পবিত্র রমাদ্বান শরীফ উনার শেষ দশকে সম্মানিত ই’তিকাফ করা খাছ সুন্নত মুবারক -৪
সম্মানিত ই’তিকাফ উনার শর্ত
সম্মানিত ই’তিকাফ উনার শর্তসমূহ। যথা:
১. মুসলমান হওয়া।
২. জ্ঞানসম্পন্ন হওয়া।
৩. এমন মসজিদ হওয়া, যেখানে পাঞ্জেগানা জামায়াতে নামায পড়া হয়।
৪. পুরুষের জন্য পবিত্র মসজিদে, মহিলাদের জন্য ঘরের মধ্যে আলাদা প্রকোষ্ঠে সম্মানিত ই’তিকাফ করা।
৫. সম্মানিত ই’তিকাফ উনার জন্য নিয়ত করা।
৬. সম্মানিত রোযা রাখা।
বিশেষ দ্রষ্টব্য, সম্মানিত ই’তিকাফ উনার জন্য বালিগ/বালিগা হওয়া শর্ত নয়।
সম্মানিত ই’তিকাফকারী বাহিরে বের হওয়ার দু’টি জরুরত হতে পারে- (১) শরয়ী, (২) তবয়ী।
১. শরয়ী জরুরত হলো - মু’তাকিফ ব্যক্তি যেই পবিত্র মসজিদে ই’তিকাফ করছে, সেখানে পবিত্র জুমু‘আহ হয় না, অন্য কোন পবিত্র মসজিদে যেখানে পবিত্র জুমু‘আহ হয়, সেখানে পবিত্র জুমু‘আহর নামায পড়তে যাওয়া এবং পবিত্র নামায পড়ে চলে আসা এবং পথিমধ্যে দাঁড়িয়ে অথবা বসে কারো সাথে কথা-বার্তা না বলা। মু’তাকিফ ব্যক্তি যদি অহেতুক এক সেকেন্ডের জন্য পবিত্র মসজিদের বাইরে অবস্থান করে, তাহলে সম্মানিত ই’তিকাফ ভঙ্গ হয়ে যাবে।
২. তবয়ী জরুরত হলো- ইস্তেঞ্জা, ওযূ ইত্যাদির জন্য পবিত্র মসজিদ থেকে বের হওয়া এবং জরুরত সেরে দ্রুত পবিত্র মসজিদে চলে আসা।
সম্মানিত ই’তিকাফকারীর জন্য নিষিদ্ধ কাজ
সম্মানিত ই’তিকাফ অবস্থায় জাগতিক ফায়দাদায়ক কাজ করা অবস্থাভেদে হারাম ও মাকরূহ তাহরীমী হবে।
১. মু’তাকিফ ব্যক্তি পবিত্র মসজিদে এসে কোন ফাহেশা, অশ্লীল-অশালীন ও অপ্রয়োজনীয় কথা বা কাজ করবে না এবং কোন ইবাদত-বন্দেগীতে মশগুল না থেকে চুপ করে বসে থাকা মাকরূহ। ঘুম ব্যতীত বাকি সময় ইবাদত-বন্দেগীতে মশগুল থাকতে হবে। যেমন- পবিত্র মীলাদ শরীফ, পবিত্র নফল নামায, পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত, পবিত্র যিকির-ফিকির করা, কিতাব পাঠ করা, ইলিম অর্জন করা ইত্যাদি।
২. সম্মানিত ই’তিকাফকারী ব্যক্তি ক্রয়-বিক্রয়, চাষাবাদ, রোগীর সেবা করা, পবিত্র জানাযা নামাযে অংশ নেয়া ইত্যাদি কাজের জন্য এক সেকেন্ডের জন্য পবিত্র মসজিদ উনার বাহিরে অবস্থান করলে সম্মানিত ই’তিকাফ ভঙ্গ হয়ে যাবে।
৩. আহলিয়ার সাথে নিরিবিলি অবস্থান করা যাবে না। কেননা, মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَلَا تُبَاشِرُوْهُنَّ وَاَنْتُمْ عَاكِفُوْنَ فِى الْمَسَاجِدِ تِلْكَ حُدُوْدُ اللهِ فَلَا تَقْرَبُوْهَا.
অর্থ: তোমরা পবিত্র মসজিদে সম্মানিত ই’তিকাফরত অবস্থায় আহলিয়ার সাথে নিরিবিলি অবস্থান করবে না। এটা মহান আল্লাহ পাক উনার হুকুম মুবারক; তোমরা তোমাদের আহলিয়ার নিকটবর্তী অর্থাৎ নিরিবিলি অবস্থান করবে না। (সম্মানিত ও পবিত্র সূরা বাক্বারা শরীফ, সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ: ১৮৭)
-আহমদ হুসাইন
আরও পড়ুন
সব ›
পুরুষের জন্য দাড়ি ও গোফ রাখার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক
কাফির-মুশরিক, বেদ্বীন-বদদ্বীনদের সঙ্গে কখনই মুহব্বত করা ও সাদৃশ্য রাখা যাবে না
কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়, হিন্দুস্থানে মহান আল্লাহ পাক উনার একজন ওলী ছিলেন উনার বিছাল শরীফ গ্রহণ …
একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬)
মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক
যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প…
মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي…
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা।
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫)
মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।