পবিত্র আখেরী চাহার শোম্বাহ শরীফ উনার শরঈ আহকাম (৩)
, ০১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১৫ আগস্ট, ২০২৬ খ্রি:, ৩১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দীর্ঘদিন মারীদ্বী শান মুবারকে থাকার পর ছিহহাতী শান মুবারক প্রকাশ করতঃ মসজিদে নববী শরীফে তাশরীফ মুবারক নিয়েছেন। নামাযের ইমামতি করিয়েছেন- এই আনন্দে আপ্লুত হয়ে নিজ নিজ সামর্থ্য অনুসারে হাদীয়া মুবারক দিলেন। কিছু দান-খয়রাতও করলেন।
একটি বর্ণনা হতে জানা যায় যে, এই খুশিতে আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া, হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম তিনি সাত হাজার দীনার, হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম তিনি পাঁচ হাজার দীনার, যুন নূরাইন হযরত উছমান ইবনে আফফান আলাইহিস সালাম তিনি দশ হাজার দীনার, ইমামুল আউওয়াল হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি তিন হাজার এবং হযরত আবদুর রহমান ইবনে আউফ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি একশত উট এবং একশত ঘোড়া মহান আল্লাহ পাক উনার রাস্তায় দান করেছিলেন।
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের অনুসরণে সারা দুনিয়ার মুসলমানগণ আজও আখেরী চাহার শোম্বাহ পালন করে রহমত, বরকত, সাকীনা, মুহব্বত, তায়াল্লুক, নিসবত মুবারক লাভ করে থাকেন। সুবহানাল্লাহ! (আল বাইয়্যিনাত শরীফ: ৭১, ৮১তম সংখ্যা, ৭০, ১২ পৃষ্ঠা, মিশকাতুল আনওয়ার-৭০৬, আদ-দীন ওয়া তারীখুল হারামাইন শারীফাইন- ২৮১, ২৮৩, সীরাতে ইবনে হিশাম-২/ ৬৫৩)
তারিখ নির্ধারণ না করে দিন নির্ধারণ করার হিকমত:
ছফর মাসের শেষ ইয়াওমুল আরবিয়া বা বুধবার ব্যতীত বাকী সকল আইয়্যামুল্লাহ শরীফ তারিখ হিসেবে মুসলমানগণ পালন করে থাকেন। শুধু আখেরী চাহার শোম্বাহ শরীফই দিবস রূপে পালন করা হয়ে থাকে। তার তাৎপর্য কি?
আরবী বা হিজরী মাস, ২৯ অথবা ৩০ দিনে হয়ে থাকে। ১১ হিজরীর ছফর মাস ৩০ দিনে পূর্ণ হয়েছিলো। ছফর মাস সব সময় ৩০ দিনে পূর্ণ হবে এমনটা আশা করা যায় না। তাই যদি কখনো ছফর মাস ২৯ দিনে হয় তাহলে সেদিনের রহমত বরকত ও সাকিনা থেকে মুসলিম উম্মাহ মাহরুম (বঞ্চিত) হবে। মুসলিম উম্মাহ যাতে বঞ্চিত না হয় তার জন্য অনুসরণীয় ইমাম মুজতাহিদ ও আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিমগণ তারিখের পরিবর্তে দিন পালনের ব্যবস্থা জারী বা প্রবর্তন করেছেন।
ফার্সী ভাষায় নামকরণের হিকমত:
মহান আল্লাহ পাক উনার মা’রিফাত-মুহব্বত হাছিলকারীগণের অধিকাংশই ছিলেন ফার্সী ভাষা-ভাষি। মহান আল্লাহ পাক এবং উনার সম্মানিত হাবীব ও মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মুহব্বতে সাধারণ মুসলমানগণ যত আমল করেন হাকীকী ইলিম হাছিলকারী তেমন আমল করেন না। উনার নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সূক্ষ¥াতিসূক্ষ¥ পুঙ্খানুপুঙ্খ অনুসরণ অনুকরণ করে থাকেন। উনারা যে ইলিমই শিক্ষা করেন তার উপরই আমল করেন। ছফর শরীফ মাসের শেষ বুধবারকে ফার্সি ভাষা-ভাষি ইমাম মুজতাহিদগণ উনাদের ভাষায় প্রবর্তন করেছেন।
তাছাড়া ভারত উপমহাদেশে এক সময় ফার্সি ভাষার ব্যাপক প্রচলন ছিলো। প্রায় সকলই ফার্সী ভাষায় কথা বলতো, লিখতো, পড়তেও স্বাচ্ছন্দ্যবোধ করতো। সঙ্গতকারণেই ছফর মাসের শেষ আরবিয়া (বুধবারকে) ফার্সী ভাষায় নামকরণ করা হয়। আর তা সেই ভাষাতেই প্রচলন হয় এবং অদ্যাবধি জারী রয়েছে।
-আল্লামা মুফতী সাইয়্যিদ আব্দুল হালীম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হযরত মাওলানা শাহ ছুফী আবুল খায়ের মুহম্মদ ওয়াজীহুল্লাহ নানুপূরী যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (১৪ পর্ব)
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহান আল্লাহ পাক উনার রাস্তায় খরচ করার অপরিসীম ফযীলত
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র আখেরী চাহার শোম্বাহ শরীফ উনার শরঈ আহকাম (২)
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
“সেদিন আমার ক্বইয়ূমিয়াতের হাল এমনভাবে প্রবল হয়েছিল যে, আমি যদি আসমানকে যমীন এবং যমীনকে আসমান হতে বলতাম তাহলে তাই হতো।” সুবহানাল্লাহ!
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১১ হিজরী সনের পবিত্র ছফর শরীফ মাস উনার আরবিয়ায়িল আখির বা শেষ বুধবারের সঠিক তারিখ প্রসঙ্গে
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র আখেরী চাহার শোম্বাহ শরীফ উনার শরঈ আহকাম (১)
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












