পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে গরুর গোস্ত শি‘আরুল ইসলাম (১১)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের পক্ষ থেকে গরু কুরবানী করেছেন
এ প্রসঙ্গে মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছেন-
عَنْ حضرت ام المؤمنين الثالثة الصديقة عليها السلام أَنَّ رَسُولَ اللهِ صلى اللهُ عليه وسلم نَحَرَ عَنْ آلِ مُحَمَّدٍ صلى الله عليه وسلم فِي حَجَّةِ الْوَدَاعِ بَقَرَةً وَاحِدَةً.
অর্থ: “সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নিশ্চয়ই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সম্মানিত বিদায় হজ্জ মুবারকে উনার মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের পক্ষ থেকে একটি গরু কুরবানী মুবারক করেছেন। ” সুবহানাল্লাহ! (ইবনে মাজাহ শরীফ: ২/১০২৪, সুনানুল কুবরা লিল বাইহাক্বী: ৫/৫৭৬, সুনানে ইবনে হিব্বান: ৯/৩১৯, মুসনাদে আহমদ: ৪৩/২১৪)
উক্ত মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ দ্বারা বিশেষভাবে প্রমাণিত হয় যে, মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের পক্ষ থেকে গরু কুরবানী মুবারক দেয়াও সম্মানিত খাছ সুন্নত মুবারক উনার অর্ন্তভুক্ত। সুবহানাল্লাহ!
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহাসম্মানিত হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের পক্ষ থেকে গরু কুরবানী করেছেন
এ প্রসঙ্গে মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عن حضرت جابر رضى اللهُ تَعَالٰى عنه قَالَ نَحَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ نِسَائِهٖ بَقَرَةً فِي حَجَّتِهٖ
অর্থ: “হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র হজ্জ মুবারক উনার সময় মহাসম্মানিত মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের পক্ষ থেকে (নিজ মহাসম্মানিত নূরুল মাগফিরাত মুবারকে অর্থাৎ হাত মুবারকে) গরু কুরবানী মুবারক করেছেন। ” সুবহানাল্লাহ! (মুসলিম শরীফ: হা. ১৩১৯, সুনানুল কুবরা লিল বাইহাক্বী: হা./৮৭৭৯, মিশকাত শরীফ: ৫/১৮১৯ হা./২৬৩০)
অনুরূপ আরো দু’টি বর্ণনা রয়েছে, ১ম বর্ণনা: (ضَحَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ َسَلَّمَ)- মিশকাত শরীফ ২য় বর্ণনা: (ذَبَحَ رَسُوْلُ اللّٰهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ)- আবু দাউদ শরীফ- ১৭৫১
মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حضرت عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمٰنِ رَحْمَةُ اللهِ عَلَيْهَا قَالَتْ سَمِعْتُ حضرت ام المؤمنين الثالثة الصديقة عليها السلام تَقُولُ أَمَرَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَنْ لَمْ يَكُنْ مَعَهُ هَدْيٌ إِذَا طَافَ وَسَعٰى بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ أَنْ يَحِلَّ قَالَتْ فَدُخِلَ عَلَيْنَا يَوْمَ النَّحْرِ بِلَحْمِ بَقَرٍ فَقُلْتُ مَا هٰذَا قَالَ نَحَرَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم عَنْ أَزْوَاجِهٖ
অর্থ: “হযরত আমরাহ্ বিনতে আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহা উনার থেকে বর্ণিত। তিনি বলেন, আমি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম উনাকে বলতে শুনেছি, তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আদেশ মুবারক করেন, যাদের নিকট কুরবানীর পশু নেই উনারা যেন পবিত্র বাইতুল্লাহ শরীফ তাওয়াফ এবং সাফা-মারওয়া সায়ী করে নিজেকে হালাল করে নেন। (সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম) তিনি বলেন, অতঃপর আমাদের নিকট গরুর গোস্ত নিয়ে আসা হলো, অতঃপর আমি জিজ্ঞাসা করলাম এটা কি? তিনি বললেন, (এটা) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহাসম্মানিত হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের পক্ষ থেকে (যে গরু) কুরবানী মুবারক করেছেন (সেই গরুর গোস্ত)। ” সুবহানাল্লাহ! (বুখারী শরীফ: ২/১৭১ হা./১৭০৯, সুনানুল কুবরা লিন নাসায়ী: ৪/২০৬ হা. ৪১১৮, সুনানুল কুবরা লিল বাইহাক্বী: ৯/৪৬৯ হা.১৯১৩৩, ইবনে মাজাহ্: ৪/৩১২, আবূ দাউদ: ৩/১৬৯, মিশকাত শরীফ: ৯/৪২৮, সুনানে মা’ছূর লিশ শাফেয়ী: ১/৩৬১, শারহুস সুন্নাহ: ৭/৬৪, ইবনে হিব্বান: ৯/২৩৯, মুসনাদে রবী’ বিন হাবীব: ১/১৭৫, মুয়াত্তা ইমাম মালিক, আহকামুল কুরআন: ২/৭৭ ইত্যাদি)
মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حضرت جابر رضى الله تَعَالٰى عنه ذَبَحَ رَسُوْلُ اللّٰهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ حضرت ام المؤمنين الثالثة الصديقة عليها السلام بَقَرَةً يَوْمَ النَّحْرِ.
অর্থ: “হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র কুরবানী (ঈদুল আদ্বহা) উনার দিন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ ছিদ্দীক্বাহ্ আলাইহাস সালাম উনার পক্ষ থেকে একটি গরু কুরবানী মুবারক করেছেন। ” সুবহানাল্লাহ! (মুসলিম শরীফ, সুনানুল কুবরা লিল বাইহাক্বী: হা./১০২২২, মিশকাত শরীফ: ৫/১৮১৯ হা./২৬২৯)
উক্ত মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফসমূহ দ্বারা বিশেষভাবে প্রমাণিত হয় যে, মহাসম্মানিত হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের পক্ষ থেকে গরু কুরবানী মুবারক দেয়াও সম্মানিত খাছ সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ!
-মুহম্মদ মুস্তাজিবুর রহমান ওয়াক্বি।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।