পাকিস্তান: সর্বশেষ দলগত অবস্থান প্রকাশ
, ১৪ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ তাসি’, ১৩৯১ শামসী সন , ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ১২ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
ইসিপির তথ্য অনুযায়ী, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) প্রভাবশালী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। তারা ৭৫টি আসনে জয় নিশ্চিত করেছে। এছাড়া ৯ জন নির্বাচিত স্বতন্ত্র সদস্য দলটিতে যোগ দেয়ায় তাদের আসন সংখ্যা বেড়ে হয়েছে ৮৪।
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) জয় পেয়েছে ৫৪টিতে। এই দলে এখন পর্যন্ত কোনো নির্বাচিত স্বতন্ত্র সদস্য যোগ দেয়নি।
পাকিস্তানের এবারের নির্বাচনে সবার চোখ ছিল স্বতন্ত্র সদস্যদের উত্থানে। তারা ৯৯টি আসনে জয়ী হয়েছিল। তারা তাদের অবস্থান পরিষ্কার করছে। তাদের মধ্যে ৮১ জন সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে (এসআইসি) যোগ দিয়েছে। আর ৯ জন এখনো তাদের অবস্থান পরিষ্কার করেনি।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতিষ্ঠিত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টি স্বতন্ত্র হিসেবে নির্বাচিত তাদের সদস্যদের এসআইসিতে যোগ দিতে বলেছে। সংরক্ষিত আসনগুলো পেতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
আরো কয়েকটি দল জাতীয় পরিষদে আসন পেয়েছে। মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) পেয়েছে ১৭টি আসন। জমিয়তে উলেমা ইসলাম-ফজল (জেইউআই-এফ) পেয়েছে ৬টি।
এছাড়া পাকিস্তান মুসলিম লিগ-কয়েদ (পিএমএল-কিউ) পেয়েছে তিনটি আসন। এছাড়া স্বতন্ত্র এক সদস্য দলটিতে যোগ দেয়ায় তাদের আসন বেড়ে হয়েছে চারটি।
তিনটি আসন পেয়েছে ইসতেকাম-ই-পাকিস্তান পার্টি (আইপিপি)।
আরো কয়েকটি ছোট দল এবং স্বতন্ত্র প্রার্থীরা পার্লামেন্টে তাদের প্রতিনিধিত্ব বজায় রেখেছে। একটি করে আসন পেয়েছে মসলিস ওয়াদাত মুসলিমিন, মুসলিম লিগ জিয়া, পশতুন খাওয়া মিল্লি আওয়ামি পার্টি, বেলুচিস্তান আওয়ামি পার্টি (বিএপি), বেলুচিস্তান ন্যাশনাল পার্টি (বিএনপি), ন্যাশনাল পার্টি। তবে জাতীয় পরিষদের তিনটি আসনের নির্বাচন স্থগিত রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)