নীল তিমির চেয়ে আরও বেশী ওজনের প্রাণীর সন্ধান!
, ১৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৭ ছালিছ, ১৩৯১ শামসী সন , ০৬ আগস্ট, ২০২৩ খ্রি:, ২২ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
আজকের নীল তিমি দীর্ঘদিন ধরেই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি ওজনের প্রাণী হিসেবে বিবেচিত হয়ে আসছে। কিন্তু এক দশকের বেশি সময় আগে পেরুর রাজধানী লিমাতে অবস্থিত ন্যাচারাল হিস্টোরি মিউজিয়ামের খুঁজে পাওয়া জীবাশ্মের আলোকে এবার বিজ্ঞানীরা বলছে, আমরা এতদিন আসলে ভুলই জেনেছি।
এক দল জীবাশ্মবিদ ল্যাটিন আমেরিকার দেশ পেরুতে ‘পেরুসেটাস কলোসাস’ নামের একটি সমুদ্রের প্রাণীর জীবাশ্ম নিয়ে দীর্ঘ গবেষণা করেছে। তারা এটিকে এনসিয়েন্ট হোয়েল (প্রাচীন তিমি) হিসেবে আখ্যায়িত করেছে। এর দেওয়া বৈজ্ঞানিক নামটির অর্থ হলো ‘পেরুভিয়ান তিমি’।
যদিও এই তিমিটির মাত্র ১৩টি কশেরুকা, চারটি পাঁজর ও নিতম্বের হাড়ই কেবল পাওয়া গিয়েছিল। গবেষণা থেকে লব্ধ ফলে লম্বায় এটিকে নীল তিমির থেকে কম মনে হওয়ায় শুরুতে এটিকে সবচেয়ে বড় প্রাণী হিসেবে ভাবা হয়নি। কিন্তু দীর্ঘ গবেষণায় বেরিয়ে আসে, লম্বায় বেশি হলেও এর ওজনের ধারে কাছেও নীল তিমি নেই।
গবেষকরা বলছে, এই প্রজাতির প্রাচীন তিমিটি বহু আগে ইওসিন যুগে সমুদ্র দাপিয়ে বেড়াত। এটি লম্বায় ছিল প্রায় ২০ মিটার (৬৬ ফুট) এবং এর ওজন ছিল ৩৪০ মেট্রিক টনের মতো। যা আজকের নীল তিমি বা এর আগে জানা বৃহত্তম ডাইনোসরের ওজনের থেকেও অনেক বেশি।
এখন পর্যন্ত জানা সবচেয়ে বেশি ওজনের নীল তিমিটি ১৯০ মেট্রিক টন। যদিও তা লম্বায় পেরুসেটাসের চেয়ে বেশি ছিল। এটি ৩৩.৫ মিটার (১১০ ফুট)। আর সবচেয়ে বড় ডাইনোসরটি আর্জেন্টানোসরাস। লম্বা ঘাড়যুক্ত ও চার পায়ের তৃণভোজী প্রাণীটি আগে পৃথিবী দাপিয়ে বেড়াত। এর ওজন ছিল ৭৬ টন।
এই প্রাণীটির প্রধান বৈশিষ্ট্য হলো এর মারাত্মক ওজন। আর এটি আমাদের দেখায়, বিবর্তন এমন প্রাণীও তৈরি করতে পারে, যা আমাদের কল্পনার বাইরে যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে শেষ করতে চায় সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুস্তি প্রতিযোগিতায় প্রাণ গেল ‘বলি খেলোয়াড়’ হেলালের
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলো ছেলে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘটনাস্থলে ছিলেন না দুই গেটম্যানের কেউই
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য রোধে প্রকল্প নেয়া হচ্ছে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই, মজুত করলে লাভ হবে না’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাচার হওয়া অর্থ ফেরতে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ^াস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘উপজেলা ও পৌরসভায় এখনই প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেই’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জুলাই শহীদ ও আহতদের সন্তানদের জন্য বিশ^বিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাধীনতা যুদ্ধের আকাক্সক্ষা আজও পূরণ হয়নি -ফখরুল
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)