পণ্য রফতানিতে সবচেয়ে বেশি হারে শুল্ক দিতে হবে ভারতে
, ১৪ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৩ মে, ২০২৪ খ্রি:, ০৯ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের (এলডিসি গ্র্যাজুয়েশন) কথা রয়েছে ২০২৬ সালের নভেম্বরে। এ উত্তরণ প্রক্রিয়া শেষে আন্তর্জাতিক বাজারে পণ্য রফতানিতে শুল্ক পরিশোধের চাপ বাড়বে রফতানিকারকদের। বিশেষ করে সম্ভাবনাময় প্রধান বাজারগুলোয় বেশ উচ্চহারে শুল্ক পরিশোধ করে পণ্য রফতানি করতে হবে বাংলাদেশী ব্যবসায়ীদের। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) এক হিসাব অনুযায়ী, এর মধ্যে সবচেয়ে বেশি হারে শুল্ক পরিশোধ করতে হবে প্রতিবেশী ভারতে।
বাংলাদেশের পণ্য রফতানির প্রধান গন্তব্যগুলোর মধ্যে রয়েছে কানাডা, ইইউ, যুক্তরাজ্য, চীন, ভারত ও জাপান। বর্তমানে এলডিসিভুক্ত দেশ হিসেবে এসব দেশে পণ্য রফতানিতে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছেন বাংলাদেশের রফতানিকারকরা। এডিবির গত মাসে প্রকাশিত এক পলিসি ব্রিফের তথ্য অনুযায়ী, এলডিসি থেকে উত্তরণের পর দেশগুলোর মধ্যে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) পণ্য রফতানিতে বাংলাদেশী ব্যবসায়ীদের শুল্ক দিতে হবে ১১.৬ শতাংশ হারে। আর প্রতিবেশী ভারতে এ হার হবে ২২.৭ শতাংশ।
‘এক্সপান্ডিং অ্যান্ড ডাইভার্সিফায়িং এক্সপোর্টস ইন বাংলাদেশ: চ্যালেঞ্জেস অ্যান্ড দি ওয়ে ফরোয়ার্ড’ শিরোনামে এডিবির এ পলিসি ব্রিফ প্রকাশিত হয়। এতে দেখা যায়, উত্তরণ-পরবর্তীকালে রফতানিকারকদের কানাডায় শুল্ক পরিশোধ করতে হবে ১৬.২ শতাংশ হারে। চীনের ক্ষেত্রে এ হার হবে ৬.৭ শতাংশ। জাপানে পরিশোধ করতে হবে ৯ শতাংশ। যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা বহাল থাকলেও দেশটিতে পণ্য রফতানিতে রুলস অব অরিজিনের (আরওও বা রফতানি পণ্যের কাঁচামালের উৎস সংক্রান্ত বিধি) প্রয়োগ আরো কঠোর হবে।
এ বিষয়ে জানতে চাইলে বিজিএমইএ সভাপতি এসএম মান্নান কচি বলেন, ‘এলডিসি গ্র্যাজুয়েশন-পরবর্তী প্রতিবন্ধকতাগুলো নিয়ে আমরা সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করছি। এর অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও আলোচনা করেছি। আমাদের এখন দেশভিত্তিক প্রতিবন্ধকতা পর্যালোচনা করে উদ্যোগ নেয়ার সময় এসেছে, যার ধারাবাহিকতায় বিদ্যমান বাজারগুলোয় সুবিধা অব্যাহত রাখাসহ নতুন বাজারগুলোর সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাছান মাহমুদ–নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ কাল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাননি, সময় আছে ভেবে দেখুন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রের গলিত লাশ উদ্ধার, পাঁচজনকে গণপিটুনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬৪ সংশোধনী নিয়ে অর্থ বিল পাস
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেহেরপুরে সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেসব কারণে নীরবে ক্ষতিগ্রস্ত হয় লিভার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যবস্থার নির্দেশ, অভিযোগ জানাবেন যেভাবে
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউক্রেনের বিমানঘাঁটিতে হামলা: দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়ার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩ হাসপাতালে র্যাবের অভিযান, ৮ দালালের কারাদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধে সমঝোতা, মঙ্গলবার দোহায় বৈঠক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)