পবিত্র তারাবীহ নামায ‘২০ রাকাত’কে অস্বীকার করতে গিয়ে ‘বুখারী শরীফ’ উনার প্রথম হাদীছ শরীফ উনাকে জাল বানালো সালাফীরা

(তাওহীদ প্রকাশনী থেকে প্রকাশিত বুখারী শরীফ উনার ২য় খন্ড ৩৪০ পৃষ্ঠার স্ক্যান কপি)
তারাবীহ নামায উনাকে অস্বীকার করতে গিয়ে এমনই একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে গুমরাহ ফিতনাগ্রস্ত সালাফীরা। বাংলাদেশে সালাফীদের অন্যতম প্রকাশনী হচ্ছে ‘তাওহীদ প্রকাশনী’। তাওহীদ প্রকাশনী ছাড়া কোনো বই তারা পড়ে না। ‘বুখারী শরীফ’ও তারা তাওহীদ প্রকাশনী থেকে সালাফীদের মনগড়া মতামতসহ প্রকাশ করেছে। প্রায় প্রতিটা পবিত্র হাদীছ শরীফেই তারা বিভিন্ন টিকা সংযোজন করে তাদের বক্র নফসের চাহিদা অনুযায়ী সমালোচনা-আলোচনা করেছে। ‘তাওহীদ প্রকাশনী’র প্রকাশিত ‘বুখারী শরীফ’ উনার ২য় খ- ৩৪০ পৃষ্ঠার তারাবীহর সলাত অধ্যায়ে তারবীহর রাকাত প্রসঙ্গে কিছু আলোকপাত করেছে। এখানে তারা তারাবীহর নামায ২০ রাকাতের একটি বর্ণান উল্লেখ করে সেটা জাল বলেছে। মুছান্নাফে ইবনে আবি শায়বার ৭৬৮২ নম্বর হাদীছ শরীফ যেখানে ২০ রাকাত তারাবীহর পক্ষে মুরসাল সনদ বর্ণিত আছে। এই হাদীছ শরীফ উনার একজন রাবী হচ্ছেন হযরত ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনছারী রহমতুল্লাহি আলাইহি। যিনি একজন বিখ্যাত তাবেয়ী ছিলেন। উনাকে ‘তাওহীদ পাবলিকেশনস’-এর প্রকাশিত ‘বুখারী শরীফ’-এর টিকায় সালাফী-ওহাবীরা মিথ্যাবাদী বলেছে। এবং বলেছে- উনার কোনো বর্ণনা সত্য নয়, বরং সকল বর্ণনা প্রত্যাখ্যাত। অর্থাৎ উনার কোনো বর্ণনা গ্রহণ করা যাবে না। (তাওহীদ প্রকাশনীর সম্পাদনায় বুখারী শরীফের ২য় খণ্ড- ৩৪৩ পৃষ্ঠা)
কিন্তু এবার ভুল জায়গায় হাত পড়ে গেছে, স্বয়ং ‘বুখারী শরীফ’ উনার প্রথম হাদীছ শরীফে। বাংলায় একটা প্রবাদ আছে চোরের দশ দিন আর গৃহের মালিকের একদিন। সুতরাং চোর ধরা পড়ে গেলো। এবং গণধোলাইয়ের দায়িত্ব জনগণের হাতে ন্যস্ত করা হলো। সেই একই ‘তাওহীদ প্রকাশনী’র সম্পাদনায় ‘বুখারী শরীফ’-এর ১ম খ- ২য় পৃষ্ঠা ১নং পবিত্র হাদীছ শরীফ-এর সনদটা একটু পড়ুন। স্ক্যান কপিতে আন্ডারলাইন করে দেয়া হয়েছে। ‘বুখারী শরীফ’ উনার ১ম হাদীছ শরীফ “ইন্নামা আ’মালু বিন্নিয়াত”- এই মশহূর পবিত্র হাদীছ শরীফ উনার রাবী হচ্ছেন হযরত ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনছারী রহমতুল্লাহি আলাইহি। মহাজালিয়াত ওহাবী-সালাফীরা তারাবীহ নামায ২০ রাকাত অস্বীকার করতে গিয়ে বক্র নফসের দ্বারা প্রতারিত হয়ে ‘হযরত ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনছারী রহমতুল্লাহি আলাইহি’ উনার মতো মহান বুযুর্গ ওলীআল্লাহ ও মুহাদ্দিছকে মিথ্যাবাদী বলতেও কুন্ঠাবোধ করে নাই। অথচ ১নং হাদীছ শরীফে হযরত ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনছারী রহমতুল্লাহি আলাইহি তিনি সালাফীদের কাছে চরম সত্যবাদীই আছেন। যেই তিনি অন্য কিতাবে তারাবীর নামায ২০ রাকাত বলে ফেললেন সাথে সাথে জালিয়াত ওহাবী-সালাফীদের কাছে মিথ্যাবাদী হয়ে গেলেন। নাউযুবিল্লাহ!

(তাওহীদ প্রকাশনী থেকে প্রকাশিত বুখারী শরীফ উনার ১ম খণ্ড- ২য় পৃষ্ঠার স্ক্যান কপি)
এখন সালাফীরা তারাবীহ নামায ২০ রাকাত বর্ণনা করার জন্য যদি হযরত ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনছারী রহমতুল্লাহি আলাইহি উনাকে মিথ্যাবাদী বলতে পারে, তবে সেই একই রাবী দারা বর্ণিত বুখারী শরীফ উনার ১নং হাদীছ শরীফকেও জাল বলবে???
আরো ভয়ানক বিষয় হচ্ছে- এই অপবাদ দিতে গিয়ে সালাফী জালিয়াতরা হযরত ইবনে হাতীম রহমতুল্লাহি আলাইহি উনার প্রতিও মিথ্যারোপ করেছে। কারণ হযরত ইবনে হাতীম রহমতুল্লাহি আলাইহি তিনি উনার ‘জরাহ ওয়াত তাদীল’ কিতাবে হযরত ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনছারী রহমতুল্লাহি আলাইহিকে মিথ্যাবাদী বলেন নাই, বরং ছিক্বাহ ও চরম সত্যাবাদী হাদীছ শরীফের শায়েখ বলেছেন।
এখন আপনারাই বিচার করেন। এই হলো নামায চোর সালাফীদের হাক্বীকত। এরা পবিত্র হাদীছ শরীফ নিয়েও মিথ্যাচার করতে পিছপা হয় না। পবিত্র হাদীছ শরীফে আছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “যে ব্যক্তি আমার নামে মিথ্যাচার করলো, সে যেন দুনিয়ায় থাকতেই তার স্থান জাহান্নামে নির্ধারণ করে নিলো।” (বুখারী শরীফ)
মহান আল্লাহ পাক রব্বুল আ’লামীন মুজাদ্দিদে আ’যম, গাউছুল আ’যম, ইমামুল আইম্মাহ, হুজ্জাতুল ইসলাম মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার সম্মানিত উসীলায় এই মিথ্যাবাদীদের হাত থেকে সহজ-সরল মুসলমানদের হিফাজত করুন। আর এসব হাদীছ শরীফ কারচুপিকারী, মিথ্যাবাদী, জালিয়াত ইহুদী এজেন্টদের লাঞ্ছিত করে ধ্বংস করুন। আমীন।
তাওহীদ পাবলিকেশন থেকে সম্পাদিত বুখারী শরীফের অনলাইন ডাউনলোড লিংক (http://bit.ly/1X4bZvv)
-মুহম্মদ নূরউদ্দীন পলাশ।
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।