মুসলিম অভিভাবকদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া:
পবিত্র রোজায় খোলা থাকবে স্কুল, পবিত্র শবে মেরাজ-আশুরায় থাকছে না ছুটি
, ০৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ৩০ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৫ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
২০২৬ শিক্ষাবর্ষে দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে ১২ দিন ছুটি কমানো হয়েছে। পবিত্র শবে মেরাজ, পবিত্র আশুরাসহ বেশ কয়েকটি দিনের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি পবিত্র রমজান মাসের প্রায় পুরোটা সময় স্কুল খোলা রাখা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের এমন ছুটির তালিকা প্রকাশের পরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মুসলমান অভিভাবকগণ। দ্বীন ইসলামের বিশেষ বিশেষ দিবস ও মাসে ছুটি বাতিলে নিজেদের সন্তানদের দ্বীনি অনুভূতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে জানিয়েছেন তাঁরা।
একজন অভিভাবক বলেন, পূজার সময় সরকার ঠিকই লম্বা ছুটি দিতে পারে, রাজনৈতিক কারণেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে পারে, অথচ যখনই দ্বীন ইসলাম ও মুসলমানদের দিবস আসে তখনই সরকারের ভেতর ঘাপটি মেরে থাকা ইসলামবিদ্বেষী গোষ্ঠী সক্রিয় হয়ে উঠে। তাদেরই কুচক্রে সরকার এই ইসলামী দিবস ও মাসের ছুটি বাতিল করেছে বলে তিনি মনে করেন।
প্রকাশিত ছুটির তালিকা পর্যালোচনা করে দেখা যায়, ২০২৬ সালে ৮ মার্চ থেকে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটি শুরু হবে। অথচ ১৭ ফেব্রুয়ারি (চাঁদ দেখার ওপর নির্ভরশীল) থেকে রোজা শুরু হওয়ার কথা। যদি সেদিন থেকে রোজা শুরু হয়, তাহলে ২১ রমজান পর্যন্ত স্কুল খোলা থাকবে।
২০২৬ সালে এ রোজা-ঈদসহ এ দিবসগুলো উপলক্ষে ছুটি কমিয়ে ২৮ দিন থেকে ১৯ দিন করা হয়েছে। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে আগে ১৫ দিন ছুটি ছিল। এবার তা ১২ দিন করা হয়েছে। এছাড়াও পবিত্র শবে মেরাজ, পবিত্র আশুরার কোন ছুটি থাকছে না।
উল্লেখ্য, ইসলামী দিবস ও মাসের ছুটি কমানো হলেও দূর্গাপূজাতে ঠিকই ৫ দিন ছুটি রাখা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুবোখারার বাগান করে ৭টিতেই হাবিবুরের সফলতা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)