পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট ব্যবস্থা চালু এবং চেহারা খুলতে বাধ্য না করার দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের
, ০৩ রা শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৬ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২০ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
ঢাবি সংবাদদাতা:
পরিচয় শনাক্তকরণে ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থাকরণ এবং মুখ খুলতে বাধ্য না করার দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্বারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা।
উক্ত স্বারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বছরের পর বছর ধরে পরীক্ষা, ভাইভা, প্রেজেন্টেশন ও ক্লাস লেকচারে ছাত্রীদের পরিচয় শনাক্তকরণের প্রক্রিয়ায় তাদেরকে মুখ খুলতে বাধ্য করা হয়। যার ফলে বিষয়টি নিয়ে ছাত্রীসমাজ এবং সংশ্লিষ্ট সকলের মধ্যে ভীষণ উদ্বেগ, অস্বস্তি ও ক্ষোভ তৈরি হয়েছে।
বিগত স্বৈরাচারী সরকারের আমলে বিষয়টি সমাধানের জন্যে একবার স্মারকলিপি দেয়া হয়েছিল। কিন্তু কোনো অগ্রগতি আমরা দেখিনি। যা ছিল দুঃখজনক।
আমরা বিশ্বাস করতে চাই যে, বিশ্ববিদ্যালয়ে মুখ খুলতে বাধ্য করার উদ্দেশ্য ক্যাম্পাসের নিরাপত্তা ও পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করা। যদি এ দুটি অন্যভাবেও সম্ভব হয় তবে বিশ্ববিদ্যালয় এমন কোনো কাজ করবে না যা তার ছাত্রীদের আত্মসম্মান ক্ষুণœ করবে এবং রাষ্ট্রের নাগরিকদের ধর্মীয় অধিকার বিপন্ন করবে।
তাই বিশ্ববিদ্যালয় থেকে এই প্রক্রিয়াটি যেন কোনোভাবেই ছাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদার পরিপন্থী না হয়, তা নিশ্চিত করা জরুরি।
এক্ষেত্রে আমরা নিম্নলিখিত প্রস্তাবনা উপস্থাপন করছি:
ফিঙ্গারপ্রিন্টিং ব্যবস্থা চালু: পরিচয় শনাক্তকরণের জন্য ফিঙ্গারপ্রিন্টিং বা বায়োমেট্রিক সিস্টেম চালু করা হোক। এটি একটি আধুনিক, নিরাপদ এবং গোপনীয়তাসম্মত পদ্ধতি, যা ছাত্রীদের মুখ খুলতে বাধ্য করার প্রয়োজনীয়তা দূর করবে।
ফিঙ্গারপ্রিন্টিং চালু না হওয়া পর্যন্ত বিকল্প ব্যবস্থা: ফিঙ্গারপ্রিন্টিং ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত, পরিচয় শনাক্তকরণের প্রয়োজনে কোনো মহিলা শিক্ষক বা মহিলা নিরাপত্তা কর্মীর মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করা হোক। এতে ছাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা রক্ষা পাবে।
মুখ খুলতে বাধ্য না করা: কোনো অবস্থাতেই ছাত্রীদের মুখ খুলতে বাধ্য করা না হোক। এটি তাদের ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তার অধিকারের পরিপন্থী।
স্বারকলিপিতে তারা ২টি দাবি তুলে ধরেন। দাবিগুলো হচ্ছে-
১) আগামী ৩ মাসের মধ্যে ফিঙ্গারপ্রিন্টিং ব্যবস্থা নিশ্চিত করা।
২) এবং আগামী ২ সপ্তাহের মধ্যে ছাত্রীদের পরিচয় নিশ্চিত যেন শিক্ষিকাদের বা মহিলা কর্মীদের দ্বারা করা হয় এবং সবার সামনে ছাত্রীদেরকে মুখ খুলতে বাধ্য না করা হয় তা নিশ্চিত করা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্যাংক খাতে গত বছর ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা লোকসান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য ব্যর্থ করে দিয়েছে ইরান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এই ছোট ছোট মর্টার শেল দিয়েই দখলদারদের টুকরো টুকরো করে দিয়েছেন যোদ্ধারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পানির পর এবার পয়োনিষ্কাশন লাইন, কাটতে হবে ঢাকার ৫০০ কি.মি. রাস্তা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সামরিক জীবনে দ্বীনি অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম -সেনাপ্রধান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই -স্পিকার
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামাতের সেই এমপির বাবা এখনো বেঁচে আছে
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিআরটি হবে উন্নত ট্রান্সপোর্ট করিডোর
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সড়কে আলু ছিটিয়ে অবরোধ চাষিদের
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢামেকে রোগীর চাপ, সুযোগ নিচ্ছে দালাল সিন্ডিকেট, টার্গেট রোগী ভাগানো
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পরিচ্ছন্নতাকর্মী দিয়ে চলছে ল্যাবের টেস্ট!
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন কাঠামোয় কর বাড়ার শঙ্কা চাকরিজীবীদের
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












