পহেলা রমাদ্বান শরীফ মুবারক হো!!! গাউছুল আ’যম, সাইয়্যিদুল আউলিয়া হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার বিশেষ মূল্যায়ন অবশ্যই করতে হবে। পবিত্র ইলমে তাছাউফ সর্বাত্মক প্রচার-প্রসার করতে হবে।
, ০১ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৪ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৪ মার্চ, ২০২৩ খ্রি:, ১০ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) সম্পাদকীয়
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি মহান আল্লাহ পাক উনাকে এবং উনার হাবীব, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে এবং এরপরে উলিল আমর অর্থাৎ সম্মানিত ওলীআল্লাহগণ উনাদেরকে মানার কথা বলেছেন।
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন, “তোমরা সবাই আল্লাহওয়ালা বা ওলীআল্লাহ হয়ে যাও।”
এ পবিত্র আয়াত শরীফ উনার দ্বারা সাবেত হয় যে, প্রতিটি জিন-ইনসানেরই ওলীআল্লাহ হওয়ার যোগ্যতা রয়েছে। তবে তার জন্য প্রয়োজন একজন হক্কানী, রব্বানী ওলীআল্লাহ উনার পবিত্র হাতে বাইয়াত গ্রহণ করা এবং পূর্ববর্তী ওলীআল্লাহ তথা ত্বরীক্বার ইমাম উনাদের প্রতি আলাদা মুহব্বত ও শ্রদ্ধা বা নিসবত রাখা। সুবহানাল্লাহ!
প্রসঙ্গত, পবিত্র শা’বান শরীফ মাস উনার পর পবিত্র রমাদ্বান শরীফ মাস উনার ১লা তারিখ। আখাচ্ছুল খাছ ওলীআল্লাহ হচ্ছেন- মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গাউছুল আ’যম হযরত শায়েখ সাইয়্যিদ মহিউদ্দীন মুহম্মদ আব্দুল ক্বাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি- যিনি মহাসম্মানিত ‘বড়পীর’ ছাহেব রহমতুল্লাহি আলাইহি হিসেবে মশহুর- উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
উনার মতো মহাসম্মানিত ওলীআল্লাহ উনার সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি পবিত্র হাদীছে কুদসী শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক ফরমান, “যে আমার ওলী উনার বিরোধিতা করে আমি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি।”
পবিত্র হাদীছে কুদসী শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন, “আমার ওলীগণ আমার কুদরতী জুব্বা মুবারকের ভিতরে। আমি এবং আমার অন্য ওলীগণ ব্যতীত উনাদেরকে কেউ চেনে না। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহনাল্লাহ!
মূলত, গাউসুল আ’যম, সাইয়্যিদুল আউলিয়া হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি মহান আল্লাহ পাক উনার ফখর এবং গুপ্তভেদ। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ফখর এবং গুপ্তভেদ। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
উল্লেখ্য, এদিনে পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেই উনি রোযা রাখা শুরু করেছিলেন। সুবহানাল্লাহ! অর্থাৎ তিনি ছিলেন বেমেছাল মক্ববুল মাদারযাদ ওলীআল্লাহ। মায়ের রেহেম শরীফ থেকে পবিত্র কুরআন শরীফ উনার ১৮ পারা’র হাফিয হয়ে যমীনে উনার আবির্ভাবের কথা সবাই অবগত।
তিনি ৪৭১ হিজরী সনে পবিত্র পহেলা রমাদ্বান শরীফ, ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ বা সোমবার তৎকালীন ইরানের পবিত্র জিলান নগরে পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। আজ সেই পহেলা রমাদ্বান শরীফ। সুবহানাল্লাহ!
স্মর্তব্য যে, পৃথিবীর ইতিহাসে বহু বহু ওলীআল্লাহ রহমতুল্লাহি আলাইহি অতীত হয়েছেন, যাঁদের মুবারক জীবনীতে হাক্বীক্বী সুলত্বানুল আযকারের অপূর্ব নিদর্শন ফুটে উঠৈছে। পবিত্র মাহে রমাদ্বান শরীফ উনার অন্যতম আলোচিত ব্যক্তিত্ব গাউছুল আ’যম, মুহিউদ্দীন, সাইয়্যিদুল আউলিয়া, হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার ইস্তিঞ্জা মুবারক পরীক্ষাকালে দেখা গিয়েছে তা কেবল সুগন্ধযুক্তই নয়; বরং প্রতিটি ফোঁটা হতে স্পষ্টরূপে পবিত্র ‘আল্লাহ’ ‘আল্লাহ’ যিকির মুবারক ধ্বনিত হচ্ছে। হাক্বীক্বী সুলত্বান আযকার জারির এই অপূর্ব দৃষ্টান্তে চারশত বিধর্মীর পবিত্র দ্বীন ইসলাম গ্রহণই কেবল অমূল্য ঐতিহাসিক দৃষ্টান্ত নয়; বরং এটি অনাগতকালের জন্য এক বিশেষ নছীহত মুবারক।
আক্ষেপের বিষয়, পবিত্র ক্বলবী যিকির জারিসহ দশ লতিফার বিষয়, সুলত্বানুল আযকার, বেলায়েতের মাক্বাম হাছিল করা ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে আজকে আমাদের মূল্যবোধ একেবারেই শূন্যের কোঠায়।
যাবতীয় নামধারী জাহিরী মালানা গং তথা তাবৎ উলামায়ে ‘সূ’ এ বিষয়ে বিশেষ গাফিলতি ছাড়াও তল্পীবাহক সিলসিলাধারীর বর্তমান অযোগ্য উত্তরসূরিদের এ বিষয়ে বিশেষ দখলহীনতা সামগ্রিকভাবে আমাদের জাতীয় জীবনে কাঙ্খিত আলোড়ন তথা আবেদন সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে।
