ব্রিটিশ দৈনিক টাইমসের খবর:
নেতানিয়াহুর ছেলে আমেরিকায়, ক্ষুব্ধ ইসরাইলি সেনারা বলছে ‘এটি বিশ্বাসঘাতকতা’
, ১০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ২৬ অক্টোবর, ২০২৩ খ্রি:, ১০ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
ফিলিস্তিনের গাজা উপত্যকার ওপর সামরিক আগ্রাসন চালানোর জন্য ইসরাইল যে তিন লাখ সেনা তলব করেছে তার মধ্যে নেই যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ছেলে ইয়াইর। এতে ইসরাইলি সেনাবাহিনীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
ইসরাইলি সামরিক বাহিনীর সদস্যরা বলছে, দেশকে ত্যাগ করে প্রধানমন্ত্রীর ছেলে আমেরিকার ফ্লোরিডায় অবস্থান করছে। প্রধানমন্ত্রীর ছেলের যুদ্ধে যোগ না দিয়ে আমেরিকায় থেকে অলাভজনক স্বেচ্ছাসেবী কর্মকা- পরিচালনাকে তারা দেশের সাথে বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছে।
লেবানন সীমান্তে মোতায়েন ইসরাইলের একজন স্বেচ্ছাসেবী সেনা বলেছে, প্রধানমন্ত্রীর ছেলে যখন ফ্লোরিডার মিয়ামি বিচে জীবনকে উপভোগ করছে তখন সীমান্তে আমি হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করছি।" ইসরাইলের এই ক্ষুব্ধ সেনা ব্রিটিশ পত্রিকাকে নিজের নাম-পরিচয় গোপন রাখার অনুরোধ করেছে। সে বলে, তার পরিচয় প্রকাশ করলে নিরাপত্তাগত সমস্যা দেখা দিতে পারে।
ইসরাইলের এই রিজার্ভ সেনা বলে, বর্তমান পরিস্থিতির জন্য দায়ী লোকেরা তাদের ভাগের বোঝা বহন করছে না, এতে অবিশ্বাস ও ক্রোধ সৃষ্টি হচ্ছে।
আরেক সেনা টাইমসকে বলে, আমাদের ভাই, আমাদের বাবা, ছেলেরা সবাই সামনের সারিতে যাচ্ছে, কিন্তু ইয়াইর এখনো এখানে নেই। এটা দেশের নেতৃত্বের প্রতি আস্থা তৈরিতে সাহায্য করছে না।”
হামাসের বিরুদ্ধে দক্ষিণ ফ্রন্টে মোতায়েন অন্য আরেক রিজার্ভ সেনা জানায়, সে চাকরি ও পরিবার ছেড়ে আমেরিকা থেকে ফিরে এসেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)