পাহাড়ে উপজাতি সন্ত্রাসবাদ:
পর্যটকশূন্য খাগড়াছড়ি, দিনে ক্ষতি আড়াই কোটি টাকা
, ২০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৩ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০১ নভেম্বর, ২০২৬ খ্রি:, ১৬ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
পাহাড়ের পর্যটনকেন্দ্র সাজেকে স্থানীয় সন্ত্রাসবাদী বিচ্ছিন্নতাবাদী একাধিক সংগঠনের ডাকা টানা অনির্দিষ্টকালের সড়ক অবরোধের জেরে চরম ধস নেমেছে খাগড়াছড়ি ও সাজেকের সামগ্রিক অর্থনীতিতে। পর্যটকশূন্য হয়ে পড়ায় খাগড়াছড়ি শহরজুড়ে হোটেল-মোটেল, রেস্তোরাঁ, পরিবহন এবং ক্ষুদ্র ব্যবসা খাত পুরোপুরি স্থবির হয়ে পড়েছে।
আয়ের পথ বন্ধ থাকায় ব্যাংক ঋণ ও ঋণের কিস্তি পরিশোধ নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন শত শত ব্যবসায়ী ও পর্যটনকর্মী। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, সাজেক ও এর সংযোগ সড়কগুলোতে এই অচলাবস্থার কারণে পর্যটন খাতে প্রতিদিন গড়ে প্রায় আড়াই কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে।
টানা অবরোধের কারণে শুধু পর্যটন নয়, স্থানীয় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে। সাজেক ও এর আশপাশের পাহাড়ি জনপদে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও জরুরি ওষুধের সরবরাহ বিঘিœত হওয়ায় একধরনের মানবিক সংকট তৈরি হয়েছে।
সূত্রমতে, সাজেক থেকে নির্দিষ্ট একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীদের অপসারণসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষে আরেক ছদ্মবেশী উপজাতি সন্ত্রাসী গ্রুপ ‘সাজেক গণ অধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন’-এর ডাকে গত ২২ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের এই অবরোধ শুরু হয়। এর আগে গত ১১ ও ১৫ অক্টোবর কয়েক দফায় অবরোধ পালিত হয়। দুর্গাপূজা উপলক্ষে তা কিছুদিন স্থগিত থাকলেও ২১ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে পুনরায় অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেওয়া হয়।
নিরাপত্তাঝুঁকি ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাঙামাটি জেলা প্রশাসন সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর মধ্যে সাজেক থেকে ফেরার পথে উজোবাজার এলাকায় পর্যটকবাহী গাড়িবহরে ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর পাহাড়ি উপজাতি সন্ত্রাসীরা হামলা চালায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে ১৯ নভেম্বর রায়
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘শেখ হাসিনাকে সমর্থনের অভিযোগে শিক্ষকদের অন্যায়ভাবে শাস্তির মুখোমুখি করা হচ্ছে’
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হত্যা মামলার আসামি এখন এনসিপির শীর্ষ নেতা
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রধানমন্ত্রীর ম্লোগানকে ‘হাদিস’ তুলনা করে পদ হারালেন সরকারি কর্মকর্তা
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘টাকা দিলেই ফিট, না দিলেই আনফিট’
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী বছরও ঈদুল ফিতরে ৫, ঈদুল আজহায় ৬ দিনের ছুটি
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মানহীন মেডিকেল কলেজ আর কাউকে করতে দেওয়া হবে না -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শ্রমিক আন্দোলনে অরাজকতা সৃষ্টির চেষ্টা -ডিএনসিসি প্রশাসক
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেয়া হচ্ছে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কেন?
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মায় অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












