পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
, ২৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৯ রবি, ১৩৯৪ শামসী সন , ০৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৩ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
পবিত্র নামায ভঙ্গের কারণসমূহ
১. নামাযের মধ্যে স্বেচ্ছায় বা ভুলবশতঃ কিংবা নিদ্রাবস্থায় কোনো কথা বললে।
২. ইচ্ছাপূর্বক সালাম দিলে (ভুলে নয়)।
৩. স্বেচ্ছায় বা ভুলে সালামের জবাব দিলে।
৪. বিনা ওজরে গলা খাকারি দিলে। তবে আওয়াজকে পরিষ্কার করার উদ্দেশ্যে অথবা ইমামের ভুল সংশোধনের উদ্দেশ্যে বা সে নিজে নামাযের মধ্যে আছে, তা অবগত করানোর উদ্দেশ্যে গলা খাকরালে নামায ফাসিদ হবে না।
৫. নামাযের মধ্যে যেকোনো কারণে (পীড়িত ব্যক্তির অসহ্যের কারণ ব্যতীত) আহ! উহ! ইস! ইত্যাদি বললে অথবা উচ্চস্বরে কাঁদলে নামায ভঙ্গ হবে। অবশ্য জান্নাত, জাহান্নামের কথা মনে পড়ে কেঁদে উঠলে নামায ভঙ্গ হবে না।
৬. মানুষের কাছে যা চাওয়া যেতে পারে এমন কোনো কিছুর জন্য দু‘আ করা।
৭. মন্দ সংবাদ শুনে ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন’ বলা।
৮. সুসংবাদ শুনে ‘আলহামদুলিল্লাহ’ বললে ও আশ্চর্যজনক বিষয় শুনে ‘সুবহানাল্লাহ’ কিংবা ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ অথবা ‘আল্লাহু আকবার’ বললে নামায বাতিল হবে।
তবে ইমাম সাহেবের কোনো ভুলে লোকমা হিসেবে ‘আল্লাহু আকবার’ বা ‘সুবহানাল্লাহ’ বললে নামায ভাঙবে না।
৯. নিজের ইমাম ব্যতীত অন্য কাউকে লোকমা দিলে, লোকমাদাতা ও লোকমাগ্রহীতা উভয়ের নামায ভঙ্গ হবে।
১০. পানাহার করলে নামায ফাসিদ হয়। ভুলবশতঃ একটা তিল খেলে, কিংবা একবিন্দু পানি পান করলে নামায বাতিল হয়ে যায়। কিন্তু যদি নামাযীর দাঁতের মধ্যে ছোলা অপেক্ষা ক্ষুদ্র কোনো বস্তু লেগে থাকে, তবে তা গিলে ফেললে নামায নষ্ট হবে না।
১১. নামাযের মাঝে দেখে দেখে পবিত্র কুরআন শরীফ তিলওয়াত করলে নামায বাতিল হবে। তবে কোন লেখা দেখে যদি তার অর্থ বুঝে নেয় তাহলে নামায বাতিল হবেনা। (মা লা বুদ্দা মিনহু)
১২. আমলে কাছীর করা। আমলে কাছীর ওই কাজকে বলা হয়- যা করতে দু’হাতের প্রয়োজন পড়ে। অথবা এমন কাজ যা দেখলে সাধারণতঃ মানুষ মনে করে থাকবে, লোকটি নামাযের মধ্যে নেই।
১৩. কোনো নাপাক বস্তুর উপর সিজদা করলে কিংবা দু’হাত ও দু’হাঁটু রাখলে নামায বাতিল হয়ে যাবে।
১৪. তিন তাসবীহ পরিমাণ সময় কোনো গুপ্তাঙ্গের এক-চতুর্থাংশ নামাযের মধ্যে খোলা থাকলে অথবা নাপাক স্থলে দাঁড়িয়ে থাকলে অথবা ইমামের অগ্রে দাঁড়িয়ে থাকলে নামায বাতিল হয়ে যাবে।
১৫. বিনা ওজরে স্বেচ্ছায় বক্ষকে ক্বিবলা উনার দিক হতে অন্য দিকে ফিরালে নামায বাতিল হবে।
১৬. যদি নামাযের মধ্যে এক কাতার পরিমাণ চলে, তাহলে নামায ফাসিদ হবে না। আর যদি দুই কাতার পরিমাণ একবারে চলে, তাহলে নামায ফাসিদ হবে।
১৭. মনে মনে কুফরের নিয়ত করলে কিংবা মরে গেলে নামায ফাসিদ হবে।
১৮. উš§াদ ও অচেতন হয়ে গেলে নামায ফাসিদ হবে।
১৯. কোনো একটা রুকন তরক করে তার ক্বাযা না করলে, কিংবা বিনা ওজরে কোনো শর্ত তরক করলে নামায নষ্ট হবে।
২০. কোনো একটি রুকন ইমামের পূর্বে আদায় করে ইমামের সাথে শরীক না হলে; যথা- কেউ ইমামের পূর্বে রুকূ’ করে মস্তক উঠালো, কিন্তু তারপর ইমামের সাথে কিংবা পরে রুকূ’ করলো না অতঃপর ইমামের সাথে সালাম ফিরালো, তবে নামায ফাসিদ হবে।
২১. উযূ ও গোসলের কোনো কারণ উপস্থিত হলে নামায ফাসিদ হবে।
২২. শেষ বৈঠকের পরে নামাযের মধ্যে সিজদা ও তিলাওয়াতে সিজদা মনে পড়লে, তা আদায় করে পুনরায় শেষ বৈঠক না করলে নামায ফাসিদ হবে।
২৩. কোনো একটি রুকন নিদ্রিত অবস্থায় আদায় করে তা না দোহরালে নামায ফাসিদ হবে।
২৪. মাসবূকের ইমাম শেষ বৈঠকের পরে উচ্চ শব্দে হাসলে মাসবূকের নামায ফাসিদ হবে।
২৫. ‘আল্লাহু’ শব্দ মুবারক উনার ‘আ’ বেশি টেনে পড়লে কিংবা ‘আকবার’ শব্দ মুবারক উনার ‘বা’ টেনে পড়লে নামায ফাসিদ হবে।
২৬. সিজদা উনার সময় দু’পা তিন তাসবীহ পরিমাণ মাটি হতে উঠিয়ে রাখলে নামায ফাসিদ হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফাদ্বায়িলে উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম (৪)
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দ্বীন ইসলাম উনার জন্য সবচেয়ে ক্ষতিকর ৩ শ্রেণী
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শরীয়তের দৃষ্টিতে কোন রোগই ছোঁয়াচে নয়,
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১২)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিধর্মী-অমুসলিমরা কখনো মুসলমানদের ভাই/বন্ধু নয়, বরং তারা মুসলমানদের চির শত্রু (৪র্থ পর্ব)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৪)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বেপর্দা হওয়া লা’নত ও হালাকীর কারণ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












