ট্রাকে ট্রাকে চাঁদাবাজি:
পথে পথে পুলিশ, নেতাকর্মী ও শ্রমিক সংগঠনের চক্র
, ০৫ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ রবি’, ১৩৯৩ শামসী সন , ২৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৪ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নওগাঁ সংবাদদাতা:
‘নওগাঁ থেকে বেগুন নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে পৌঁছে দিয়েছি। পথে ৯ জায়গায় চাঁদা দিতে হয়েছে। বুধবার রাতে তিন টনের একটি ট্রাকে পণ্য নিয়ে কারওয়ান বাজার পৌঁছে দিতে মোট চাঁদা দিতে হয়েছে দুই হাজার ৭৫০ টাকা। হাইওয়ে পুলিশ, ট্রাফিক, বিভিন্ন রাজনৈতিক নেতার নাম ভাঙিয়ে এবং বিভিন্ন মালিক-শ্রমিক সংগঠনের নামে এসব চাঁদা দিতে হয়েছে।
পণ্য পরিবহনে পথে পথে চাঁদাবাজির চিত্র তুলে ধরতে গিয়ে এমন বর্ণনা দিয়েছেন ট্রাকচালক রুহুল আমিন।
তিনি বলেন, নওগাঁ থেকে মালপত্র ট্রাকে লোড করার পর যাত্রার শুরুতে স্থানীয় এক প্রভাবশালী নেতার নামে তার কর্মীদের ৫০০ টাকা চাঁদা দিতে হয়। এরপর রওনা দিলে বাইপাস বটতলা এলাকা, নাটোর রেলগেট, বনপাড়া, যমুনা সেতুর আগে টাঙ্গাইলের এলেঙ্গায় হাইওয়ে পুলিশদের ২০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত চাঁদা দিতে হয়েছে। কয় স্থানে মোট চাঁদা দিতে হয়েছে এক হাজার ৮০০ টাকা।
ঢাকায় প্রবেশের পর আবদুল্লাহপুরে বিশেষ একটি রাজনৈতিক দলের কর্মীর পরিচয়ে আদায় করা হয়েছে ২৫০ টাকা চাঁদা। মহাখালীতে ট্রাফিক পুলিশকে দিতে হয়েছে ১০০ টাকা। এরপর কারওয়ান বাজারেও রাজনৈতিক দলের পরিচয়ে আদায় করা হয়েছে ১০০ টাকা।
দেশের বিভিন্ন এলাকার আটজন কাঁচামাল ব্যবসায়ী, কৃষক, আড়তদার ও ট্রাকচালকের সঙ্গে কথা বলে পণ্য পরিবহনে পথে পথে চাঁদাবাজির এমন চিত্র পাওয়া গেছে।
তাদের ভাষ্য মতে, ৫ আগস্টের পর পণ্য পরিবহনে চাঁদাবাজি সাময়িকভাবে কিছুদিনের জন্য বন্ধ হয়েছিল। তবে বর্তমানে আবার হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশের যন্ত্রণা আগের মতো শুরু হয়েছে। কিছু কিছু স্থানে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের নাম ভাঙিয়ে, আবার কোথাও কোথাও বিভিন্ন শ্রমিক সংগঠনের নামে আবারও চাঁদাবাজি শুরু হয়েছে। বর্তমানে শাক-সবজি ও ফলের ট্রাকগুলো দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানীর বাজার পর্যন্ত পৌঁছাতে দুই হাজার ৫০০ টাকা থেকে সাত হাজার টাকা পর্যন্ত চাঁদা দিতে হচ্ছে।
কুষ্টিয়া থেকে রাজধানীতে ফল নিয়ে আসা ট্রাকচালক বাদশা বলেন, কুষ্টিয়া হাইওয়ে, রাজবাড়ীর পাংশা হাইওয়ে ও গোয়ালন্দে আহলাদীপুর হাইওয়ে পুলিশ খুব বেশি অত্যাচার করে। বাড়তি মাল নেওয়ার অজুহাতে, আবার কখনো সব ঠিক থাকলেও মামলার ভয় দেখিয়ে টাকা নেয়। ১০০ থেকে ২০০ টাকা করে দিতে হয়। এরপর আরিচা হাইওয়ে, মানিকগঞ্জ, বেড়িবাঁধ বিশেষ করে হাজারীবাগসহ আশপাশের কয়েকটি জায়গায় পুলিশকে চাঁদা দিতে হয়।
বাংলাদেশ পণ্য পরিবহন ফেডারেশনের খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হাই বলেন, রাস্তায় চাঁদাবাজির জন্য ট্রাক মালিক এবং পুলিশ উভয়েই দায়ী। কারণ একজন ট্রাক মালিক বাড়তি টাকার লোভে তার গাড়ির ধারণক্ষমতার দ্বিগুণ মাল তুলে দেন। এ অবস্থায় পুলিশ মামলা দিতে চাইলে চালক নগদ অর্থ দিয়ে বিষয়টি রফা করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএনপি করায় অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি -ইশরাক
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতির পালাবদল হয়, কিশোর গ্যাংয়ের ‘বড় ভাই’ বদলায় না
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক ঘন্টার ঈদের নামাজ পড়তে না দেয়া কলকাতার রেড রোড পূজায় বন্ধ চার দিন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ছেলের ঘরে একটু ঠাঁই চাই’- অসুস্থ মায়ের আকুতি
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












