নেসলের বিস্কুটে কাঠের গুঁড়া!
, ২৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৮ ছালিছ, ১৩৯১ শামসী সন , ১৭ আগস্ট, ২০২৩ খ্রি:, ০২ ভাদ্র শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
কাঠের গুঁড়া থাকার অভিযোগে বাজার থেকে কিছু বিস্কুট জাতীয় পণ্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছে নেসলে যুক্তরাষ্ট্র। সিএনএনের প্রতিবেদনে জানা যায়, নেসলে টোল হাউসের চকলেট চিপ কুকি ডো ‘ব্রেক অ্যান্ড বেক’ বারের পণ্য প্রত্যাহার করবে কোম্পানিটি।
মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) ওয়েবসাইটে বলা হয়েছে, নেসলে টোল হাউজের চকলেট চিপ কুকি ডো ‘ব্রেক অ্যান্ড বেক’ বার পণ্যের দুইটি ব্যাচ তুলে নেওয়া হবে। তবে ‘ব্রেক অ্যান্ড বেক’ বারের অন্যান্য পণ্য বাজারে থাকবে।
সম্প্রতি কিছু গ্রাহক বিস্কুটে কাঠের গুঁড়া থাকার বিষয়টি নিয়ে নেসলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেন। এ ঘটনায় ক্রেতাদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসলে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে পণ্যের মূল্য ফেরত দেওয়ারও ঘোষণা দিয়েছে কোম্পানিটি। এ ছাড়া যেসব গ্রাহক এরই মধ্যে ওই পণ্য কিনেছে তাদের এটি খাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। যেখান থেকে কেনা হয়েছে সেখানে ফেরত দিতে বলা হয়েছে।
নেসলে যুক্তরাষ্ট্র জানায়, ‘এ বিষয়ে এফডিএর সঙ্গে কাজ করছি ও তাদের সম্পূর্ণ সহযোগিতা করবো। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। সমাধানের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।’
কোম্পানির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অসুস্থতার খবর পাওয়া যায়নি। অতিরিক্ত সতর্কতা হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ২ লাখ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১৩ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, কারাগারে জামাত কর্মী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খোলাবাজারে বিক্রির সময় ৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ -২৮০০ লিটার তেল মজুত করে কৃত্রিম সংকট
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঘর ভাগাভাগির সালিশেই প্রাণ গেলো এক ভাইয়ের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবদহ পানিবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজছে সরকার -জ্বালানি প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেসরকারি কিছু মেডিকেল কলেজে শিক্ষার বদলে ব্যবসা চলছে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে -চিফ হুইপ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধ অবৈধ: তুরস্ক
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চাই না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)