পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
, ১৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ সাবি’, ১৩৯২ শামসী সন , ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ০৬ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
পাকিস্তানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সাথে জড়িত চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটি গত বুধবার জানিয়েছে, এসব প্রতিষ্ঠান ক্ষেপণাস্ত্র বিস্তার বা সরবরাহে অবদান রাখছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানায়, ‘যুক্তরাষ্ট্র বিস্তার এবং ক্রয়ের সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে।’ বিবৃতিতে আরো বলা হয়, ‘পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়নের হুমকি অব্যাহত থাকার প্রেক্ষাপটে’ এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
যে চারটি প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেগুলো হচ্ছে পাকিস্তানের ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স, অ্যাফিলিয়েটস ইন্টারন্যাশনাল, আখতার অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড, রকসাইট এন্টারপ্রাইজ।
উল্লেখ্য, ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স পাকিস্তানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির দায়িত্বে রয়েছে। তারা পাকিস্তানের দূরপাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করে। অন্য তিনটি প্রতিষ্ঠান সরঞ্জাম সরবরাহ করে থাকে।
গত সেপ্টেম্বরে ওয়াশিংটন পাঁচটি প্রতিষ্ঠান এবং এক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তাদের বিরুদ্ধেও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র সম্প্রসারণের অভিযোগ আনা হয়েছিল।
এদিকে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর মার্কিন ‘একতরফা’ নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। তারা একে অন্যায় হিসেবে অভিহিত করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক বৈঠক, থাকছে না ইসরায়েল-যুক্তরাষ্ট্র
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন কূটনীতিককে দ্বিতীয়বার তলব করল ভারত
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ন্যাটোতে সামরিক অর্থায়ন কমাচ্ছে যুক্তরাষ্ট্র
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের ওপর ভয়াবহ নির্যাতনের অভিযোগ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে -চূড়ান্ত চুক্তির সিদ্ধান্ত হয়নি, দাবি ইরানের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জন্মের হার কম, বার্ধক্যের চ্যালেঞ্জের মুখে ভারত
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি কমান্ড সেন্টারে হিজবুল্লাহর সফল হামলা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি কমান্ড সেন্টারে হিজবুল্লাহর সফল হামলা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণের আরও একটি শিকার
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাশ্মীরে ‘আকস্মিক বিস্ফোরণে’ ২ ভারতীয় সেনা নিহত
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফের হরমুজ প্রণালি বন্ধ করলো ইরান
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)