নেতানিয়াহু যেকোনো সময় গাজার যুদ্ধবিরতি প্রচেষ্টা বানচাল করতে পারে -তুর্কি পররাষ্ট্রমন্ত্রী
, ০৬ অক্টোবর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েলের প্রধানসন্ত্রাসী নেতানিয়াহু যেকোনো মুহূর্তে গাজা যুদ্ধ বন্ধে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে বিঘিœত বা বানচাল করে দিতে পারে বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলি মন্ত্রিসভার সাম্প্রতিক আচরণ শান্তি প্রতিষ্ঠার উদ্যোগগুলোর জন্য গুরুতর প্রতিবন্ধকতা তৈরি করছে।
ফিদান বলেন, ‘নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার যুদ্ধবিরতির পথে বাধা সৃষ্টি করতে পারে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক। ’ তার এই মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন দেশীয় ও আন্তর্জাতিক মহল থেকে যুদ্ধ বন্ধের জন্য নেতানিয়াহুর ওপর চাপ ক্রমেই বাড়ছে, তবুও সে গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।
নেতানিয়াহু স্পষ্ট জানিয়েছে, সব জিম্মিকে মুক্ত করা এবং সামরিক লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত গাজা উপত্যকার কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর অভিযান চলবে। এই অবস্থান ইঙ্গিত দেয়, যুদ্ধ শিগগিরই থামার সম্ভাবনা নেই।
একই সময়ে, হিব্রু দৈনিক ‘ইয়েদিওথ আহরোনোথ’ জানিয়েছে, নেতানিয়াহুর সাম্প্রতিক মন্তব্য ও অবস্থান ট্রাম্পের প্রস্তাবিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনাকে অনিশ্চয়তার মুখে ফেলেছে। সূত্রটি জানায়, নেতানিয়াহুর জেদি মনোভাব যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টাকেও ক্ষতিগ্রস্ত করতে পারে।
অন্যদিকে, সিরিয়া ইস্যুতে ফিদান বলেন, তুরস্ক সেখানে যেকোনো ধরনের বিদেশী হস্তক্ষেপ বা দেশকে বিভক্ত করার প্রচেষ্টা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। তিনি জোর দিয়ে বলেন, আঙ্কারা বর্তমানে সিরিয়া সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারে মনোনিবেশ করছে, যাতে দেশটি স্থিতিশীলতার পথে অগ্রসর হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)