নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত সতর মুবারক সংশ্লিষ্ট মওযূ হাদীছ ও তার খন্ডনমূলক জবাব (৮)
, ০৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ৩০ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৫ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
(দ্বিতীয় ভাগ)
মওযূ হাদীছ ও তার খন্ডনমূলক জবাব:
নিম্নে উক্ত মওযূ হাদীছ বর্ণনাকারী নদ্বর ইবনে আব্দুর রহমান আবূ উমর খায্যাযের সম্পর্কে হযরত ইমাম-মুজতাহিদ রহমতুল্লাহি আলাইহিম উনাদের অভিমত তুলে ধরা হলো-
আল হাফিযুল কাবীর হযরত ফযল ইবনে দুকাইন আবূ নু‘আইম রহমতুল্লাহি আলাইহি উনার অভিমত:
আল হাফিযুল মুতক্বিন আল্লামা হযরত জামালুদ্দীন মিয্যী রহমতুল্লাহি আলাইহি (বিছাল শরীফ ৭৪২ হিজরী শরীফ) তিনি উনার বিশ্বখ্যাত কিতাব ‘তাহ্যীবুল কামাল’ উনার মধ্যে বলেন,
قَالَ حَضْرَتْ مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ كَثِيْرٍ اَلْحَرَّانِىُّ رَحْمَةُ اللهِ عَلَيْهِ سَمِعْتُ حَضْرَتْ اَبَا نُعَيْمٍ رَحْمَةُ اللهِ عَلَيْهِ وَسُئِلَ عَنْ اَلنَّضْرِ بْنِ عَبْدِ الرَّحْمٰنِ الخَزَّازِ فَرَفَعَ شَيْئًا مِّنَ الْاَرْضِ فَقَالَ لَا يَسْوِىْ هٰذِهٖ كَانَ يَجِىْءُ يَجْلِسُ عِنْدَ حَضْرَتْ اَلْحَمَّانِىِّ رَحْمَةُ اللهِ عَلَيْهِ فَكُلُّ شَىْءٍ يُسْاَلُ يَقُوْلُ حَضْرَتْ عِكْرِمَةُ رَحْمَةُ اللهِ عَلَيْهِ عَنْ حَضْرَتْ اِبْنِ عَبَّاسٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ
অর্থ: “হযরত মুহম্মদ ইবনে ইয়াহ্ইয়া ইবনে কাছীর আল হাররানী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আল হাফিযুল কাবীর, শাইখুল ইসলাম, আল্লামা হযরত ফযল ইবনে দুকাইন আবূ নু‘আইম রহমতুল্লাহি আলাইহি (বিছাল শরীফ ২১৯ হিজরী শরীফ) উনার থেকে আমি নিজ কানে শুনেছি। উনাকে নদ্বর ইবনে আব্দুর রহমান আল খায্যায সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তখন তিনি মাটি থেকে একটি ছোট জিনিস তুলে ধরে বলেন- ‘এর সমান মূল্যও তার নেই।’ (তিনি আরো বললেন-) ‘নদ্বর ইবনে আব্দুর রহমান আল খায্যায হযরত ইমাম হাম্মানী রহমতুল্লাহি আলাইহি উনার নিকট এসে বসত। তাকে যাই জিজ্ঞাসা করা হতো, সে একই কথা বলতো- ‘হযরত ইকরিমাহ্ রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণনা করেছেন’।” না‘ঊযুবিল্লাহ! (তাহ্যীবুল কামাল ২৯/৩৯৩)
হাফিয আবুল ফিদা আল্লামা ইবনে কাছীর রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন,
قَالَ حَضْرَتْ اَبُوْ نُعَيْمٍ اَلْفَضْلُ بْنُ دُكَيْنِ رَحْمَةُ اللهِ عَلَيْهِ لَا يُسَاوِىْ قَشَّةً
অর্থ: “হযরত আবূ নু‘আইম আল ফযল ইবনে দুকাইন রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন- ‘তার মূল্য একটি খড়ের টুকরোর সমানও না’।” (আত্ তাকমীল ফিল জারহি ওয়াত্ তা’দীল ওয়া মা’রিফাতিস্ ছিকাতি ওয়াদ্ দু‘আফা’ ওয়াল মাজাহীল ১/৩৬৫)
আল্লামা হাফিয হযরত ইবনে হাজার আসক্বালানী রহমতুল্লাহি আলাইহি (বিছাল শরীফ ৮৫২ হিজরী শরীফ) তিনি উনার বিশ্বখ্যাত কিতাব ‘তাহ্যীবুত তাহ্যীব’ উনার মধ্যে বলেন,
قَالَ حَضْرَتْ مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ كَثِيْرٍ اَلْحَمَّانِىُّ رَحْمَةُ اللهِ عَلَيْهِ سُئِلَ عَنْهُ حَضْرَتْ اَبُوْ نُعَيْمٍ رَحْمَةُ اللهِ عَلَيْهِ فَقَالَ لَا يَسْوِىْ هٰذَا وَرَفَعَ شَيْئًا مِّنَ الْاَرْضِ كَانَ يَجِىْءُ فَيَجْلِسُ عِنْدَ حَضْرَتْ اَلْحَمَّانِىِّ رَحْمَةُ اللهِ عَلَيْهِ وَكُلُّ شَىْءٍ يُسْاَلُ عَنْهُ يَقُوْلُ حَضْرَتْ عِكْرِمَةُ رَحْمَةُ اللهِ عَلَيْهِ عَنْ حَضْرَتْ اِبْنِ عَبَّاسٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ
অর্থ: “হযরত মুহম্মদ ইবনে ইয়াহ্ইয়া ইবনে কাছীর আল হাম্মানী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন- হযরত আবূ নু‘আইম রহমতুল্লাহি আলাইহি উনাকে নদ্বর ইবনে আব্দুর রহমান আল খায্যায সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি মাটি থেকে একটি ছোট জিনিস তুলে ধরে বলেন- ‘এর সমান মূল্যও তার নেই।’ (তিনি আরও বলেন-) ‘নদ্বর ইবনে আব্দুর রহমান আল খায্যায হযরত ইমাম হাম্মানী রহমতুল্লাহি আলাইহি উনার নিকট এসে বসত। আর তাকে যাই জিজ্ঞাসা করা হতো, সে শুধু এই কথাই বলতো- ‘হযরত ইকরিমাহ্ রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণনা করেছেন’।” (তাহযীবুত তাহযীব ৪/২২৫)
অর্থাৎ তাকে যে বিষয়ই জিজ্ঞাসা করা হোক না কেন, সে ভিত্তিহীনভাবে একই সনদ বানিয়ে বলে দিতো- ‘হযরত ইকরিমাহ্ রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণনা করেছেন।’
-মুহাদ্দিছ মুহম্মদ আল আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৩০)
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (১৭)
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুখোশধারী মুনাফিক্ব (৫)
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (পর্ব- ৮)
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফ্য বা পরিভাষা মুবারক
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চার খানা বিশেষ খুছূছিয়ত মুবারক (৩)
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (২৯)
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (১৬)
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বুলন্দী শান মুবারক
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চার খানা বিশেষ খুছূছিয়ত মুবারক (৫)
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












