পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (৭)
, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
(পূর্বে প্রকাশিতের পর)
ইসতিবরা করা আমভাবে ওয়াজিব:
উল্লেখ্য যে, ইসতিবরা করা আমভাবে ওয়াজিব। আর খাছভাবে এই ইসতিবরা করা কারো জন্য ফরয, কারো জন্য ওয়াজিব এবং কারো জন্য সুন্নত মুয়াক্কাদাহ্্। যা অবশ্যই করতে হবে।
“শরহে মুখতাছার খলীল” কিতাবের ১ম খ-ের ১৪৭ পৃষ্টায় উল্লেখ আছে-
إنَّمَا وَجَبَ الِاسْتِبْرَاءُ اتِّفَاقًا؛
অর্থ : সকল উলামায়ে কিরাম রহমাতুল্লাহি আলাইহিম উনাদের ঐক্যমতে ইসতিবরা করা ওয়াজিব।
“শরহে মুসলিম শরীফ” কিতাবে উল্লেখ আছে,
نجاسة البول ووجوب الاستبراء منه
অর্থ: ইমাম নববী রহমাতুল্লাহ্্ আলাইহি তিনি বলেন, ইসতিন্জা নাপাক (প্রস্রাব নাপাক) এবং ইসতিন্জা থেকে (প্রস্রাব থেকে) ইসতিবরা করা ওয়াজিব।
“হুজ্জাতুল্লাহিল বালিগাহ্্” কিতাবের ১ম খ-ের ৩০৮ পৃষ্টায় উল্লেখ আছে,
قوله صلى الله عليه وسلم: أما أحدهما فكان لايستبرئ من البول الحديث، أقول: فيه أن الاستبراء واجب.
অর্থ: মহাসম্মানিত মহাপবিত্র হাবীব মাহবূব নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ্্ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন, (যাদের দু’জনকেই তাদের কবরে শাস্তি দেয়া হচ্ছে।) তাদের একজন ছোট ইস্্তিন্জা করার সময় (প্রস্রাব করার সময়) ছোট ইস্্তিন্জা থেকে (প্রস্রাব থেকে) ইসতিবরা করতো না। অর্থাৎ স্বাভাবিকভাবে ছোট ইস্্তিন্জা বের হওয়ার পর অবশিষ্ট ছোট ইস্্তিন্জা (অবশিষ্ট প্রস্রাব) বের করার জন্য কোশেশ্ করতো না। তাই শাহ্্ ওয়ালীউল্লাহ্্ মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহ্্ আলাইহি তিনি বলেন, “আমি বলি এই পবিত্র হাদীছ শরীফ দ্বারাই প্রমাণিত হলো যে, নিশ্চয়ই ইসতিবরা করা ওয়াজিব।
ইসতিবরা যেভাবে বা যে নিয়মে করতে হয় :
আর ইসতিবরা কিভাবে করতে হবে সে সম্পর্কে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- যেমন “যখীরা” কিতাবের ১ম খ-ের ২১১ র্পষ্ঠায় উল্লেখ আছে,
رَوَى ابْنُ الْمُنْذِرِ مُسْنَدًا: إنَّهٗ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ - قَالَ: ্রإذَا بَالَ أَحَدُكُمْ فَلْيَنْتُرْ ذَكَرَهُ ثَلَاثًا وَيَجْعَلُهٗ بَيْنَ أُصْبُوْعَيْهِ السَّبَّابَةِ وَالْإِبْهَامِ فَيُمِرُّهُمَا مِنْ أَصْلِهِ إلَى كَمَرَتِهِগ্ধ
অর্থ: হযরত ইবনে মুনযির রহমাতুল্লাহি আলাইহি তিনি সনদসহ হাদীছ শরীফ বর্ণনা করে বলেন, নিশ্চয়ই মহাসম্মানিত মহাপবিত্র হাবীব মাহবূব নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ্্ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “তোমাদের কেউ যদি ছোট ইসতিন্জা করে (প্রস্রাব করে) তাহলে সে যেন বাম হাত দিয়ে তার পুরুষলিঙ্গটাকে তিনবার মৃদুভাবে টেনে ছোট ইসতিন্জা (প্রস্রাব) নির্গত করে। অত:পর পুরুষলিঙ্গটাকে তর্জনী (শাহাদাত) ও বৃদ্ধাঙ্গুলী দ্বয়ের মাঝখানে রেখে উভয় আঙ্গুল দিয়ে হালকাভাবে চাপ দিয়ে দিয়ে পুরুষলিঙ্গের গোড়া থেকে মাথা পর্যন্ত স্বাভাবিকভাবে চাপ দিয়ে সামনের দিকে টেনে নিয়ে যাবে। (পবিত্র ইবনে মাজাহ্্ শরীফ, মুছান্নাফে ইবনে আবি শায়বা)
“মাওয়াহেবে জালীল ফী শরহে মুখতাছার খলীল” কিতাবের ১ম খ-ের ১৮১ পৃষ্ঠায় উল্লেখ আছে-
وَمُقْتَضَى كَلَامِهِ أَنَّ السَّلْتَ وَالنَّتْرَ وَاجِبَانِ
অর্থ: ইসতিবরা সম্পর্কে উপরোক্ত বর্ণনা থেকে এটাই ফায়ছালা হলো যে, ছোট ইসতিন্জা করার পর (প্রস্রাব করার পর) (বাম হাতের তর্জনী (শাহাদাত) ও বৃদ্ধাঙ্গুলী দিয়ে পুরুষলিঙ্গের গোড়া থেকে মাথা পর্যন্ত) হালকাভাবে টেনে ছোট ইসতিন্জা (প্রস্রাব) বের করা ও ছোট ইসতিন্জার (প্রস্রাবের) রাস্তা থেকে অবশিষ্ট ছোট ইসতিন্জা (প্রস্রাব) কোশেশ করে নির্গতকরা উভয়টি ওয়াজিব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিক্বাহ বা ফতওয়ার সকল কিতাবেই গান-বাজনা, বাদ্য-যন্ত্র ইত্যাদিকে হারাম ফতওয়া দেয়া হয়েছে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৬তম পর্ব)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১৮)
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৬)
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শেখ চুল্লির দুনিয়াবী সম্পদ গড়ার অলীক কল্পনা এবং হাক্বীক্বত বাস্তবতা
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যবসা করা হালাল ও সুন্নত আর সুদ হারাম
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যে নিজে পর্দা করে না ও অধীনস্থদের পর্দা করায় না সে দাইয়ূছ
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












