পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে গরুর গোস্ত শি‘আরুল ইসলাম (৩০)
গরুর গোস্ত খাওয়ার সাথে মুসলমানিত্বের সম্পৃক্ততা
প্রশ্ন: অনেকেই বলে থাকে, গরু যবেহ করা বা খাওয়া এটা কোনটাই তো ফরয না, ওয়াজিবও না বরং সুন্নত। এখন এটা আমি না করলে বা না খেলে তো সমস্যা নেই। নাঊযুবিল্লাহ!
এর জবাবে বলতে হয়, এ প্রসঙ্গে বর্ণিত রয়েছে, বিশিষ্ট ছাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি ছিলেন ইহুদীদের মধ্যে অনেক বড় আলিম। তিনি সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করার পর নিয়মিত নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছোহবত মুবারক ইখতিয়ার করতে থাকেন। একদিন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত খিদমত মুবারকে কিছু উটের গোস্ত হাদিয়া মুবারক আসলো।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত সুন্নত মুবারক বা উনার একখানা আদত্ মুবারক হচ্ছেন- যখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট কোনো কিছু হাদিয়া মুবারক আসে, তখন তিনি সেখান থেকে একটি অংশ মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের জন্য ভিতরে অর্থাৎ পবিত্র হুযরা শরীফে পাঠিয়ে দিতেন আর অবশিষ্ট অংশটুকু উপস্থিত সকলের মাঝে বন্টন করার জন্য দিতেন। সেদিনও এর ব্যতিক্রম ঘটেনি।
বন্টনকৃত উটের গোস্তের এক ভাগ হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনাকে দেয়া হলো। ইহুদীদের জন্য উটের গোস্ত খাওয়া হারাম ছিলো। তিনি যেহেতু ইহুদীদের মধ্যে অনেক বড় আলিম ছিলেন, তাই তিনি জীবনে কোনো দিন উটের গোস্ত খান নি। আজকে নতুন করে উটের গোস্ত খেতে উনার নিকট কেমন যেন মনে হচ্ছে। সেজন্য তিনি উটের গোস্ত খাওয়া থেকে রুখ্ছত চেয়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত খিদমত মুবারকে আরজী পেশ করলেন।
হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি যখন উটের গোস্ত খাওয়া থেকে রুখছত চাইলেন, তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি চুপ ছিলেন। কারণ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তো ওহী মুবারক ব্যতীত কোনো কথা মুবারক বলেন না, কোনো কাজ মুবারক করেন না এবং কোনো সম্মতি মুবারকও প্রকাশ করেন না।
তখন মহান আল্লাহ পাক তিনি হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার উটের গোস্ত খাওয়া থেকে রুখছত চাওয়াকে কেন্দ্র করে পবিত্র আয়াত শরীফ নাযিল করলেন-
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ
অর্থ: “হে ঈমানদারগণ! তোমরা সম্মানিত ও পবিত্র দ্বীন ইসলাম উনার মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হও। কখনও শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ” (পবিত্র সূরা বাক্বারাহ্ : আয়াত শরীফ ২০৮)
এই পবিত্র আয়াত শরীফখানা নাযিল হয়েছে হযরত আব্দুল্লাহ বিন সালাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার উটের গোস্ত খাওয়া প্রসঙ্গে। উল্লেখ্য পবিত্র আয়াত শরীফ নাযিল হওয়ার পর হযরত আব্দুল্লাহ বিন সালাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উটের গোস্ত খেলেন।
প্রকৃতপক্ষে উটের গোস্ত খাওয়া সুন্নত মুবারক। কিন্তু নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যেহেতু সম্মানিত আদেশ মুবারক করেছেন, তাই হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার জন্য উটের গোস্ত খাওয়া ফরয হয়ে গেছে। সুবহানাল্লাহ!
উক্ত ঘটনা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে, প্রকৃত মুসলমান হতে হলে সম্মানিত দ্বীন ইসলাম উনার মাঝে পরিপূর্ণ দাখিল হতে হবে। আর সম্মানিত দ্বীন ইসলাম উনার মাঝে পরিপূর্ণ দাখিল তখন-ই হওয়া সম্ভব হবে, যখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে পরিপূর্ণ অনুসরণ করা যাবে।
যদি তাই হয়, তাহলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যেহেতু গরুর গোস্ত খেয়েছেন সে হিসেবে পরিপূর্ণ মুসলমান হতে হলে গরুর গোস্ত খাওয়া সকলের জন্য আবশ্যক এবং সুন্নত মুবারক হিসেবে ফরয।
-মুহম্মদ মুস্তাজিবুর রহমান ওয়াক্বি।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।