৬ খ্রি:, ৩০ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে যেকোনো ‘দুঃসাহসিক পদক্ষেপের’ জবাব অত্যন্ত বিস্তৃত, বিপজ্জনক ও বেদনাদায়ক হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ভারত-পাকিস্তান সংঘাতের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
গত রোববার রাওয়ালপিন্ডির সেনা সদরদপ্তর জেনারেল হেডকোয়ার্টার্সে (জিএইচকিউ) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসিম মুনির বলেন, পাকিস্তানের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো ধরনের আগ্রাসী পদক্ষেপ নেওয়া হলে তার প্রভাব সীমিত থাকবে না; বরং তা হবে সুদূরপ্রসারী, ভয়াবহ ও বেদনাদায়ক।
গত বছরের যুদ্ধকে পাকিস্তান সরকার ‘মারকা-ই-হক’ বা ‘সত্যের যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেছে। সেই প্রসঙ্গ টেনে সেনাপ্রধান দাবি করেন, ২০২৫ সালের মে মাসে ভারত পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভূখ- লঙ্ঘনের চেষ্টা করেছিলো। তবে পাকিস্তান জাতীয় ঐক্য ও সামরিক সক্ষমতার মাধ্যমে তার জবাব দিয়েছে।
তিনি আরও বলেন, ‘মারকা-ই-হক’ শুধু দুই দেশের বা দুই সেনাবাহিনীর প্রচলিত যুদ্ধ ছিলো না, বরং এটি ছিলো দুটি মতাদর্শের মধ্যে নির্ধারক লড়াই, যেখানে সত্যের জয় এবং মিথ্যার পরাজয় হয়েছে।
ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলে আসিম মুনির বলেন, ২০০১, ২০০৮, ২০১৬ ও ২০১৯ সালেও মিথ্যা অভিযোগের ভিত্তিতে পাকিস্তানের বিরুদ্ধে অবৈধ চাপ ও সংঘাত সৃষ্টি করা হয়েছিলো। তবে প্রতিবারই পাকিস্তান ভারতের কৌশল ব্যর্থ করে দিয়েছে।
পাকিস্তানের সেনাপ্রধান বলেন, ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ ভারতের অভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল করার কৌশল উন্মোচন করেছে।
তিনি আরও অভিযোগ করেন, ভারত সামরিক চাপ ও কূটনৈতিক বিচ্ছিন্নতার মাধ্যমে পাকিস্তানকে দুর্বল করে আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করেছে। তবে বাস্তবে ভারতের উচ্চাকাক্সক্ষা তাদের সক্ষমতা ও বাস্তব অবস্থানের তুলনায় অনেক বড় প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
আসিম মুনির বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী কখনো শক্তির আধিপত্যে ভীত হয়নি এবং ভবিষ্যতেও হবে না। তথ্যসূত্র: দ্য ডন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততায় উদ্বিগ্ন ভারত
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান যুদ্ধ ও অস্ত্রসংকট নিয়ে কংগ্রেসে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষাসচিব
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরবও!
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে একজনের মৃত্যুদ- কার্যকর
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি অটুট, মার্কিন গোয়েন্দা বিভাগের স্বীকারোক্তি
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা জোটে ঢুকছে তুরস্ক ও কাতার
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দক্ষিণ ফ্লোরিডায় দাবানলে ১১ হাজার একর এলাকা ভস্মীভূত
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ফাইবার-অপটিক’ ড্রোনের কাছে অসহায় ইসরায়েলি সন্ত্রাসী সেনাবাহিনী
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এখানে কোনো ইসরায়েলি ঘাঁটি নেই -ইরাক
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সন্ত্রাসী ড্রাম্পকে ‘মাঠে’ পরাজিত করেছি; ভাববে না কূটনীতিতে বিজয়ী হবে: ড্রাম্পকে বেলায়েতি
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করতে চীনের ৪ দফা প্রস্তাব, ইরানের সমর্থন
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৭৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












