নেদারল্যান্ডসের বিভিন্ন মসজিদে পবিত্র কুরআন শরীফ উনার প্রতিলিপি বিতরণ
, ০৬ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ তাসি’, ১৩৯১ শামসী সন , ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ০৪ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
নেদারল্যান্ডসে পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত কার্যক্রম শুরু করেছে মসজিদ পরিচালনা পর্ষদ। গত বছর দেশটির রাজধানীতে পবিত্র কুরআন শরীফ পোড়ানোর ঘটনার পর মসজিদকেন্দ্রিক বিভিন্ন এলাকায় এ উদ্যোগ নেয়া হয়। সবার মধ্যে পবিত্র কুরআন শরীফ পাঠ ও ইসলাম সম্পর্কে জানার সুযোগ তৈরির লক্ষ্যে এ কার্যক্রম শুরু করে নেদারল্যান্ডসের আর্নহেম তুর্কিয়েম মসজিদ ফাউন্ডেশন।
আনাদোলু এজেন্সি জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলের ছয়টি মসজিদ পরিচালনা করছে আর্নহেম তুর্কিয়েম মসজিদ ফাউন্ডেশন।
ফাউন্ডেশনটি ডাচ দিয়ানাত ফাউন্ডেশনের অধিভুক্ত একটি প্রতিষ্ঠান। মসজিদের আঙিনায় পথচারী, দর্শনার্থী ও অতিথিদের মধ্যে পবিত্র কুরআন শরীফ অনুবাদের কপিগুলো দেয়া হয়। গত ১২ ফেব্রুয়ারি জ্যান্সপ্লিন স্কোয়ার ‘ডোন্ট বার্ন, রিড’ শীর্ষক এই উদ্যোগের আওতায় পবিত্র কুরআন শরীফ উনার ডাচ অনুবাদের কপি বিতরণ করা হয়।
আর্নহেম মসজিদ ফাউন্ডেশনের সভাপতি গালিব আয়দেমির বলেন, ‘মুসলিমদের কাছে ইসলাম ও পবিত্র কুরআন শরীফ কেন এত পবিত্র তা মানুষের কাছে তুলে ধরা এই উদ্যোগের মূল লক্ষ্য। আমরা আর্নহেমের জনগণকে পবিত্র কুরআন শরীফ বিতরণ করেছি, যেন আপনারা পবিত্র কুরআন শরীফ পড়েন। পবিত্র গ্রন্থকে না পুড়িয়ে এর মর্ম উপলব্ধি করুন। ডাচ ভাষায় পবিত্র কুরআন শরীফের অনুবাদ গ্রন্থ রয়েছে।’
পবিত্র কুরআন শরীফ উনার অনুবাদ কপি পেয়ে এমন অভিনব উদ্যোগের প্রশংসা করেছে জন মেটার্স। সে বলেছে, ‘গত মাসের উসকানিমূলক কার্যক্রম সম্পর্কে আপনি চিন্তা করলে বুঝতে পারবেন, আপনি মানুষকে একে অন্যের বিরুদ্ধে শত্রুতে পরিণত করছেন। আমি মনে করি, পারস্পরিক সহনশীলতার মাধ্যমে আমরা সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারি।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












