পরিচ্ছন্নতাকর্মী দিয়ে চলছে ল্যাবের টেস্ট!
, ০৩ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২০ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১৯ জুন, ২০২৬ খ্রি:, ০৫ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মীদের দিয়ে ল্যাবের বিভিন্ন পরীক্ষা করানোর গুরুতর অভিযোগ উঠেছে প্যাথলজি বিভাগে টেকনোলজিস্টদের বিরুদ্ধে। এতে রোগ নির্ণয়ের বিশ^াসযোগ্যতা নিয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন নাগরিকেরা। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
অন্যদিকে এ অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা।
হাসপাতাল সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের প্রতিদিন প্যাথলজি বিভাগে শতাধিক রোগীর রক্ত বা ইউরিনসহ অন্যান্য নমুনার সিবিসি, আরবিসি, ক্রিয়েটিনিন, এসজিপিটি, বিলিরুবিন, সিআরপি, উইডাল, ভিডিআরএল, এইচবিএসএজি-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা করাতে আসেন। সরকারি হাসপাতালে স্বল্প খরচে এসব পরীক্ষা হওয়ায় রোগীদের চাপও থাকে বেশি।
অভিযোগ উঠেছে, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের প্যাথলজিতে দায়িত্বপ্রাপ্ত পরিচ্ছন্নতাকর্মীদের দিয়ে ল্যাবের পরীক্ষার মেশিন পরিচালনার কাজ করানো হচ্ছে।
গত বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় একজন পরিচ্ছন্নতাকর্মীকে। যিনি প্যাথলজিতে বিভাগের একটি মেশিনে বসে কাজ করছিলেন। সঙ্গে ছিলেন ল্যাব ইনচার্জ রেজাউল করিম।
এসময় পরিচ্ছন্নতাকর্মী জুবায়ের বলেন, আমাকে সিবিসি বা অন্য পরীক্ষার কাজ টেস্ট মেশিনে করতে বলা হয়। আমি জানিয়েছি, আমি করতে পারি না। তারপরও ইনচার্জের নির্দেশে পরীক্ষার কাজ করতে হচ্ছে।
অন্য এক নারী পরিচ্ছন্নতাকর্মী বলেন, আমি ল্যাবে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতাম। পরে আমাকে ল্যাবের পরীক্ষা-নিরীক্ষার কাজ করতে বলা হলে আমি আপত্তি জানাই। এরপর আমাকে হাসপাতালের ওয়ার্ডে যেতে বলা হয়। আরেকজন পরিচ্ছন্নতাকর্মী নাম না জানানো শর্তে বলেছেন, ল্যাবে ইউরিনসহ বেশ কিছু পরীক্ষা না করে রেজাল্ট কম্পিউটারে প্রিন্ট করে রোগীদের হাতে দিয়ে দেওয়া হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহেশখালীতে চালু ভাসমান এলএনজি টার্মিনাল, গ্যাস সরবরাহ শুরু
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অনৈতিক সম্পর্কের কথা জানার পর জামাত নেতা গাজী নজরুল প্রলোভন দেখান
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারত থেকে অস্ত্র ঢুকছে দেশে, পশ্চিমবঙ্গে উদ্ধার বিপুল অস্ত্র
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইট বন্ধ করেও থামানো যাচ্ছে না অনলাইন জুয়া
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আহ্বান
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হিমাগারে পচছে আলু, প্রতিদিনই ফেলা হচ্ছে গাড়ি ভরে
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যুৎ-জ্বালানিতে সংকট সামলাতে হিমশিম, সামনে বড় চ্যালেঞ্জ
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পর্তুগালে বোরকা নিষিদ্ধ
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনামূল্যে জরুরি চিকিৎসা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণ মন্ত্রী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চিকিৎসকদের ওপর পরিকল্পিতভাবে গুপ্ত হামলা চালানো হচ্ছে: রফিকুল ইসলাম
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রোববার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না চট্টগ্রামের যেসব এলাকায়
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যবসায়ীর পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ, তদন্ত কমিটি গঠন
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












