পাইপ ফেটে গভীর সমুদ্রের তলদেশ দিয়ে জ্বালানি সরবরাহের শুরুতেই বিপত্তি
, ১৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৯ ছানী, ১৩৯১ শামসী সন , ০৮ জুলাই, ২০২৩ খ্রি:, ২৪ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
কক্সবাজারের মাতারবাড়ি থেকে প্রথমবারের মতো জাহাজ থেকে তেল খালাস করতে গিয়ে পাইপ ফেটে গেছে। এতে কিছু জ্বালানি তেল সাগরে ভেসে গেছে বলে জানা গেছে।
গভীর সমুদ্রের তলদেশ দিয়ে জ্বালানি তেল সরবরাহের শুরুতেই এমন বিপত্তি দেখা দিল।
পাইপ ফেটে যাওয়ায় সাময়িকভাবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীন কোম্পানি ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের পরিকল্পনা ভেস্তে গেছে। এখন তাদের সনাতন পদ্ধতিতেই তেল খালাস করতে হতে পারে। বাংলাদেশ শিপিং করপোরেশন পাইপ ফাটার কথা স্বীকার কররলেও ইস্টার্ন রিফাইনারি কর্তৃপক্ষ এ বিষয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করছে।
গত বুধবার এ ঘটনা ঘটে বলে শিপিং করপোরেশন সূত্রে জানা গেছে।
‘ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) উইথ ডাবল পাইপলাইন’ নামে প্রকল্পটিতে ব্যয় হয়েছে ৮ হাজার ২২২ কোটি টাকা।
বাংলাদেশ শিপিং করপোরেশনের মুখপাত্র ও মহাব্যবস্থাপক (প্রশাসন) আশরাফ আমিন বলেন, ‘‘ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) উইথ ডাবল পাইপলাইন জ্বালানি তেল নিয়ে আসা প্রথম জাহাজ যথাযথভাবে তেল খালাস করতে পারেনি। শুনেছি তাদের পাইপ ফেটে গেছে।’
গত ২৪ জুন প্রায় ৮২ হাজার টন অপরিশোধিত তেল নিয়ে দেশে পৌঁছে জাহাজটি। গত মঙ্গলবার শুরু হয় তেল খালাস করার কাজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খাছ সুন্নতী ওয়াক্ত মুতাবিক রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদ-এ দেশের সর্বপ্রথম ঈদুল ফিতর উনার জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৬:৩০ মিনিটে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩০০-৪০০ টাকা অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র শাওওয়াল মাসের চাঁদ তালাশ বিষয়ে ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’-এর সভা আজ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যোদ্ধাদের আক্রমণের পর গাজার রাস্তায় উল্টে পড়ে আছে দখলদারদের ট্যাংক।
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবারো ঈদের আমেজ নেই অর্ধলাখ লবণচাষির পরিবারে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্ভ্রমহরণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নাফ নদী থেকে নৌকাসহ ৪ জেলেকে অপহরণ করলো আরাকান আর্মি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদযাত্রায় স্বস্তি আনতে বছিলা লঞ্চঘাট চালু
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেতন দেওয়ার দিন কারখানায় তালা দিয়ে পালালেন মালিক, শ্রমিকদের বিক্ষোভ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মার্কিন ‘নিরাপত্তা গ্যারান্টির’ সীমাবদ্ধতা টের পাচ্ছে আরব দেশগুলো
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ছুটছে ঘরমুখো মানুষ, পরিবহন সংকটে ভোগান্তি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)