পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (৬)
, ২০ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ০৯ মে, ২০২৬ খ্রি:, ২৭ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
(পূর্বে প্রকাশিতের পর)
ইসতিবরা এর উদ্দেশ্য:
ইসতিবরা এর উদ্দেশ্য হল ছোট ইস্তিন্জারাস্তা থেকে (প্রস্রাবের রাস্তা থেকে) অবশিষ্ট ছোট ইস্তিন্জা (প্রস্রাব) বের করে পরিপূর্ণরূপে পবিত্রতা হাছিল করা। যা বের হয়ে কাপড়ে ও শরীরে লাগার কোনই আশঙ্কা নেই।
যেমন “মাওসূআতে আহকামুত্ ত্বাহারাত” কিতাবে উল্লেখ আছে-
وَالْاِسْتِبْرَاءُ اِسْتِنْقَاءُ الذِّكْرِ عَنِ الْبَوْلِ
অর্থাৎ ইসতিবরা শব্দের আভিধানিকঅর্থ হলো ছোট ইস্তিন্জা করার পর (প্রস্রাব করার পর) ছোট ইস্তিন্জারাস্তা থেকে (প্রস্রাবের রাস্তা থেকে) অবশিষ্ট ছোট ইস্তিন্জা (প্রস্রাব) কোশেশ করে বের করে পুরুষলিঙ্গ ভালোভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করে ধোয়া।
والاستبراء: طلب البراءة من البول، وهو أن يستفرغ بقية البول، وينقي موضعه ومجراه، حتى يبرئهما منه: أي يبينه عنهما.
অর্থাৎ ইসতিবরা শব্দের পারিভাষিকঅর্থ হলো ছোট ইস্তিন্জা করার পর (প্রস্রাব করার পর) ছোট ইস্তিন্জারাস্তা থেকে (প্রস্রাবের রাস্তা থেকে) অবশিষ্ট ছোট ইস্তিন্জা (প্রস্রাব) বের করে পুরুষলিঙ্গ ভালোভাবে পরিষ্কার করে ধোয়ার ইচ্ছা পোষণ করা। আর তা এভাবে যে ছোট ইস্তিন্জা করার পর (প্রস্রাব করার পর) ছোট ইস্তিন্জা(প্রস্রাবের) রাস্তায় এমনকি বাহিরের শেষ প্রান্তেও যেন অর্থাৎ পুরুষলিঙ্গের মাথায় যেন বিন্দু থেকে বিন্দুতম পরিমান ছিটে-ফোঁটা নিংড়ানো ছোট ইস্তিন্জা (প্রস্রাব) পুরুষলিঙ্গে অবশিষ্ট না থাকে, এতটুকু নিশ্চিত হতে হবে । ইহাকেই ইসতিবরা বলে। (মাওসূআতে আহকামুত্ ত্বাহারাত” ১৩তম খ- ১৪৯ পৃষ্ঠা)
“শরহে বুলূগুল মারাম” কিতাবের ১১তম খ-ের ১২ পৃষ্ঠায় উল্লেখ আছে-
من كل ذلك نعلم أنه يجب على المسلم أن يَتنزَّهَ عن البول ويَتحرَّزَ أن يُصيبَ ثوبَه أو بدنَه.
