অমুসলিম মহিলাদের দ্বীন ইসলাম গ্রহণের ঈমানদীপ্ত ঘটনা:
পবিত্র কুরআন শরীফ অধ্যয়ন আমাকে এনে দেয় চিরস্থায়ী সৌভাগ্য -আমেরিকান নও-মুসলিম বিটি বাওম্যান
, ২৮ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ আশির, ১৩৯১ শামসী সন , ১০ মার্চ, ২০২৪ খ্রি:, ২৬ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) মহিলাদের পাতা
মার্কিন নওমুসলিম নারী ‘বিটি বাওম্যান’ দ্বীন ইসলাম উনার জ্ঞান অর্জনের জন্য সবচেয়ে বেশি প্রচেষ্টা চালিয়েছেন এবং ইসলামী কেন্দ্রগুলোর সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করেছেন। তিনি এ প্রসঙ্গে বলেছেন: উত্তর ক্যালিফোর্নিয়ায় বা লস অ্যাঞ্জেলসে অবস্থিত ইসলামী সেন্টারে যাই এবং সেখানে নও-মুসলিমদের জন্য যেসব ক্লাস হয় সেইসব ক্লাসে অংশ নেই। ধীরে ধীরে বুঝতে পারলাম যে, সম্মানিত দ্বীন ইসলাম সম্পর্কে পড়াশুনায় আমি খুবই সন্তুষ্ট হচ্ছি এবং আমার হৃদয়ও দৃঢ় বিশ্বাস বা আস্থায় ভরপুর হচ্ছে। আমি বুঝলাম মহান আল্লাহ পাক আমাকে পরোক্ষভাবে দেখিয়ে দিয়েছেন সম্মানিত দ্বীন ইসলাম উনার পথ।
সুপথ প্রদর্শনের আসমানী কিতাব পবিত্র কুরআন শরীফ প্রতিদিন বিশ্বের কোটি কোটি মানুষকে দেখিয়ে দিচ্ছে যে যুক্তি ও প্রজ্ঞাভিত্তিক এই আসমানী কিতাব নানা জ্ঞান এবং সত্যকে পাওয়ার এক বড় উৎস। ফরাসি গবেষক জুল লা বাউমির মতে পবিত্র কুরআন শরীফ প্রজ্ঞার এমন এক সাগরের মত যাতে নানা দিক থেকে মিলিত হয়েছে বিভিন্ন রকম জ্ঞানের নদ-নদী। আর মানুষ উপকৃত হচ্ছে তা থেকে। জুল লা বাউমির মতে, পবিত্র কুরআন শরীফ এক চির-জীবন্ত বই এবং সব যুগের গবেষক ও জ্ঞানীরা তাদের ধারণ-ক্ষমতা বা যোগ্যতা অনুযায়ী এই আসমানী কিতাব থেকে উপকৃত হন।
মার্কিন নওমুসলিম নারী ‘বিটি বাওম্যান’ সম্মানিত দ্বীন ইসলাম সম্পর্কিত নানা বই পড়ে পবিত্র কুরআন শরীফ উনার সঙ্গে পরিচিত হন। পবিত্র কুরআন শরীফ উনার পবিত্র আয়াত শরীফগুলো থেকে জীবনের নতুন নতুন প্রাণবন্ত ধারা পান। এ প্রসঙ্গে বিটি বলেছেন: যতই পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করছিলাম ততই মহান আল্লাহ পাক উনার নৈকট্য অর্জন করছিলাম। তার মতে প্রতিদিনই কিছু সময় ধরে পবিত্র কুরআন শরীফ অধ্যয়ন, পবিত্র কুরআন শরীফ উনার নানা দিক ও সৌন্দর্য বোঝার চেষ্টা করা এবং এমনকি এ আসমানী কিতাব উনার পবিত্র আয়াত শরীফ মুখস্থ করা মুসলমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। কারণ, পবিত্র কুরআন শরীফ উনার পথ-নির্দেশনা ছাড়া জীবন অর্থহীন ও অন্তঃসারশুন্য। বিটি বলেছেন: যখন পবিত্র কুরআন শরীফ অধ্যয়ন করি তখন অনুভব করি যে এক ভিন্ন জগতে প্রবেশ করেছি, তাই সম্মানিত দ্বীন ইসলাম উনার জগতে আমার সফরের আনন্দ অন্তহীন এবং তা এনে দেয় চিরস্থায়ী সৌভাগ্য।
মার্কিন নওমুসলিম নারী 'বিটি বাওম্যান'-এর মতে, সম্মানিত দ্বীন ইসলাম মানুষের প্রতি মহান আল্লাহ পাক উনার এক উপহার এবং ধার্মিকতাই করে জীবনকে প্রকৃত অর্থপূর্ণ। তিনি এ প্রসঙ্গে বলেছেন: ধর্মের লক্ষ্য হল প্রাত্যহিক জীবনকে অর্থ দান করা। অর্থাৎ আমাদের প্রাত্যহিক কাজকর্ম, আত্মিক ও শারীরিক চাহিদা, যোগাযোগ- এসব কিছুকেই আধ্যাত্মিক ব্যবস্থা তথা সম্মানিত দ্বীন ইসলাম উনার সঙ্গে যুক্ত করা।
মার্কিন নওমুসলিম নারী 'বিটি বাওম্যান' জীবন ও ধর্মের মধ্যে পার্থক্যে বিশ্বাসী নন। তার মতে ধর্ম মানুষের জীবনেরই অবিচ্ছেদ্য অংশ ও সব ক্ষেত্রেই রয়েছে এর ভূমিকা। তিনি বলেছেন: “সম্মানিত দ্বীন ইসলাম উনার বিধানগুলো এমনই যে সব মানুষকে ধ্বংসাত্মক আচরণ থেকে বিরত রাখে। যেমন, মদ, জুয়া, মিথ্যাচার, চুরি, অন্যদের শোষণ করা, হত্যা ইত্যাদি। অন্যদিকে সম্মানিত দ্বীন ইসলাম মানুষকে নামাজ-রোজা ও যাকাত বা দানসহ যেসব ভালো কাজ করতে বলে সেসবই মানুষের জন্য সৌভাগ্য বয়ে আনে। মহান আল্লাহ পাক উনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, মানুষের প্রতি সম্মান দেখানো, জীব-জন্তুকে কষ্ট না দেয়া ও পরিবেশ দূষণ না করাও এমনই কিছু ভালো বা সৎকাজ। পবিত্র কালামুল্লাহ শরীফ উনার পবিত্র সূরা বাকারা শরীফ উনার ১১৫ নম্বর আয়াত শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি বলেছেন: ‘পূর্ব ও পশ্চিম (ও অন্য সব দিকই) মহান আল্লাহ পাক উনারই কর্তৃত্বাধীন। তাই যেদিকেই মুখ ফেরাও না কেন মহান আল্লাহ পাক তিনি সেখানে আছেন। নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি অমুখাপেক্ষী ও পরম জ্ঞানী।’ সম্মানিত দ্বীন ইসলাম উনার এই যে ব্যাপকতা ও অফুরন্ত সৌন্দর্য, তা শেষ পর্যন্ত আমাকে মুসলমান করেছে।” সুবহানাল্লাহ!
-উম্মু রাহাত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
একজন উত্তম নারীর গুণাবলী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তওবা
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুসলমানদের বর্তমান অবস্থা সম্পর্কে হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণনা
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হযরত তামাযির খুনসা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১৩)
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দান-ছদকাহ বালা-মুসিবত দূর করে
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












