পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (৫)
, ২১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৬ রবি, ১৩৯৪ শামসী সন , ০৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২০ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
ইসতিন্জা থেকে পবিত্রতার বিষয়ে গুরুত্বারোপ:
ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, উক্ত হাদীছ শরীফখানা :- لَايَسْتَتِرُ لَايَسْتَنْزِهُ ও لَايَسْتَبْرِئُ তিনটি মুবারক লফযে বা মুবারক শব্দে বর্ণিত হয়েছে। এরপর তিনি বলেন,
وهذه الثالثة في البخاري وغيره، وكلها صحيحة.
لَايَسْتَبْرِئُ
ইসতিবরা করতো না অর্থাৎ স্বাভাবিক ছোট ইস্্তিন্জা (প্রস্রাব) বের হওয়ার পর অবশিষ্ট ছোট ইস্্তিন্জা (প্রস্রাব) বের করার কেশেশ করতো না। এ তৃতীয় মুবারক শব্দটি পবিত্র বুখারী শরীফে ও অন্যান্য পবিত্র হাদীছ শরীফের কিতাবে বর্ণিত হয়েছে। আর প্রত্যেকটি বর্ণনাই ছহীহ্্। (আইনী ১ম খ- ৮৩ পৃষ্ঠা)
আরো উল্লেখ্য যে,
أن ألفاظ الروايات الصحيحة "لَايَسْتَتِرُ" و"لَايَسْتَبْرِئُ" و"لَايَتَنَزَّهُ " وكلها بمعنى واحد
অর্থ: নিশ্চয় ছহীহ রেওয়াতে لَايَسْتَتِرُ لَايَتَنَزَّهُ -- لَايَسْتَبْرِئُ এই মুবারক শব্দগুলোর প্রত্যেকটার একই অর্থ। (ফতওয়ায়ে ইসলাম ১ম খ- ৫২৩৯ পৃষ্টা)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
رَوَىَ الْبُخَارِيُّ وَاِبْنُ حَبَّانَ فِيْ صَحِيْحِهِ : أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمِعَ صَوْتَ إِنْسَانَيْنَ يُعَذَّبَانِ فِيْ قُبُوْرِهِمَا فَقَالَ" إِنَّهُمَا لَيُعَذَّبَانِ وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ، ثُمَّ قَالَ: بَلَى كَانَ أَحَدُهُمَا لَايَسْتَبْرِئُ مِنْ بَوْلِهِ، وَكَانَ الْآخَرُ يَمْشِي بِالنَّمِيْمَةِ؛"
অর্থ: ইমাম বুখারী ও ইবনে হাব্বান রহমাতুল্লাহি আলাইহিমা উনারা উনাদের ছহীহ কিতাবে বর্ণনা করেছেন, নিশ্চয়ই একদা নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ্্ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দু’জন ব্যক্তির চিৎকার শুনতে পেলেন, যাদের দু’জনকেই তাদের কবরে শাস্তি দেয়া হচ্ছে। এরপর ইরশাদ মুবারক করলেন, কিন্তু এমন বড় কোনো কারণে আযাব দেওয়া হচ্ছে না (যা থেকে বেঁচে থাকা খুব কঠিন)। অতঃপর ইরশাদ মুবারক করলেন, হাঁ, (তবে নিশ্চয়ই উহা অবশ্যই বড় গুনাহ) তাদের একজন ছোট ইস্্তিন্জা করার সময় (প্রস্রাব করার সময়) ছোট ইস্্তিন্জা থেকে (প্রস্রাব থেকে) ইসতিবরা করতো না। অর্থাৎ স্বাভাবিক ছোট ইস্্তিন্জা (প্রস্রাব) বের হওয়ার পর অবশিষ্ট ছোট ইস্্তিন্জা (প্রস্রাব) বের করার কেশেশ করতো না। আর অপরজন একজনের কথা অপরজনের কাছে বলে বেড়াতো অর্থাৎ পরনিন্দা করতো। (লাওয়াক্বিউল আনওয়ার ১ম খ- ২৭৯ পৃষ্ঠা)
“ফিক্বহুল ইসলাম” কিতাবের ১ম খ-ের ৯৭ পৃষ্ঠায় উল্লেখ আছে-
(لَا يَسْتَبْرِئُ مِنْ بَوْلِهِ،) أَيْ لَا يَسْتَفْرِغُ الْبَوْلَ جَهْدَهُ بَعْدَ فَرَاغِهِ مِنْهُ، فَيَخْرُجُ بَعْدَ وُضُوئِهِ. فَيُصَلِّى غَيْرَ مُطَهَّرٍ.
