পর্যাপ্ত এলপিজি মজুদ আছে, কেন বেশি দামে বিক্রি
দেশে পর্যাপ্ত পরিমাণ তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মজুদ থাকার পরও কেন বেশি দামে বিক্রি করা হবে– ব্যবসায়ীদের প্রতি প্রশ্ন রেখেছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান নূরুল আমিন।
তিনি বলেন, ‘দেশে পর্যাপ্ত এলপিজি মজুদ আছে। বেশি দামে বিক্রি করবেন কেন?’
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে বিদ্যুৎ, গ্যাস ও পেট্রোলিয়াম সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
ক্রেতা ও ভোক্তার উদ্দেশে নূরুল আমিন বলেন, ‘গ্যাস বিক্রি করে রশিদ দিবেন না কেন? কেউ রশিদ না দিলে তার থেকে কিনবেন না। দেশে অনেক কোম্পানি আছে। কারও কাছে জিম্মি হওয়ার কারণ নেই।’
কোথাও এলপিজির ঘাটতি নেই জানিয়ে বিইআরসি চেয়ারম্যান বলেন, ‘আমরা ঢাকায় মিটিং করেছি চলতি মাসের দুই তারিখ। তারা বলেছে পর্যাপ্ত এলজিপির মজুদ আছে। কেন রাতারাতি বড়লোক হতে গিয়ে দুই নম্বরি করতে হবে? যারা এসব কাজ করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।