অর্থ: উপরোক্ত বর্ণনা থেকে আমরা এটাই জানতে পারলাম যে, মুসলমানদের জন্য ছোট ইস্তিন্জা (প্রস্রাব) থেকে ইসতিবরা করা ওয়াজিব। আর “ইসতিবরা করার নিয়ম হলো ছোট ইস্তিন্জা (প্রস্রাব) থেকে পুরুষলিঙ্গ এমনভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করা যাতে করে পেশাবের রাস্তায় ও পুরুষলিঙ্গের মাথায় বিন্দু থেকে বিন্দুতম পরিমান ছিটে-ফোঁটা নিংড়ানো ছোট ইস্তিন্জা (প্রসাব) অবশিষ্ট না থাকে; এ বিষয়ে সতর্ক থাকা। যা পরিধেয় কাপড়ে এবং শরীরে লাগতে পারে।
“শরহে বুলূগুল মারাম” কিতাবের ১ম খ-ের ৩১০ পৃষ্ঠায় উল্লেখ আছে-
وَالْحِكْمَةُ فِي ذَلِكَ حُصُولُ الظَّنِّ بِأَنَّهُ لَمْ يَبْقَ فِي الْمَخْرَجِ مَا يَخَافُ مِنْ خُرُوجِهِ،
অর্থ: ইসতিবরা সম্পর্কে উপরোক্ত বর্ণনা থেকে এ ফায়ছালাই হাছিল হলো যে, ছোট ইস্তিন্জা(প্রস্রাবের) রাস্তায় ও পুরুষলিঙ্গের মাথায় বিন্দু থেকে বিন্দুতম পরিমান ছিটে-ফোঁটা নিংড়ানো ছোট ইস্তিন্জা (প্রস্রাব) অবশিষ্ট থাকবে না; যা ছোট ইস্তিন্জারাস্তা দিয়ে (প্রস্রাবের রাস্তা দিয়ে) বের হওয়ার আশঙ্কা হয়।
“আল মাজমুআ” কিতাবের ৩য় খ-ের ৩৪ পৃষ্ঠায় উল্লেখ আছে-
الْمُخْتَارُ ..... وَالْمَقْصُودُ أَنْ يَظُنّ أَنّهُ لَمْ يَبْقَ فِي مَجْرَى الْبَوْلِ شئ يُخَافُ خُرُوجُهُ
অর্থ : ইসতিবরা সম্পর্কে উপরোক্ত বর্ণনা থেকে নির্ভরযোগ্য কথা হলো এই যে,“ইসতিবরা করার মাক্বছূদ হলো ছোট ইস্তিন্জা(প্রস্রাবের) রাস্তায় ও পুরুষলিঙ্গের মাথায় বিন্দু থেকে বিন্দুতম পরিমান ছিটে-ফোঁটা নিংড়ানো ছোট ইস্তিন্জা (প্রস্রাব) অবশিষ্ট থাকবে না; যা ছোট ইস্তিন্জারাস্তা দিয়ে (প্রস্রাবের রাস্তা দিয়ে) বের হওয়ার আশঙ্কা হয়।
কাজেই উপরোক্ত আলোচনা থেকে এটাই প্রমাণিত হলো যে, স্বাভাবিকভাবে ছোট ইসতিন্জা (প্রস্রাব) করার পর, ইসতিবরা করে ছোট ইস্তিন্জারাস্তা থেকে (প্রস্রাবের রাস্তা থেকে) অবশিষ্ট ছোট ইস্তিন্জা (প্রস্রাব) বের করে পরিপূর্ণরূপে পবিত্রতা হাছিল করা। যা বের হয়ে কাপড়ে বা শরীরে লাগার কোনই আশঙ্কা নেই। আর দ্বিতীয়ত ছোট ইস্তিন্জা(প্রস্রাবের) ছিটা যেন পায়ে, শরীরে ও কাপড়ে না লাগে সে ব্যাপারেও সাবধান ও সতর্ক থাকতে হবে। অন্যথায় এই ইসতিন্জার কারণে (প্রস্রাবের কারণে) ক্ববরের আযাব ভোগ করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেপর্দা সর্বপ্রকার অনিষ্ট ও ফিতনা-ফাসাদের মূল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্বীন ইসলাম উনার জন্য সবচেয়ে ক্ষতিকর ৩ শ্রেণী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র “মাক্বামে মাহমূদ” উনার বেমেছাল তাফসীর বিষয়ে খারেজী জাহমিয়া ফিরকার মুখোশ উম্মোচন (৫)
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র “মাক্বামে মাহমূদ” উনার বেমেছাল তাফসীর বিষয়ে খারেজী জাহমিয়া ফিরকার মুখোশ উন্মোচন (৪)
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রত্যেক মু’মিন মুসলমানকে কাফির-মুশরিকদের অনুসরণ থেকে দূরে থাকতে হবে
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (৩)
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (৯)
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেপর্দা হওয়া শয়তানের ওয়াসওয়াসাকে সহজ করার মাধ্যম
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












