পবিত্র ঈমান ও আক্বাইদ উনার গুরুত্ব ও প্রয়োজনীয়তা
, ১৮ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ তাসি’, ১৩৯২ শামসী সন , ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ০৪ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মহিলাদের পাতা
পবিত্র ঈমান ও আক্বাইদই হচ্ছে সম্মানিত ইসলামী যিন্দিগীর মূল বিষয়। কেননা যে ব্যক্তি মহান আল্লাহ পাক উনার তাওহীদ বা একত্বে বিশ্বাসী নয় এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নুবুওওয়াত মুবারক ও রিসালত মুবারক উনার উপর যার ঈমান নেই তার পবিত্র নামায, পবিত্র রোযা, পবিত্র হজ্জ, পবিত্র যাকাত ইত্যাদি কোনো ইবাদতই গ্রহণযোগ্য নয়। ইবাদত পালন ও কবুল হওয়ার জন্য পূর্বশর্ত হচ্ছে ছহীহ ঈমান ও আক্বীদা।
অতএব, পবিত্র ঈমান তথা ইসলামী আক্বাইদ উনার কোনো একটি আক্বীদা অশুদ্ধ বা ত্রুটি হয়ে গেলে আমল কবুলযোগ্য হবে না। কারণ এই আক্বীদাগত পার্থক্যের কারণেই উম্মতে ইজাবত তথা মুসলমান দাবীদারদের মাঝেই ৭৩ ফিরক্বা বা দলের সৃষ্টি হয়েছে। তন্মধ্যে একটি মাত্র ফিরক্বা নাযাতপ্রাপ্ত। আর বাকী সব ফিরক্বাই জাহান্নামী। এ সম্পর্কে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “ইহুদীরা ৭১ ফিরক্বায় বিভক্ত। নাছারা বা খ্রিস্টানরা ৭২ ফিরক্বায় বিভক্ত। আর আমার উম্মতগণ ৭৩ ফিরক্বায় বিভক্ত হবে।
এদের মধ্যে কেবলমাত্র একটি ফিরক্বা ব্যতীত অন্যান্য সকল ফিরক্বা জাহান্নামী হবে। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা আরয করলেন, ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! যে ফিরক্বা জাহান্নাম হতে নাযাত পাবে তারা কারা? নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, আমার এবং আমার হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের তরীক্বা মুবারক উনার উপর যারা থাকবেন উনারা। ” (তিরমিযী শরীফ)
পবিত্র হাদীছ শরীফ উনার কিতাব ‘মুসনাদে আহমদ শরীফ’ ও ‘আবূ দাঊদ শরীফ’ উনাদের মধ্যে বর্ণিত আছে, “হযরত মু‘আবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত রয়েছে, ৭২ ফিরক্বা জাহান্নামী হবে এবং একটি ফিরক্বা জান্নাতী হবে। আর জান্নাতী ফিরক্বাটি হলো আহলে সুন্নত ওয়াল জামা‘আত। অর্থাৎ হানাফী, মালিকী, শাফিয়ী ও হাম্বলী মাযহাবের অনুসারীগণ। ”
সুতরাং, যে ব্যক্তি আহলে সুন্নত ওয়াল জামা‘আত উনার আক্বীদাসমূহের মধ্য হতে কোনো একটি আক্বীদার খিলাফ আক্বীদা পোষণ করে সেও গোমরাহ ও কাফির। যেমন কাদিয়ানী সম্প্রদায়। যারা পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ সম্পর্কিত যাবতীয় বিষয়গুলো মানার পরেও শুধুমাত্র একটি কুফরী আক্বীদা পোষণ করার কারণে উলামায়ে উম্মত তাদেরকে কাট্টা কাফির ও চিরজাহান্নামী বলে ফতওয়া প্রদান করেন। কাদিয়ানীদের ভ্রান্ত আক্বীদাটি হচ্ছে তারা আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানার পরও শেষ নবী বলে স্বীকার করে না। নাউযুবিল্লাহ! বরং তারা বলে, নুবুওওয়াত উনার ধারাবাহিকতা ক্বিয়ামত পর্যন্ত জারি থাকবে এবং তাদের ধারণায় পাকিস্তানের মির্জা গোলাম কাদিয়ানী নামক ব্যক্তিটিও নাকি নবী ছিলো। তাই তারা তাকে নবী হিসেবে মেনে থাকে। নাঊযুবিল্লাহ! নাঊযুবিল্লাহ! নাঊযুবিল্লাহ!
মূলকথা হলো, সম্মানিত ইসলামী শরীয়ত উনার মধ্যে যে বিষয়কে যেভাবে বিশ্বাস করা ও মানার কথা বলেছে তার বিপরীত নিজস্ব মত পেশকারী ব্যক্তি সম্মানিত দ্বীন ইসলাম হতে খারিজ বলে গণ্য হবে। যদিও সে ব্যক্তির অনেক দ্বীনি খিদমত ও দ্বীনি আমল থাকুক না কেন।
-মুফতি মুহম্মদ আবুল খায়ের।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১০ই রবীউছ ছানী সর্বপ্রকার মুহাব্বত মুবারক, সন্তুষ্টি মুবারক পাওয়ার উছিলাহ মুবারক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রহমতের অমরাবতী, নূরের তজাল্লি ও কুদরতি নূরুত তাশরীফ মুবারক ঈদে নূরুত তাশরীফে শাহেন শাহ আলাইহিস সালাম
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মেহমানদারী করার মাধ্যমে সম্মানিত শাফায়াত মুবারক লাভ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহিলাদের প্রতি মহান আল্লাহ পাক উনার বিশেষ নির্দেশনা মুবারক- পর্দা পালন করা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নছীহত মুবারক: মহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান (১ম পর্ব)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহিলাদের জামায়াতের জন্য মসজিদে ও ঈদগাহে যাওয়া হারাম ও কুফরী (৪)
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