বলাবাহুল্য, আজ ৯৮ ভাগ মুসলমান অধ্যুষিত এদেশে, রাষ্ট্রদ্বীন পবিত্র দ্বীন ইসলাম উনার এদেশে গাউছুল আ’যম, সাইয়্যিদুল আউলিয়া, মাহবুবে সোবহানী, কুতুবে রব্বানী হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার কোনো মূল্যায়ন নেই। নাঊযুবিল্লাহ! অথচ উনি পবিত্র দ্বীন ইসলাম উনার অন্যতম তরীক্বা- সম্মানিত ক্বাদেরিয়া তরীক্বা উনার সম্মানিত ইমাম। কাজেই উনার মূল্যায়ন ব্যতিরেকে কোনো দেশে রাষ্ট্রদ্বীন পবিত্র দ্বীন ইসলাম মূল্যায়িত হতে পারে না। এ বিষয়টি ৯৮ ভাগ মুসলমান অধ্যুষিত এদেশের সরকার ও রাষ্ট্রদ্বীন পবিত্র দ্বীন ইসলাম উনার সরকারকে স্পষ্ট করে বুঝতে হবে।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। (আমীন)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজ সুমহান বরকতময় মহাপবিত্র ২৯শে যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার এবং হাদ্বিনাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আল ঊলা আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২৮ যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! যা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আছ ছামিনাহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র নিসবাতুল আযীমাহ শরীফ দিবস। সুবহানাল্লাহ!
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২৭ যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! খলীফায়ে ছানী, আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক অর্থাৎ সম্মানিত শাহাদাতী শান মুবারক প্রকাশ দিবস। এ সুমহান দিবসটির তাৎপর্য অনুধাবন করা গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজ পবিত্র ২৬শে যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল খ¦মিসাহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র নিসবাতে আযীমাহ শরীফ দিবস। সুবহানাল্লাহ! এ দিবসটির তাৎপর্য অনুধাবন গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আজ মহামহিম ২৫শে যিলহজ্জ শরীফ। ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বাবুল ইলম ওয়াল হিকাম, আসাদুল্লাহিল গালিব, খলীফাতু রসূলিল্লাহ, মুরতাদ্বা, হায়দার, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার সুমহান খিলাফত মুবারক গ্রহণ দিবস। সুবহানাল্লাহ!
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারের ঋণ গ্রহণের পরিমাণ ২৩ লাখ কোটি টাকা ঋণের টাকা ঋণের সুদ পরিশোধেই ব্যয় হচ্ছে বিদেশী ঋণ নির্ভরতা থেকে সরকারকে তওবা করতে হবে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকার দলীয় শ্রমিক কর্মচারী তথা গণ আন্দোলনের মুখে সাবেক প্রতারক সরকার যেখানে ডিপিওয়ার্ল্ড নিষিদ্ধ করেছে সেখানে নির্বাচিত দাবীদার বর্তমান সরকার কী করে সে দেশ বিক্রির পথেই হেটে ডিপিওয়ার্ল্ডকে আনতে পারে?
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারত একটি চরম সন্ত্রাসী রাষ্ট্র আন্তর্জাতিক আইন ও রীতিনীতি এবং দিপাক্ষিক চুক্তি- এমনকী নিজ দেশের সংবিধান সবই ভারত বর্বরতার সাথে লঙ্ঘন করে ও করছে। ভারতকে কঠিন শিক্ষা দিতে হবে এবং সাবেক উপদেষ্টা বিবৃত ২২ লাখ ভারতীয়কে অবিলম্বে পুশব্যাক করতে হবে।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্কোন্নয়ন শুধু সামরিক বা ব্যবসায়িক অংশীদারিত্বের ভিত্তিতেই নয় বরং ইসলামী মূল্যবোধের আলোকে মুসলিম ভ্রাতৃত্ববোধের জজবাকে সমুন্নত করার জন্য হতে হবে ইনশাআল্লাহ।
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আম্রিকা শকুনীরা চাচ্ছে বাংলাদেশে দুর্ভিক্ষ তৈরী করতে। ডিপস্টেট আমলাদের দ্বারা প্রণীত হচ্ছে- রফতানী বাধাগ্রস্থ করার নীল নকশা। চা রফতানীর বাধাসমূহ অবিলম্বে দূর করতে হবে।
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজ সুমহান বেমেছাল বরকতময় ১৯শে যিলহজ্জ শরীফ! সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ আশার আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! পাশাপাশি এই মহিমান্বিত দিনটি সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, আওলাদে রসূল, সাইয়্যিদাতুনা হযরত শাহ নাওয়াদী আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আজ সুমহান বরকতময় ১৮ই পবিত্র যিলহজ্জ শরীফ! খলীফায়ে ছালিছ, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক অর্থাৎ পবিত্র শাহাদাতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












