পাঁচ স্টেশন ও এক সেতুর নাম ছাড়া কিছুই বদলায়নি রেলে -অন্তর্র্বতী সরকারের ৬ মাস
নিজস্ব প্রতিবেদক:
সময় মেনে ট্রেন চলবে, ভ্রমণকালে সেগুলো থাকবে পরিচ্ছন্ন আর বন্ধ হবে টিকিট কালোবাজারি। জুলাই অভ্যুত্থান-পরবর্তী পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ের কাছ থেকে মোটা দাগে এ তিন মানদ-ে রেলের উন্নতি প্রত্যাশা করেছিলেন সাধারণ যাত্রীরা। অন্তর্র্বতী সরকারের ছয় মাস পার হলেও রেলওয়ের পরিষেবায় অবশ্য দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি। প্রায়ই গড়বড় হচ্ছে ট্রেনের সময়সূচি। ট্রেনের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও টিকিট কালোবাজারি নিয়ে এখনো বিস্তর অভিযোগ যাত্রীদের। ছয় মাসে দুই জোড়া কমিউটার ও দুটি নিয়মিত ট্রেন চালু, পাঁচটি স্টেশন আর একটি সেতুর নাম পরিবর্তন ছাড়া দৃশ্যমান কোনো উন্নতিই হয়নি রেলে।
অন্তর্র্বতী সরকারের রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন ফাওজুল কবির খান। সাবেক এ আমলা দায়িত্ব গ্রহণের পর ঢাকা-জয়দেবপুর রুটে দুই জোড়া কমিউটার ট্রেন ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে দুটি নিয়মিত ট্রেন চালু হয়েছে। যেসব রুটে যাত্রীর চাহিদা কম, সেগুলোয় কমিয়ে বেশি চাহিদার রুটে ট্রেনের সংখ্যা বাড়ানোর লক্ষ্যে একটি কমিটি করে দিয়েছেন উপদেষ্টা। এখন পর্যন্ত তিনটি সভা হলেও ‘রুট যৌক্তিকীকরণ’ প্রক্রিয়াটি কোনো কাঠামোই পায়নি বলে জানিয়েছেন কমিটির এক সদস্য।
এর বাইরে উপদেষ্টার নির্দেশে ট্রেনের টিকিট বিক্রির ওয়েবসাইটে কতজন সক্রিয় ব্যবহারকারী রয়েছেন, তা টিকিট প্রত্যাশীদের দেখানোর ব্যবস্থা করে দিয়েছে সহজডটকম। এছাড়া এ সময়ে কয়েকটি স্টেশনের নাম পরিবর্তন করা হয়েছে। মোটা দাগে এ ছাড়া রেল খাতে গত ছয় মাসে আর কোনো পরিবর্তন বা অগ্রগতি দেখা যায়নি।
বিপরীতে এ সময়ে রানিং স্টাফদের ধর্মঘটের কারণে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে সারা দেশে রেল পরিষেবা বন্ধ থাকার মতো ঘটনা ঘটেছে। এখনো ট্রেনের সময়সূচি আগের মতোই। উল্টো ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে সময়ানুবর্তিতার হার হ্রাস পেয়েছে বলে তুলে ধরা হয়েছে বাংলাদেশ রেলওয়ের এক সভায়।
রেলের সময়সূচিতে উন্নতি না হওয়ার জন্য যদিও ইঞ্জিন (লোকোমোটিভ) ও কোচ সংকটকে দায়ী করেছেন উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি বলেন, লোকোমোটিভ নেই। কোচ নেই। তাই সময়সূচি ঠিক করা যাচ্ছে না। কীভাবে রেলের সময়সূচিতে উন্নতি করা যায়, সে চেষ্টা আমরা করে যাচ্ছি।
টিকিট প্রাপ্যতা আগের চেয়ে বেড়েছে বলে দাবি করে উপদেষ্টা বলেন, আগে টিকিট একদমই পাওয়া যেত না। এখন টিকিটের সফটওয়্যারে কিছু পরিবর্তন করা হয়েছে। রেলকর্মীদের রিজার্ভ বন্ধ করা হয়েছে। এর ফলে এখন কিন্তু সহজেই ট্রেনের টিকিট পাওয়া যায়।
পরিবহন বিশেষজ্ঞ ড. সামছুল হক বলেন, (অন্তর্র্বতী সরকার) এখানে হয়তো অনেক কিছু করতে পারত। কিন্তু যাদের দিয়ে করবে, সবাই একই মানসিকতার। সুবিধাবাদীরা এখনো রয়ে গেছে। সে হিসেবে আমি বলব, জবাবদিহিতা নিশ্চিত করার একটা উদ্যোগ অন্তর্র্বতী সরকার নিতে পারত। কিন্তু এক উপদেষ্টার ওপরে দেয়া হয়েছে বড় দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব। উপদেষ্টা অনেক দক্ষ এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ডাক্তার যতই দক্ষ হোক, সময় না দিলে কিন্তু রোগী মারা যাবে।
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।