পদ হারালেন রিহ্যাব সভাপতি
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি আলী আফজালকে তার পদ থেকে অব্যাহতি দিয়ে সভাপতির পদটি শূন্য ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখার উপ-সচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন অনুযায়ী আলী আফজাল ঋণখেলাপি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে অভিযুক্ত হয়েছেন। ফলে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ২৩(১)(খ) ধারা অনুযায়ী তার সভাপতির পদটি স্বয়ংক্রিয়ভাবে শূন্য হয়ে গেছে।
আইনের সংশ্লিষ্ট ধারায় উল্লেখ রয়েছে, কোনো ব্যক্তি বাণিজ্য সংগঠনের নির্বাহী কমিটি বা পরিচালনা পর্ষদের পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না, যদি তিনি ঋণখেলাপি হন কিংবা হালনাগাদ কর, ভ্যাট বা শুল্ক পরিশোধ না করেন। আইন অনুযায়ী, নির্বাচিত হওয়ার পর ঋণ বা করখেলাপি হিসেবে তালিকাভুক্তির ১৮০ দিনের মধ্যে তা পরিশোধ না করলে পদটি শূন্য বলে গণ্য হবে।
এর আগে, গত ১৮ এপ্রিল রিহ্যাব নির্বাচনে সভাপতি নির্বাচিত হন আলী আফজাল। প্রগতিশীল প্যানেল থেকে গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টসের চেয়ারম্যান আফজাল ২৩২ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তখনকার বিদায়ী সভাপতি ‘আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের’ ওয়াহিদুজ্জামান ১৯৩ ভোট পেয়েছিলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঢাবির জগন্নাথ হলে হিন্দু দেবীর মূর্তি নির্মাণ ‘হিন্দুত্ববাদী নীলনকশা’
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকার নিরাপত্তা দিতে না পারলে আমাদেরকে জানিয়ে দিক -নাহিদ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খুচরা ব্যবসায়ীদের ওপর হাজারে ২ টাকা কর আরোপ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রমজানে খেজুর আমদানির প্রস্তাবসহ ৫ বিষয়ে সুপারিশ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বেকারি পণ্য ক্রয়ে শ্রমজীবী মানুষের নাভিশ্বাস
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রবাসফেরত ‘স্বামীকে’ নিয়ে বিমানবন্দরে তিন নারীর কাড়াকাড়ি
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আশুলিয়ায় ২১০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের শঙ্কা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উচ্চ সুদ, ২০ বছরের শর্তে আটকে গেল তিন অপারটরের তরঙ্গ নবায়ন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বন্ধ ৩৮১টি শিল্প কারখানা, চালু হয়েছে ২২টি -শিল্পমন্ত্রী
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পরীক্ষায় ‘সাদা খাতা’ জমা দেয়ায় ব্যাখ্যা চেয়ে ৩০ শিক্ষার্থীকে তলব
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পানিবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোকে অনুদান দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১ ডিসেম্বর থেকে এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা শুরু, রুটিন প্রকাশ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












