পশ্চিমবঙ্গে ‘রাজ্যভাগের’ প্রস্তাব সংবিধান পরিপন্থী, দাবি তৃণমূলের
, ২০ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৯ ছানী, ১৩৯২ শামসী সন , ২৭ জুলাই, ২০২৪ খ্রি:, ১২ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পশ্চিমবঙ্গের উত্তরাংশের সাতটি জেলা নিয়ে গঠিত উত্তরবঙ্গকে উত্তর-পূর্ব ভারতের অংশ হিসেবে বিবেচনা করার প্রস্তাব জানিয়েছে রাজ্য বিজেপি।
গত বুধবার প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করে এই প্রস্তাব দিয়েছে পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি এবং বালুরঘাটের সংসদ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত। এই প্রস্তাবকে ‘রাজ্যভাগের’ চক্রান্ত হিসেবে দেখছে শাসকদল তৃণমূল কংগ্রেস।
শুধু তাই নয় এই ধরনের চিন্তাকে সংবিধান পরিপন্থী হিসেবে দেখছে মমতার দল। ২০১১ সালে সিপিএমকে হটিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তৃণমূল। এরপর থেকেই ধারাবাহিকভাবে লোকসভা, বিধানসভা এবং পৌরসভা ভোটে জয়ী হয়েছে তৃণমূল। সবশেষ গত লোকসভা নির্বাচনে সর্বাত্মক চেষ্টা করেও ভোটের মাঠে তৃণমূলকে হারাতে পারেনি বিজেপি। প্রশাসনিকভাবে তাই পশ্চিমবঙ্গকে দুর্বল করতে মরিয়া ক্ষমতার ভরকেন্দ্রে থাকা কেন্দ্রীয় শাসকদল।
রাজ্য ভাগের প্রস্তাবে তৃণমূল নেতারা বলেছে, ‘কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মোদির সঙ্গে দেখা করেছে। সেখানে নাকি সে দাবি করেছে, উত্তরবঙ্গের আটটি জেলাকে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করে দেওয়া হোক। এই দাবি সংবিধান পরিপন্থী। সে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছে সংবিধান মেনে চলবে বলে। তবে যে আটটি জেলা নিয়ে সুকান্ত এহেন প্রস্তাব দিয়েছে, সেটি পশ্চিমঙ্গের অবিচ্ছেদ্য অংশ।’
ভারতের বিভিন্ন অঞ্চলে পৃথকরাজ্যের দাবি উঠেছে। পশ্চিমবঙ্গে বিভিন্ন সময় এই দাবি তুলেছে বিজেপি। তৃণমূল মনে করে, পশ্চিমবঙ্গ নিয়ে ভাবার আগে অন্যান্য অঞ্চলে মনোযোগ দেওয়া উচিত কেন্দ্রীয় সরকারের।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যে ২০১ সামরিক বিশেষজ্ঞ পাঠালো ইউক্রেন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যার চূড়ান্ত জবাব দেওয়ার হুমকি ইরানের
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যায় ইরানের নেতৃত্ব ভাঙবে না -পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, এক ব্যক্তির মৃত্যুদ- কার্যকর করলো ইরান
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধে আমিরাত কেন ইরানের নিশানায়?
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মোজতবা খামেনি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের প্রতিরক্ষা ও সতর্কীকরণ ব্যবস্থা থুবড়ে পড়েছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রে ২০২৩ সালের পর সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে গ্যাস
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কাবুলের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০৮: দাবি আফগানিস্তানের
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উপসাগরীয় অঞ্চলে ইরানের সিরিজ ড্রোন হামলা, আমিরাতে প্রাণহানি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমান উপসাগরে তেলবাহী ট্যাঙ্কারে হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)