পবিত্র রোযা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল
, ১৭ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ তাসি, ১৩৯৩ শামসী সন , ০৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৩ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
পবিত্র রোযার পরিচয় :
সাধারণত সম্মানিত রোযা বলতে ছুবহি ছাদিক্ব থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত নির্জন অবস্থান ও পানাহার থেকে বিরত থাকাকে বুঝায়। তবে এর সাথে সাথে মিথ্যা, গীবত, চোগলখোরী, ঝগড়া-বিবাদ, মারামারি-কাটাকাটি, গালি-গালাজ, অশ্লীল-অশালীন, ফাসিক্বী ও নাফরমানিমূলক কাজ থেকে বিরত থাকতে হবে। কারণ, পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে- মহান আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “যে ব্যক্তি পবিত্র রমাদ্বান শরীফ উনার মধ্যে খারাপ কাজ করে, শরাব পান করে, ব্যভিচার করে এমন ব্যক্তি পবিত্র রমাদ্বান শরীফ উনার রোযা রাখলেও তা কবুল হবে না। বরং মহান আল্লাহ পাক উনার হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা, আসমানের সব অধিবাসী উনারা পরবর্তী পবিত্র রমাদ্বান শরীফ উনার আগ পর্যন্ত ওই ব্যক্তির উপর লা’নত বর্ষণ করতে থাকেন। নাঊযুবিল্লাহ! (গুনইয়াতুত ত্বালিবীন)
সুতরাং পবিত্র মাহে রমাদ্বান শরীফের মধ্যে প্রত্যেক মুসলমান পুরুষ ও মহিলার নি¤œবর্ণিত বিষয়াবলী আমল করা উচিত :
১. পবিত্র রমাদ্বান শরীফ উনার প্রতিটি রোযা রাখা।
২. পবিত্র তারাবীহ নামায প্রতিদিন নিয়মিত আদায় করা।
৩. পাঁচ ওয়াক্ত নামায পুরুষরা জামায়াতের সাথে আদায় করা এবং মহিলারা একাকী ঘরে আদায় করা।
৪. পবিত্র কালামুল্লাহ শরীফ খতম করা বা বেশি বেশি ক্রুআন শরীফ তিলাওয়াত করা।
৫. যিকির-আযকার করা।
৬. হালাল উপার্জন করা বা হালাল খাদ্য গ্রহণ করা।
৭. মিথ্যা কথা না বলা।
৮. হারাম কাজ থেকে বিরত থাকা তথা সর্বদা নেককাজে মশগূল থাকা।
৯. আওলিয়ায়ে কিরাম উনাদের ছোহবত ইখতিয়ার করা।
১০. খুরমা-খেজুর দিয়ে ইফতার শুরু করা ও সাহরী শেষ করা।
১১. গরীব-মিসকীনদের খাওয়ানো বা সাহরী-ইফতার করানো।
১২. বেশি বেশি দান ছদক্বা করা।
১৩. পবিত্র যাকাত ও পবিত্র ফিতরা আদায় করা।
১৪. সর্বপ্রকার অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকা।
১৫. প্রত্যেক ঘরে ঘরে রহমত-বরকতের জন্য অবশ্যই বেশি বেশি পবিত্র মীলাদ শরীফ-ক্বিয়াম শরীফ ও দোয়া মাহফিলের ব্যবস্থা করা।
১৬. কাউকে কষ্ট না দেয়া।
১৭. টিভি চ্যানেল ও হারাম গান-বাজনা পরিহার করে হামদ শরীফ, না’ত শরীফ, ক্বাছীদা শরীফ শ্রবণ করা।
১৮. অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকা। কেননা সম্মানিত রোযাদারের চুপ থাকাটা তাসবীহ তুল্য।
১৯. দিনের বেলা প্রয়োজন বা পরিমাণ মতো ঘুমানো। কেননা সম্মানিত রোযাদারের ঘুমও ইবাদত তুল্য।
২০. সঠিক সময়ে সতর্কতার সাথে সাহরী ও ইফতার করা।
২১. সম্ভব হলে পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশ দিন ই’তিকাফ করা। যা সুন্নতে মুয়াক্কাদাহ কিফায়া।
২২. শেষ দশ দিন বিজোড় রাত্রিগুলোতে লাইলাতুল ক্বদর বা শবে ক্বদর তালাশ করা। অর্থাৎ সজাগ থেকে ইবাদত-বন্দেগী ও দোয়া ইস্তিগফার করা।
২৩. পবিত্র ঈদের রাতে জাগ্রত থেকে ইবাদত-বন্দেগী করা।
মোট কথা, পূর্ণ এক মাস সম্মানিত রোযা, ইবাদত-বন্দেগী, রিয়াযত-মাশাক্কাত, যিকির-ফিকির, ইলম অর্জনের মাধ্যমে তাক্বওয়া হাছিল করত আগামী দিনগুলোতেও একইভাবে তাক্বওয়ার দ্বারা মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মত মুবারক অনুযায়ী মত ও পথ মুবারক অনুযায়ী পথে থাকার কোশেশ করাই সকলের দায়িত্ব-কর্তব্য।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত হানাফী মাযহাবে ছদক্বাতুল ফিতর উনার অকাট্য দলীল (১)
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহান আল্লাহ পাক তিনি আদেশ মুবারক করেছেন-
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আকরামুল আউওয়ালীন ওয়াল আখিরীন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হলেন খুলুকুন ‘আযীম উনার অধিকারী (৪)
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র রোযা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (৯)
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যাকাত সম্পর্কিত আহকাম, মাসায়িল ও ফাযায়িল (১৪)
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যে নিজে পর্দা করে না ও অধীনস্থদের পর্দা করায় না সে দাইয়ূছ
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (৮)
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












