নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র নূরানী হুলিয়া মুবারক (৫ম পর্ব)
, ০৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ৩০ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৫ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
কুল-মাখলুক্বাত-উনার নবী ও রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হায়াতুন নবী, ছাহিবে ইলমে গ্বইব, ছাহিবে মুত্তালা’ ‘আলাল গ্বইব, আল-হাদ্বির, আন্-নাযির, আকরামুল আওওয়ালীন ওয়াল আখিরীন, ফখরুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, রহমাতুল্লিল ‘আলামীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ সাইয়্যিদুনা মাওলানা হযরত মুহম্মদ মুস্তফা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা মাওলানা আহমদ মুজতবা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত আকার-আকৃতি মুবারক, মহাসম্মানিত সীরত মুবারক, মহাপবিত্র রহমতী ছূরত মুবারক এবং উনার মহাসম্মানিত অবয়ব মুবারক উনার সংক্ষিপ্ত বর্ণনা মহাসম্মানিত হাদীছ শরীফ উনার বর্ণনার আলোকে তুলে ধরা হলো-
(পূর্বে প্রকাশিতের পর)
মহাসম্মানিত বগল মুবারক:
হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূত্বী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
قَالَ حَضْرَتْ اَلْمُحِبُّ الطَّبَرِىُّ رَحْمَةُ اللهِ عَلَيْهِ مِنْ خَصَائِصِهٖ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَنَّ الْاِبْطَ مِنْ جَمِيْعِ النَّاسِ مُتَغَيِّرُ اللَّوْنِ غَيْرَهٗ وَذَكَرَ حَضْرَتْ اَلْقُرْطُبِىُّ رَحْمَةُ اللهِ عَلَيْهِ مِثْلَ ذٰلِكَ وَزَادَ وَاَنَّهٗ لَا شَعْرٌ فِيْهِ
অর্থ: “ইমাম মুহিব্বে ত্ববারী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, মহাসম্মানিত বগল মুবারক উনার শুভ্রতা ও উজ্জ্বলতা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অন্যতম বৈশিষ্ট্য মুবারক। সাধারণ মানুষের বগলের রং ত্বক থেকে ভিন্ন হয়ে থাকে। হযরত ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি তিনিও অনুরূপ বর্ণনা করেন। তিনি আরো বর্ণনা করেছেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত বগল মুবারক-এ কোনো চুল মুবারক ছিলেন না।” সুবহানাল্লাহ! (খাছাইছুল কুবরা ১/১০৭)
মহাসম্মানিত নূরুল মাগফিরাহ মুবারক (হাত মুবারক):
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উভয় নূরুল মাগফিরাহ্ মহাসম্মানিত হাত মুবারক মানানসই দীর্ঘ ছিলেন।
হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন যে, “আমি কখনও এমন কোন মখমল বা রেশমী বস্তু স্পর্শ করিনি যা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উভয় তালু মুবারক অপেক্ষা অধিকতর নরম।” (বুখারী শরীফ, মুসলিম শরীফ)
মহাসম্মানিত নূরুদ দারাজাহ মুবারক (কদম মুবারক):
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উভয় নূরুদ দারাজাহ মহাসম্মানিত কদম মুবারক উনাদের মধ্যে গোশত পরিপূর্ণ ছিলেন। নূরুদ দারাজাহ মহাসম্মানিত কদম মুবারক উনার তলদেশ বেশ গভীর ও মসৃণ ছিলেন। তিনি হাঁটার সময় সামনের দিকে একটু ঝুঁকে হাঁটতেন। মনে হতো, যেন তিনি কোন উচু স্থান থেকে নামছেন।
হযরত হিন্দ ইবনে আবি হালাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন যে, “ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মাটির উপর হালকাভাবে নূরুদ দারাজাহ মহাসম্মানিত কদম মুবারক ফেলতেন। কখনই ছোট ছোট পদক্ষেপে হাঁটতেন না।” (শামায়েলে তিরমিযী শরীফ)
মহাসম্মানিত নূরুন নুবুওওয়াহ মুবারক (মহরে নুবুওওয়াত মুবারক):
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূরুন নুবুওওয়াহ্ মুবারক মহাসম্মানিত ঘাড় মুবারকের উপর কবুতরের ডিমের সমতুল্য এক খন্ড গোশত মুবারক ছিলেন, যার রং ছিলেন হালকা খয়েরী। আর উহার চার পাশে কাল তিলের মত দেখা যেতো। ইহাকে মহরে নুবুওওয়াত মুবারক বলা হয়।
পরিশিষ্ট: পূর্বেই উল্লেখ করা হয়েছে, সৃষ্টির কারো পক্ষেই মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত নূরানী হুলিয়া মুবারক অর্থাৎ উনার সংক্ষিপ্ত বর্ণনা মুবারক প্রকৃত মহাসম্মানিত সীরত-ছূরত মুবারক বর্ণনা করা সম্ভব নয়। তবুও যে সমস্ত বর্ণনাসমূহ আমাদের নিকট পৌঁছেছে সংক্ষিপ্ত আকারে তা বর্ণনা করা হলো।
মহান আল্লাহ পাক রব্বুল আলামীন এবং উনার হাবীব ও মাহবুব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা যেন আমাদেরকে হাক্বীক্বীভাবে উনাদের খাছ রেযামন্দি সন্তুষ্টি মুবারক হাছিল করার তৌফিক মুবারক দান করেন। আমীন!
-মুহম্মদ হুসাইন নাফে’।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় সাড়ে ১৪০০ বছর পর মহাসম্মানতি ও মহাপবত্রি হাদীছ শরীফ لِـىْ مَعَ اللهِ وَقْتٌ উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, জান্নাতী ইমাম, সাইয়্যিদুল উমাম সাইয়্যিদুনা হযরত শাহনাওয়াসা আছ ছানী আলাইহিস সালাম উনাকে মহাসম্মানিত ও মহাপবিত্র মুহব্বত মুবারক করার বেমেছাল ফযীলত মুবারক
০১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে মহাসম্মানতি ও মহাপবত্রি হযরত উম্মাহাতুল মু’মনিীন আলাইহন্নিাস সালাম উনাদরে এবং মহাসম্মানতি ও মহাপবত্রি হযরত আবনাউ রসূলল্লিাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদরে এবং মহাসম্মানতি ও মহাপবত্রি হযরত বানাতু রসূলল্লিাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদরে বমেছোল তা‘য়াল্লুক্ব-নসিবত মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ
০১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
০১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সকলের মহাসম্মানিত ও মহাপবিত্র হুজরা শরীফ নির্মাণ
২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
উম্মুল মু’মিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম তিনি নিজেই বলেছেন উনার মহাসম্মানিত শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক আলোচনা মুবারক করার জন্য
২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান বুলন্দী শান মুবারক প্রকাশ: ‘উম্মী’ শব্দ নিয়ে বাতিলপন্থীদের মিথ্যাচারের চূড়ান্ত জবাব (৪)
২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার মহাসম্মানিত ‘আল মানছূর’ লক্বব মুবারক উনার অর্থ মুবারক
২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)