নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম উনার আখাছছুল খাছ তাওয়াল্লুক নিসবত ব্যতীত হাক্বীক্বী ইলিম অর্জন করা কখনোই সম্ভব নয় (২)
বলার অপেক্ষা রাখেনা যে, বর্তমান সময়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক নিসবত হাছিল করতঃ হাক্বীক্বী ইলিম অর্জন করতে হলে মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মুবারক ছোহবত ইখতিয়ারের কোন বিকল্প নেই। কেননা তিনি হচ্ছেন যামানার লক্ষ্যস্থল ইমাম ও মুজতাহিদ। তিনি সকলের জন্য সর্বোত্তম উছিলা। তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পরিপূর্ণ নকশা মুবারক। যাহিরী বিভিন্ন নিদর্শনের পাশাপাশি বিভিন্ন জনের অনেক স্বপ্ন এবং সুসংবাদ উম্মাহ মাঝে যা আরো সুস্পষ্ট করেছে।
প্রসঙ্গত একটি বিষয় বিশেষভাবে উল্লেখ্য যে, ১৪৩৪ হিজরীতে মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি দীর্ঘ দিন পবিত্র জুমুয়া শরীফ উনার খুতবাতে মহান আল্লাহ পাক উনার কালাম-
لَا تُحِلُّوا شَعَائِرَ اللهِ
এই পবিত্র আয়াত শরীফ উনার তাফসীর মুবারক করেন। তখন মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের একখানা বিশেষ শান মুবারক জাহির হয়। মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি তখন বর্ণনা করেছিলেন, “উনাকে প্রাচীর বেষ্টিত বিস্তীর্ণ পরিধির আযীমুশ্ শান একটি স্থান দেখানো হয়। যেখানে সমস্ত কিতাবাদী ও লিখনী একত্রিত করা হয়। আর এ কিতাবসমূহ পরিদর্শিত স্থানের খুব সামান্য অংশই দখল করেছে। সেখানে মহান আল্লাহ পাক উনার পক্ষ হতে বলা হলো যে, এ সমস্ত কিতাবাদী ও লিখনীতে অনেক ভুল। এগুলো কেবল পুথিগত বিদ্যা এবং হাক্বীক্বত শূণ্য। অতঃপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি জাহির মুবারক হলেন এবং একই বিষষের পূনরাবৃত্তি করেন। পরিশেষে উনাকে যাবতীয় ইলিম ও হিকমতেপূর্ণ প্রাচীর বেষ্টিত বিস্তীর্ণ পরিধির আযীমুশ্ শান অপর একটি স্থান দেখানো হয়। উনাকে বলা হলো, যাবতীয় ইলমেপূর্ণ এই সমস্ত ইলিম আপনাকে হাদিয়া মুবারক করা হলো। সুবহানাল্লাহ!”
মূল কথা হলো, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে যার যত বেশি নিসবত মুবারক স্থাপিত হয়েছে, তিনি তত বেশি নিয়ামত হাছিল করবেন। অপর দিকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে যার যত বেশি দূরত্ব, সে তত বেশি লাঞ্চিত ও অপমাণিত।
কাজেই, সকলের জন্য দায়িত্ব কর্তব্য হলো, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে দায়েমী নিসবত স্থাপনের সর্বোচ্চ কোশেশ করা। আর এ ক্ষেত্রে মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় জারিকৃত অনন্তকালব্যাপী সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল এবং আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র সর্বাধিক সহজ অবলম্বন। যা বলাই বাহুল্য।
মহান আল্লাহ পাক তিনি সকলকে বিষয়টি হাকীকীভাবে উপলব্ধি করতঃ তা আমলে বাস্তবায়ন করার তাওফীক দান করুন। আমীন। (সমাপ্ত)
মুহম্মদ ইবনে হাশিম।
আরও পড়ুন
সব ›
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১৪)
মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে পবিত্র করার মত পবিত্র করেই নূরুল ইযহার মুবারক (সৃষ্টি মুবারক) করেছেন (২)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৯০)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিইয়ীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (২য় পর্ব)
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১৩)
মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে পবিত্র করার মত পবিত্র করেই নূরুল ইযহার মুবারক (সৃষ্টি মুবারক) করেছেন (১)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৯)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১২)
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (৫)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৮)
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।