পবিত্র “মাক্বামে মাহমূদ” উনার বেমেছাল তাফসীর বিষয়ে খারেজী জাহমিয়া ফিরকার মুখোশ উম্মোচন (১)
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
عَسٰىۤ أَنْ يَّـبْـعَثَكَ رَبُّكَ مَقَامًا مَّـحْمُوْدًا
“নিশ্চয়ই আপনার মহান রব তায়ালা আপনাকে মাকামে মাহমূদ উনার মাঝে অধিষ্ঠিত করবেন।” (সম্মানিত ও পবিত্র সূরা ইসরা শরীফ: সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ৭৯)
মাকামে মাহমূদ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এমন এক মাকাম মুবারক যা সৃষ্টির কারোই নেই। এই মহাসম্মানিত মাকাম উনার ব্যাখ্যায় তাফসীর এবং পবিত্র হাদীছ শরীফ উনার বিভিন্ন ব্যাখ্যাগ্রন্থে একাধিক মত রয়েছে। যথা- (১) মাকামে মাহমূদ হলো শাফায়াতে কুবরা। (২) প্রশংসার পতাকা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূরুল মাগফিরাত মুবারক বা পবিত্র হাত মুবারকে থাকবে। (৩) সর্বপ্রথম জান্নাতে কড়া নাড়বেন। (৪) গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। ইত্যাদি। এছাড়াও আরেকটি বিশেষ শান মুবারক উনার কথা বলা হয়েছে তা হচ্ছে “কুদরতী মেছালী আরশ মুবারকে মহান আল্লাহ পাক উনার পাশে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বসানো হবে”। সুবহানাল্লাহ!
উল্লেখ্য যে, আরশ মুবারকে বসার বিষয়টা অন্য বিষয়গুলোকে নফী করে না বা সাংঘর্ষিক না। বরং এটাই সুন্দর একটা অবস্থান ফুটিয়ে তোলে সেটা হচ্ছে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কুদরতী আরশ মুবারকে বসে সেখানে থেকে সবার জন্য শাফায়াত মুবারক করবেন। এছাড়া এ প্রসঙ্গে ৪ জন ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম এবং একাধিক প্রসিদ্ধ তাফসীরবিদ তাবেয়ী রহমতুল্লাহি আলাইহি উনাদের থেকে এর স্বপক্ষে বক্তব্য পাওয়া যায়।
উপরোক্ত আক্বীদার বিষয়ে ইতিহাসে একজন ছাড়া আর কারো অভিযোগ খুঁজে পাওয়া যায় না। সর্বপ্রথম এ বিষয়ে আপত্তি করেন ইমাম ওয়াহেদী রহমতুল্লাহি আলাইহি। তবে উনার আপত্তিও নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বসানো নিয়ে নয় বরং উনার আপত্তি ছিলো মহান আল্লাহ পাক তিনি কিভাবে আরশে বা কুরসীতে বসবেন সেটা নিয়ে। এ ব্যাপারে একাধিক ইমাম খণ্ডনমূলক জবাব দিয়েছেন। এখন বুঝার বিষয় হচ্ছে মহান আল্লাহ পাক উনার বসাকে কেউ যদি দেহবাদীদের মত চিন্তা করে তাহলে তার জন্য বিভ্রান্তি রয়েছে। মহান আল্লাহ পাক উনার এই শান মুবারক প্রকাশ সম্পূর্ণই কুদরতি একটা বিষয় যা মানুষের চিন্তা ও জ্ঞানের বাইরে। এটা কোন সৃষ্টির মত নয় যে তাশাব্বুহ বা সাদৃশ্য হয়ে যাবে। আর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এ বিশেষ আসনে মহান রব তায়ালা উনার পাশে বসা এটা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রাচীন ও প্রসিদ্ধ উলামায়ে কিরাম উনাদের আক্বীদা। এবং এর বিরোধিতা করা বিদয়াতি খারেজী জাহমিয়া ফিরকার আলামত হিসাবে উল্লেখ করা হয়েছে। বিষয়গুলো ধারাবাহিক আলোচনা করা হবে ইনশাআল্লাহ!
-খাজা মুহম্মদ আবু সালাহুদ্দীন।
আরও পড়ুন
সব ›
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।