নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান বুলন্দী শান মুবারক প্রকাশ: ‘উম্মী’ শব্দ নিয়ে বাতিলপন্থীদের মিথ্যাচারের চূড়ান্ত জবাব (৬)
, ০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এই দুনিয়ার জমিনে অবশ্যই অবশ্যই লিখেছেন এবং পড়েছেন।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত দুনিয়ার জীবনে অবস্থানরত সময়ে লিখেছেন তা স্পষ্ট হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত। পবিত্র হাদীছ শরীফ উনার কিতাবে বর্ণিত আছে-
حدثنا بكر بن سهل حدثنا عبد الخالق بن منصور القشيري النيسابوري حدثنا أبوالنضر هاشم بن القاسم حدثنا أبوعقيل يحيى بن المتوكل حدثنا مُجَالِدُ بْنُ سَعِيدٍ حَدَّثَنِي عَوْنُ بْنُ عَبْدِ اللهِ، عَنْ أَبِيهِ قَالَ: "مَا مَاتَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى كَتَبَ وَقَرَأَ" قَالَ مُجَالِدٌ: فَذَكَرْتُ ذَلِكَ لِلشَّعْبِيِّ فَقَالَ قَدْ صَدَقَ قَدْ سَمِعْتُ مِنْ أَصْحَابِنَا يَذْكُرُونَ ذَلِكَ
‘হযরত আউন ইবনে আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি তিনি উনার পিতা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণনা করেন- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার সম্মানিত বিছালী শান মুবারক প্রকাশ করেননি যতক্ষন না পর্যন্ত তিনি লিখেছেন ও পড়েছেন।’ (অর্থাৎ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত জিন্দেগী মুবারকে লিখেছেন ও পড়েছেন)
হযরত মুজালিদ রহমতুল্লাহি আলাইহি তিনি এটা ইমাম হযরত শাবী রহমতুল্লাহি আলাইহি উনার নিকট এ বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন- হ্যাঁ এটা সত্য। আমি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের এক জামায়াত থেকে অনুরূপ আলোচনা শুনেছি। (মাজমু ফি মুছান্নিফাতি আবুল আব্বাস আছেম ওয়া ইসমাঈল ছাফুরী ১০২-১০৩ পৃষ্ঠা, সুনানুল কুবরা বায়হাকী ১৩২৯০)
এই বর্ণনাকে যদিও কেউ কেউ রাবীদের কারণে দ্বয়ীফ বলেছেন, সহীহ সনদে প্রমাণিত নয় ইত্যাদি বলেছেন কিন্তু বিষয়টা বাস্তবিকতার সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি লিখতে ও পড়তে পারতেন তা সহীহ সূত্রে বিভিন্নভাবে প্রমাণিত। যা সামনে আলোচনা করা হবে ইনশাল্লাহ! সে হিসাবে বর্ণনাখানার গ্রহণযোগ্যতা নিয়ে বিন্দুমাত্র সংশয় থাকে না।
যারা বলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অক্ষর পরিচিতি ছিলো না (নাউযুবিল্লাহ!) তারা এই হাদীছ শরীফখানা কি ব্যাখ্যা দিবে?
উম্মী শব্দের অর্থ নিরক্ষরকারীদের দাবি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কোনটা আলিফ, কোনটা বা, কোনটা সিন কোন মিম এসব চিনতেন না। নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ!
অথচ ছহীহ সনদে বর্ণিত পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত আছে-
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْه، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ "الدَّجَّالُ مَمْسُوحُ الْعَيْنِ مَكْتُوبٌ بَيْنَ عَيْنَيْهِ كَافِرٌ" ثُمَّ تَهَجَّاهَا ك ف ر يَقْرَؤُهُ كُلُّ مُسْلِمٍ.
