পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং:
নিষেধাজ্ঞা দেয়া ব্যক্তিদের নাম প্রকাশ করে না যুক্তরাষ্ট্র
, ০৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৭ ছানী, ১৩৯১ শামসী সন , ২৬ জুলাই, ২০২৩ খ্রি:, ১১ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হয়, যুক্তরাষ্ট্র তাদের নাম প্রকাশ করে না। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছে, যুক্তরাষ্ট্র শুধু ‘ডিজাইনেটেড’ কর্মকর্তাদের বিষয় জানায়। নীতির অধীনে অন্য দেশের ক্ষেত্রে আমরা যতটুকু প্রকাশ করেছি, (বাংলাদেশে) ভিসা নিষেধাজ্ঞার ক্ষেত্রে তার চেয়ে বিস্তারিত প্রকাশ করতে পারবো না। কম্বোডিয়ার একতরফা নির্বাচন এবং বাংলাদেশের আসন্ন নির্বাচন ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছে সে।
ম্যাথিউ মিলারকে প্রশ্ন করা হয়, বাংলাদেশে মিডিয়া বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, নিজের আরও স্বার্থ হাসিলের জন্য সুনির্দিষ্ট কিছু দেশের বিরুদ্ধে চাপ প্রয়োগ করতে মানবাধিকারের ইস্যুকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র। ভারত, সৌদি আরব, ইসরাইল ও বিশ্বের অন্যান্য অংশে মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে যুক্তরাষ্ট্র চোখ বন্ধ করে রাখে বলে যুক্তিতর্ক আছে। এ বিষয়ে তার মতামত কি?
ম্যাথিউ মিলার উত্তরে বলে, আমি বলবো দুটি প্রশ্নের ভিতরে কিছু উত্তেজনা আছে বলে আমি দেখতে পাচ্ছি। আমি নজরে নেবো এবং বলবো যে- যখন মানবাধির নিয়ে উদ্বেগজনক অবস্থা দেখি, তখন আমরা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করি। যখন আমরা মানবাধিকার লঙ্ঘন দেখি তখন কোনো দেশের সঙ্গে শক্তিশালী অংশীদারিত্ব, কোনো অংশীদারের সঙ্গে তার চেয়েও বেশি ঘনিষ্ঠতা থাকা সত্ত্বেও আমরা উদ্বেগ প্রকাশ করি। এটাকে আমাদের জন্য চ্যালেঞ্জিং বলব।
অন্য একজন সাংবাদিক তার কাছে জানতে চায় কম্বোডিয়ার একতরফা নির্বাচনের বিষয়ে। তিনি প্রশ্ন করেন, রোববার সে বলেছে, কম্বোডিয়ার ওই নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল না এবং যুক্তরাষ্ট্র ভিসায় নিষেধাজ্ঞা দিয়েছে। এই নিষেধাজ্ঞার অধীনে কে কে পড়লো? স্পষ্টতই, সেখানে এটা কোনো নির্বাচন ছিল না। যা হয়েছে, তা হলো সিলেকশন। এই ভিসা নিষেধাজ্ঞার অধীনে কি কম্বোডিয়ার বর্তমান শাসকগোষ্ঠীর নেতৃত্ব স্থানীয় কেউ আছে?
এ প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলে, নীতির অধীনে আমরা নিষেধাজ্ঞা প্রাপ্ত ব্যক্তিদের নাম জনসম্মুখে প্রকাশ করি না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমেরিকার সাথে বোয়িং কেনার চুক্তি বাতিল করতে হবে
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের সামরিক যান ধ্বংসের আরও একটি প্রামাণ্যচিত্র প্রকাশ
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কুরবানির আগে মসলার দাম ঊর্ধ্বমুখী
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, তলিয়ে গেছে চরের ফসল
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বর্তমান সরকারের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি আশাব্যঞ্জক
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের জন্য ৬ স্থলপথ খুলে পাকিস্তানের কৌশলগত বার্তা
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারত থেকে গরু আমদানির ‘অনুমতিপত্র’ ভুয়া
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি, চুরি করতে না’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি, চুরি করতে না’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আ.লীগের শেষ ১০ বছরে কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরাইলের ‘প্রযুক্তির মেরুদ-’ ভেঙে দিয়েছে ইরান
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












