ঘটনা থেকে শিক্ষা
নিয়ামত হাছিল করতে হলে যিনি মালিক উনার মতের সাথে মত মিলিয়ে দিতে হয়
, ০৮ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৮ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১৭ মে, ২০২৪ খ্রি:, ০৩ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
একবার সুলতান মাহমুদ বিশিষ্ট গনিত বিশারদ আল বিরুনীসহ তার এক বাগানবাড়িতে হাটছিলেন। সুলতান মাহমুদ জানতেন যে আল বিরুনী অংক শাস্ত্রে উনার অসাধারণ এবং অকল্পনীয় ক্ষমতাবলে অনেক কিছু বলে দিতে পারেন। তাই তাকে অপ্রস্তুত করার উদ্দেশ্যে তিনি এমন এক বিষয়ের কথা বলতে বললেন, যা সাধারণ দৃষ্টিতে অংকের মাধ্যমে সম্ভব নয়। তিনি আল বিরুনীকে বললেন যে, তিনি আজ উক্ত বাগান বাড়ীর কোন দরজা দিয়ে বের হবেন তা অংক কষে কাগজে লিপিবদ্ধ করতে। আল বেরুনী যথারীতি অংক কষে কাগজে লিপিবদ্ধ করলেন। সুলতান মাহমুদ অতঃপর বললেন, আমি আজ কোন দরজা দিয়েই বের হবো না। তিনি উত্তর দিকের দেয়াল ভাঙ্গার আদেশ দিলেন এবং সেখান দিয়ে বের হয়ে আল বিরুনীর লিপিবদ্ধ কাগজটি পড়ার নির্দেশ দিলেন। দেখা গেল সেখানে লেখা রয়েছে, সুলতান মাহমুদ আজ কোনো দরজা দিয়ে বের হবেন না। বরং উত্তর দিকের দেয়াল ভেঙ্গে বের হবেন। এতে ক্ষুব্ধ হয়ে সুলতান নির্দেশ করলেন আল বিরুনীকে ছাদ হতে ফেলে দিতে। সুলতানের নির্দেশ মত উনাকে ছাদ হতে ফেলে দেয়া হল। এদিকে পূর্ব থেকেই সুলতানের ছাদের নীচে বিশেষ কায়দার জাল বিছানো ছিল। মূলতঃ আল বিরুনী সে জালে পতিত হলেন এবং উনার কিছু হলো না। এ কথা সুলতানের কানে গেল। সুলতান তার কোষ্ঠিনামা দেখার নির্দেশ দিলেন, দেখা গেল সেখানে লেখা রয়েছে, অমুক তারিখে সুলতান মাহমুদ আমাকে ছাদ হতে মাটিতে ফেলে দিবেন, কিন্তু আমার কোন ক্ষতি হবে না। এ লেখা দেখে সুলতানের গোস্বার আগুন বহুগুণ বৃদ্ধি পেলো। সুলতান আল বিরুনীকে চিরতরে বন্দী করে রাখার নির্দেশ দিয়ে আশ্বস্ত হলেন। কিছুদিন অতিবাহিত হওয়ার পর একবার সুলতানের সভাষদগণ বললেন, বাদশাহ নামদার! উনাকে এভাবে বন্দী করে না রেখে মুক্তি দিলে বেশি উপকার হবে। বাদশাহ এ উক্তি শুনে উনাকে মুক্ত করে বললেন, হে আল বিরুনী! আমি আপনাকে কেন বন্দী করেছি তা কি আপনি জানেন? আমি আপনাকে হেনস্তা করতে চেয়েছিলাম, কিন্তু আপনি কোন দিক হতে তা হচ্ছিলেন না, তাই আপনাকে বন্দী করেছি। তবে জেনে রাখুন- রাজা-বাদশাহ, আমীর-উমরাদের নিকট হতে কিছু হাছিল করতে হলে তাদের মতের সাথে মত মিলিয়ে দিতে হয়। তাদেরকে সর্বদা সন্তুষ্ট রাখার উদ্দেশ্যে নিজকে ছোট হতে হয়, তা না হলে পূর্ণ লাভবান হওয়া সম্ভব নয়।
এখন ফিকিরের বিষয় হচ্ছে যে, নগন্য তুচ্ছ দুনিয়াকে অর্জনের জন্য যখন রাজা বাদশাহ্র মতে মত মিলিয়ে দিতে হয়, নিজকে নিচু ও ছোট হতে হয় এবং সূক্ষ্মাতিসূক্ষ্ম আদব বা শিষ্টতা প্রদর্শন করতে হয়, তাহলে মহান আল্লাহ পাক উনাকে প্রাপ্তির জন্য কতটুকু আদব বজায় রাখা তথা নিজেকে দীন-হীনরূপে জাহির করা আবশ্যক, তা সহজেই অনুমেয়।
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)