অর্থ : যাদের দু’জনকেই তাদের কবরে শাস্তি দেয়া হচ্ছে। ইহাদের একজন ছোট ইস্্তিন্জা (প্রস্রাব) করার সময় ছোট ইস্্তিন্জা থেকে (প্রস্রাব থেকে) ইসতিবরা করতো না।) অর্থাৎ ছোট ইস্্তিন্জা (প্রস্রাব) করার পর অবশিষ্ট ছোট ইস্্তিন্জা (প্রস্রাব) পুরুষলিঙ্গ থেকে কোশেশ করে বের করতো না। তাই অযু করার পর ছোট ইস্্তিন্জা (প্রস্রাব) বের হতো। অতঃপর সে এই অপবিত্র অবস্থায় নামায আদায় করতো।
ইসতিবরা এর পরিচয় ও আহ্কাম:
ইসতিবরা কাকে বলে:
ইসতিবরা শব্দটি بَرَأَ(বারায়া) শব্দ থেকে এসেছে। যারঅর্থ হলো পবিত্র করতে চাওয়া। এই ইসতিবরা দু’ভাগে বিভক্ত। যথা: (১) যে ইসতিবরা এর মাধ্যমে রেহেম শরীফকে (জরায়ুকে) অন্যের সন্তান হতে হায়েযের দ্বারা (মাসিক মাজুরতার দ্বারা) পবিত্রতার নিশ্চয়তা সম্পর্কে অবগত হওয়া। (২) যে ইসতিবরা এর মাধ্যমে ছোট ইস্্তিন্জার রাস্তা (প্রস্রাবের রাস্তা) পবিত্র করতে চাওয়া।
এখানে ইসতিবরা বলতে ছোট ইস্্তিন্জা (প্রস্রাব) করার পর এতটুকু নিশ্চিত হতে হবে যে, ছোট ইস্্তিন্জার রাস্তায় (প্রস্রাবের রাস্তায়) এমনকি বাহিরের শেষ প্রান্তেও অর্থাৎ পুরুষলিঙ্গের মাথায়ও যেন বিন্দু থেকে বিন্দুতম পরিমান ছিটে-ফোঁটা নিংড়ানো প্রস্রাব অবশিষ্ট না থাকে যা বের হওয়ার আশঙ্কা হয় বা পরিধেয় কাপড়ে লাগতে পারে। এভাবে পবিত্র হওয়ার জন্য কোশেশ করাকেই ইসতিবরা বলে।
এই ইসতিবরা করা কারো জন্য ফরয, কারো জন্য ওয়াজিব এবং কারো জন্য সুন্নতে মুয়াক্কাদাহ্্। মহিলাদের জন্য মুস্তাহাব। মহিলারা সামান্য বিলম্ব করে পানি ব্যবহার করলেই মুস্তাহাব আদায় হবে। কিন্তু পুরুষদেরকে অবশ্যই ইসতিবরা করতে হবে। প্রস্রাবের মুকামে অর্থাৎ পুরুষলিঙ্গের মাথায় কুলুখ ধরা আমভাবে সুন্নতে মুয়াক্কাদাহ্। আর খাছভাবে ফরয, ওয়াজিব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইলিম ও আলিম উনাদের ফযীলত ও গুরুত্ব (১)
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বেপর্দা সর্বপ্রকার অনিষ্ট ও ফিতনা-ফাসাদের মূল
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিধর্মী-অমুসলিমরা কখনো মুসলমানদের ভাই/বন্ধু নয়, বরং তারা মুসলমানদের চির শত্রু (৫ম পর্ব)
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হালালকে হারাম ও হারামকে হালাল বানানো নিষেধ
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কথিত স্বজন-পরিজন হলেও কাফিরদেরকে বন্ধু বা অভিভাবক হিসেবে গ্রহণ করা যাবে না
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বেপর্দা হওয়া শয়তানের ওয়াসওয়াসাকে সহজ করার মাধ্যম
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘরে ঘরে ক্যান্সার, হৃদরোগ আর অকাল বার্ধক্য। সুস্থ্য থাকতে হলে খাদ্য নিয়ে কাফিরদের চক্রান্ত ও প্রতিকার জানতে হবে (১)
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












