পবিত্র আখেরী চাহার শোম্বাহ শরীফ উনার শরঈ আহকাম (১)
, ২৮ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১২ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৮ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
পবিত্র আখেরী চাহার শোম্বাহ শরীফ ছিলো হযরত আহলু বাইতি রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের খুশির দিন। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণও সেদিন খুশি প্রকাশ করেছিলেন। শুধু তাই নয় স্বয়ং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি খুশি হয়েছিলেন। পক্ষান্তরে কাফির, মুনাফিকদের দুঃখ-কষ্টের দিন। তারা এদিন খুশি প্রকাশ করতে পারেনি। তারা তাদের কলুষিত অন্তরে অনুভব করেছিলো কষ্ট।
উল্লেখ্য যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র ও বরকতময় স্মৃতিবিজড়িত এবং আনন্দিত হওয়ার দিন সেটা যে আইয়্যামুল্লাহ শরীফের অন্তর্ভুক্ত তা বলার অপেক্ষা রাখেনা। তাই একথা সহজেই বলা যায় যে, আখেরী চাহার শোম্বাহ শরীফ আইয়্যামুল্লাহ শরীফ তথা মহান আল্লাহ পাক উনার দিবসের অন্তর্ভুক্ত। সুবহানাল্লহ!
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَذَكِّرْهُم بِأَيَّامِ اللَّهِ ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُورٍ
অর্থ: ইয়া হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি তাদেরকে মহান আল্লাহ পাক উনার দিন সমূহের কথা স্বরণ করিয়ে দিন। নিশ্চয়ই তার মধ্যে ধৈর্যশীল ও শোকরগোজার বান্দাগণের জন্য অনেক নির্দশন রয়েছে। (পবিত্র সূরা ইবরাহীম শরীফ-০৫)
আখেরী চাহার শোম্বাহ শরীফ পালন করলে মহান আল্লাহ পাক উনার এবং উনার মহাসম্মানিত হাবীব ও মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি রেযামন্দি, তায়াল্লুক-নিসবত লাভ হয়। মহান আল্লাহ পাক উনার এবং উনার মহাসম্মানিত হাবীব ও মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সন্তুষ্টি-রেযামন্দি, তায়াল্লুক-কুরবত, নিছবত মুবারক হাছিলের জন্য হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের অনুসরণে পরবর্তী উম্মত তথা মু’মিন-মুত্তাকীগণ আখেরী চাহার শোম্বাহ শরীফ পালন করে থাকেন। আর গোমরাহ বা পথভ্রষ্ট লোকেরা দিবসটিকে বিদয়াত বলে আখ্যায়িত করে নিজেদের গোমরাহীকে বৃদ্ধি করে থাকে। নাঊযুবিল্লাহ!
পবিত্র আখেরী চাহার শোম্বাহ কাকে বলে?
আখেরী চাহার শোম্বাহ শব্দটি ফার্সী। আখের অর্থ- শেষ। আর চাহার শোম্বাহ অর্থ- ইয়াওমুল আরবিয়া (বুধবার)
শরীয়তের পারিভাষায়, পবিত্র ছফর মাসের শেষ ইয়াওমুল আরবিয়াকে (বুধবার) আখেরী চাহার শোম্বাহ বলা হয়। যাকে আরবীতে “আখিরুল আরবিয়ায়ি মিন শাহরি ছফর” বলে।
খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, আযীযুয যামান, কাইউমুয যামান, জাব্বারিউল আউওয়াল, কউইয়্যূল আউওয়াল, আহলে বাইতি রসূলিল্লাহ, মুজাদ্দিদে আ’যম, সুলতানুন নাছীর, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি বলেন, ১১ হিজরী সনের পবিত্র মুহররমুল হারাম শরীফ মাস। সেই মুহররমুল হারাম শরীফ উনার তৃতীয় সপ্তাহে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মারীদ্বী শান মুবারক (অসুস্থতা) প্রকাশ করেন। কয়েক দিনের ব্যবধানে তিনি ছিহহাতী শান মুবারক (সুস্থতা) প্রকাশ করেন।
আবার সেই বৎসরেই পবিত্র ছফর শরীফ মাস উনার তৃতীয় সপ্তাহে মারীদ্বী শান মুবারক (অসুস্থতা) প্রকাশ করেন। দীর্ঘদিন মারীদ্বী শান মুবারকে থেকে পবিত্র ছফর মাসের ৩০ তারিখ, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বাদ ফজর ছিহহাতী শান মুবারক প্রকাশ করেন। আবার সেই দিনই বাদ আছর মারীদ্বী শান মুবারক প্রকাশ করেন। এই মারীদ্বী শান মুবারক (অসুস্থতা) ১২ দিন পর্যন্ত স্থায়ী ছিলো। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছিহহাতী শান মুবারক প্রকাশ দিবসকে আখেরী চাহার শোম্বাহ শরীফ নামে আখ্যায়িত করা হয়েছে।
-আল্লামা মুফতী সাইয়্যিদ আব্দুল হালীম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
“সেদিন আমার ক্বইয়ূমিয়াতের হাল এমনভাবে প্রবল হয়েছিল যে, আমি যদি আসমানকে যমীন এবং যমীনকে আসমান হতে বলতাম তাহলে তাই হতো।” সুবহানাল্লাহ!
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১১ হিজরী সনের পবিত্র ছফর শরীফ মাস উনার আরবিয়ায়িল আখির বা শেষ বুধবারের সঠিক তারিখ প্রসঙ্গে
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলমানদেরকে ঈমান থেকে সরিয়ে দিতে কাফিরগুলো সবসময় চেষ্টা করে থাকে
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেপর্দা হওয়া লা’নত ও হালাকীর কারণ
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেপর্দা হওয়া লা’নত ও হালাকীর কারণ
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আরব দেশ থেকে ইহুদী-নাছারা তথা সমস্ত কাফির-মুশরিকদেরকে বের করে দেয়ার ব্যাপারে কঠোর হুশিয়ারী
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