অর্থ: হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, দাজ্জালের চোখ ফোলা হবে। তার উভয় চোখের মধ্যস্থলে কাফির লেখা থাকবে। অতঃপর তিনি এক একটি হরফ উচ্চারণ করে বললেন, ك ف ر আর প্রত্যেক মুসলিম মাত্রই এ লেখা পাঠ করতে পারবে।’ (ছহীহ মুসলিম শরীফ, কিতাবুল ফিতান, বাবু যিকরি দাজ্জাল ওয়া ছিফাতিহী ওয়া মায়াহু, হাদীছ শরীফ নং ৭৬৫৯; প্রকাশনা: দারুল ফিকর, বৈরুত, লেবানন)
উম্মী শব্দের অর্থ নিরক্ষর করতে চায় তারা কি মুসলিম শরীফ উনার এই হাদীছ শরীফখানা দেখে না?
মুসলিম শরীফের ছহীহ হাদীছ শরীফখানা দ্বারা প্রমাণিত হচ্ছে, স্বয়ং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দাজ্জালের কপালে যে কাফির লেখা থাকবে তা একদম বর্ণ ধরে ধরে বানান করে বললেন
ثُمَّ تَهَجَّاهَا ك ف ر অর্থ: অতঃপর তিনি এক একটি হরফ উচ্চারণ করে বললেন, ك ف ر। তিনি যদি বর্ণ, শব্দ নাই জানতেন তাহলে কিভাবে বানান করে বললেন?
উদাহরণস্বরূপ ধরুন! একজন সাধারণ মানুষ কাউকে বললো ‘গোলাপ ফুল খুবই সুন্দর’। এরপর গোলাপ বানান করে বললো গো+লা+প। এ থেকে অবশ্যই বুঝতে হবে গোলাপ বানান করার জন্য সেই ব্যক্তির অবশ্যই বর্ণ পরিচিতি ও শব্দ গঠন প্রণালী সম্পর্কে জ্ঞান আছে, অর্থাৎ কোনভাবেই সেই ব্যক্তি নিরক্ষর নয়।
তাহলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এক একটি হরফ উচ্চারণ করে বললেন, ك ف ر অর্থাৎ বানান করে কাফির শব্দটা বললেন এ থেকে কি বোঝা গেলো? কোনটা ‘কাফ’, কোনটা ‘ফা’, আর কোনটা ‘র’ এটা না জানলে উনি কিভাবে সেটা বললেন?
মহান আল্লাহ পাক তিনি আমাদের ক্ষমা করুন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র শান মুবারকে এসকল উদাহরণ দিয়ে দিয়ে আমাদের এই বিষয় বুঝাতে হচ্ছে।
আফসুস ঐ সকল লোকদের জন্য যারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মান মুবারক খাটো করার কাজে ব্যস্ত। তাদের প্রতি মহান আল্লাহ পাক উনার লা’নত। এত দলীল থাকার পরও তারা সেটা বুঝতে ব্যর্থ। একেই কি বলে অন্তরে মহর পড়ে যাওয়া?
-খাজা মুহম্মদ নুরুদ্দীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশের মহাসম্মানিত ও মহাপবিত্র তারীখ মুবারক সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ উনার সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ উনাকে ঈদ হিসেবে গ্রহণ বিষয়ে আপত্তি ও তার খন্ডনমূলক জবাব (৪)
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মাত্র এক দিরহাম খরচ করার মাধ্যমে মহান আল্লাহ পাক উনার রাস্তায় এক পাহাড় পরিমাণ লাল স্বর্ণ দান করার সমপরিমাণ ফযীলত মুবারক লাভ
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মেহমানদারী করার মাধ্যমে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দায়িমীভাবে সম্মানিত শাফা‘আত মুবারক লাভ
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মহাসম্মানিত মাক্বাম মুবারক সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে (৪)
০৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ৮
০৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
০৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অস্তমিত সূর্যের পুনরুত্থান
০৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে মানহানীকারীদের যুগে যুগে ভয়াবহ পরিণতি (৪৬)
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে ‘শব্দ’ ব্যবহারে কতটুকু আদব রক্ষা করা আবশ্যক (২)
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মহাসম্মানিত মাক্বাম মুবারক সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে (৩)
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
(সৃষ্টির ইতিহাসে এই প্রথম সাইয়্যিদুনা সুলত্বানুন নাছীর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক-এ পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ)- ৭
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












