পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ পালনে মুসলিম বিশ্বের সরকারগুলোকে বিশেষ মনোযোগী হতে হবে
, ২৮ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১২ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৮ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিশেষ প্রতিবেদন
পবিত্র ছফর শরীফ মাস উনার শেষ ইয়াওমুল আরবিয়া (বুধবার) দিন সম্মানিত ইসলাম উনার ইতিহাসে একটি উল্লেখযোগ্য তাৎপর্যময় ঘটনার ঐতিহাসিক দিন। এ সম্পর্কে একমতে বর্ণিত আছে, মাহবুব-ই ইলাহী হযরত নিযামুদ্দীন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার শায়েখ হযরত বাবা ফরিদউদ্দিন মাসউদ গঞ্জে শকর রহমতুল্লাহি আলাইহি উনার বরাতে উল্লেখ করেন, পবিত্র ছফর শরীফ মাস উনার শেষ ইয়াওমুল আরবিয়া (বুধবার) দিন হযরত নূহ আলাইহিস সালাম উনার অবাধ্য ক্বওমকে ধ্বংস করা হয়েছিল।
এছাড়া হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম উনাদের অনেক ঘটনার জামে হলো এই পবিত্র ছফর শরীফ মাস এবং ‘আখিরী চাহার শোম্বাহ’ শরীফ উনার দিন। তবে উম্মতে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের এই পবিত্র আখিরী চাহার শোম্বাহ শরীফ সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফযীলতপূর্ণ এবং স্মরণীয় এজন্য যে, আখিরী রসূল, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অনেকদিন মারীদ্বি শান মুবারকে থাকার পর এদিন সকাল বেলা ছিহ্হাতী শান মুবারক প্রকাশ করেন। এতে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা, হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সম্মানিত সদস্য উনারা এবং হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা যে খুশি প্রকাশ করেছেন; সেই খুশি প্রকাশের দিনকেই মুসলিম উম্মাহ পবিত্র ‘আখিরী চাহার শোম্বাহ’ শরীফ হিসেবে উদযাপন করে আসছেন। সুবহানাল্লাহ!
তাই তো বর্তমান যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ আহলে বাইতে রসূল, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি আম-খাছ নির্বিশেষে সকল মুসলমান থেকে শুরু করে শাসকগোষ্ঠীকে আহবান জানাচ্ছেন- পবিত্র ছফর শরীফ মাসের বিশেষ দিন পবিত্র ‘আখিরী চাহার শোম্বাহ’ শরীফ উনার গুরুত্ব উপলব্ধি করে এদিন সরকারি ছুটিসহ শরীয়তসম্মতভাবে আনন্দ খুশির ব্যবস্থা করার জন্য।
-মুহম্মদ আযীযুল্লাহ, ঢাকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জনঅসন্তোষের আগুনে ঘি ঢালার শামিল
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ধর্মব্যবসায়ী ও বিধর্মীদেরকে গুরুত্বপূর্ণ পদগুলো থেকে অপসারণ জরুরী
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সমসাময়িক ঘটনা
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সম্ভ্রমহরণে শিশুর মৃত্যুর অভিযোগ, কিশোর আটক
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অন্যান্য দেশে উড়াল সেতু ভেঙ্গে ফেলা হচ্ছে; আর বাংলাদেশ সরকার ফ্লাইওভার তৈরি করছে
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পানির জন্য ভারতের মুখাপেক্ষী হওয়ার প্রয়োজন নেই:
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যত্রতত্র পূজা মন্ডপ কেন?
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুসলমানদের উপর কাফিরদের নির্যাতনের কারণ উদঘাটন
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিলিস্তিনপন্থী আন্দোলন দমনে অস্ত্র তৈরি প্রতিষ্ঠানের পরামর্শ নিচ্ছে ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলো
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৬ মাসই বন্ধ থাকলে, মামলাজট ছুটবে কিভাবে?
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এ ধরণের পেপার-পত্রিকাগুলো প্রকাশ হয় কিভাবে?
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আপনি কতটুকু মুসলমান...?
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












