পবিত্র দুরূদ শরীফ পাঠ করার ফযীলত সম্পর্কে হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের ক্বওল শরীফ (২)
, ২৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৪ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
(৬)
হযরত আবুল আব্বাস আহমদ ইবনে মানছুর রহমতুল্লাহি আলাইহি উনার ইন্তেকাল হলে একজন সিরাজবাসী উনাকে স্বপ্নে দেখতে পেয়ে জিজ্ঞাসা করায় তিনি বললেন, মহান আল্লাহ পাক তিনি আমাকে ক্ষমা করেছেন এবং সম্মানের সাথে বেহেশতে স্থান দিয়েছেন। ’ সুবহানাল্লাহ! তাতে তিনি জিজ্ঞাসা করলেন, ‘কিসের বদৌলতে?’ তিনি বললেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অত্যাধিক পবিত্র দুরূদ শরীফ পাঠ করার কারণে। ’ সুবহানাল্লাহ!
(৭)
একজন ছূফী ব্যক্তি হযরত মিসতাহ রহমতুল্লাহি আলাইহি উনাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন, মহান আল্লাহ পাক আপনার সাথে কিরূপ ব্যবহার করলেন? তিনি বললেন, ‘মহান আল্লাহ পাক তিনি আমাকে ক্ষমা করেছেন। আবার জিজ্ঞাসা করলেন, কি জন্য? তিনি বললেন, আমার সম্মানিত উস্তাদ উনার নিকট পবিত্র হাদীছ শরীফ পড়ার সময় যখন তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র দুরূদ শরীফ পাঠ করতেন, তখন আমিও উনার সাথে উচ্চঃস্বরে পবিত্র দুরূদ শরীফ পাঠ করতাম। আমার সাথে পবিত্র দুরূদ শরীফ পাঠ শুনে মজলিসের সকলেই পবিত্র দুরূদ শরীফ পাঠ করতেন। সেহেতু মহান আল্লাহ পাক তিনি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ!
(৮)
হযরত আবূ হাফ্ছ্ ফাগদী রহমতুল্লাহি আলাইহি তিনি একজন শ্রেষ্ঠ বুযুর্গ ছিলেন। উনার বিছাল শরীফের পর কেউ উনাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন, মহান আল্লাহ পাক তিনি আপনার সাথে কিরূপ ব্যবহার করেছেন? তিনি বললেন, মহান আল্লাহ পাক তিনি আমাকে ক্ষমা করেছেন এবং বেহেশতে স্থান দান করেছেন। ’ সুবহানাল্লাহ! উনাকে আবার জিজ্ঞাসা করলেন, ‘কি কারণে ক্ষমা প্রাপ্ত হলেন? তিনি উত্তরে বললেন, ‘যখন মহান আল্লাহ পাক তিনি আমাকে উনার কাছে দাঁড় করান তখন মহান আল্লাহ পাক তিনি হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদেরকে আমার আমল হিসাব করতে বললেন। হিসাব করে দেখা গেল যে, আমার পবিত্র দুরূদ শরীফ পাঠ আমার গুনাহের চেয়ে অনেক বেশি। তখন মহান আল্লাহ পাক তিনি হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদেরকে বললেন, ‘আর হিসাবের দরকার নেই। উনাকে বেহেশতে নিয়ে যাও। ’ সুবহানাল্লাহ!
(৯)
একজন নেককার ব্যক্তি স্বপ্নে একটি কুৎসিত চেহারা দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন, ‘তুমি কে?’ সে বলল ‘আমি আপনার বদ আমল। ’ তিনি জিজ্ঞাসা করলেন, ‘কোন আমল দ্বারা তোমার থেকে নিষ্কৃতি লাভ করা যাবে?’ সে বলল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অধিক পরিমাণে পবিত্র দুরূদ শরীফ পাঠ দ্বারা। ’ সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজেই তো পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, ‘আমার প্রতি পঠিত পবিত্র দুরূদ শরীফ পুলছিরাতের উপর নূরে পরিণত হবে। ’ সুবহানাল্লাহ!
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ ও হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের পবিত্র ক্বওল শরীফ উনাদের সংক্ষিপ্ত আলোচনা দ্বারা এটাই প্রমাণিত হলো যে, পবিত্র দুরূদ শরীফ পাঠ করার ফযীলত বেমেছাল। অর্থাৎ যারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অধিক মাত্রায় পবিত্র দুরূদ শরীফ পাঠ করবে তারা ইহকাল ও পরকালে বেমেছাল ফাযায়িল-ফযীলত, নৈকট্য ও রেযামন্দি হাছিল করবে। সুবহানাল্লাহ!
তাই প্রত্যেকের জন্যই ফরয হচ্ছে- যত বেশি সম্ভব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র দুরূদ শরীফ পাঠে মশগুল থাকা।
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












