নির্বাচন প্রশ্নে উভয় সংকটে জিএম কাদের!
, ২৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১৫ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া, না-নেয়ার ইস্যুকে উভয় সংকট হিসেবে দেখছে জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। নির্বাচনে অংশ নেয়ার বিপক্ষ মতের পাল্লা ভারি হলেও ১৬ ডিসেম্বর থেকে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করতে যাচ্ছে দলটি।
ঘোষিত সময়সূচি অনুযায়ী ১৬ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম ক্রয় এবং জমাদান করা যাবে। আর ২২ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে বলে জানিয়েছেন দপ্তর সম্পাদক মাহমুদ আলম।
নির্বাচনের পরিবেশ, লেভেল প্লেয়িং ফিল্ড এবং আওয়ামী লীগ ও তাদের সমমনাদের নির্বাচনের বাইরে রাখা নিয়ে অস্বস্তি রয়েছে জাতীয় পার্টির মধ্যে। বড় একটি অংশকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন দেশে-বিদেশে কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে ভিন্ন মত রয়েছে। অনেকেই মনে করছে ২০১৪ এবং ২০২৪ এর নির্বাচন যেমন সর্বমহলে গ্রহণযোগ্যতা পায়নি, এটাও পুরোপুরি গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা কম। ওই গ্রুপটি মনে করছে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ এর নির্বাচনে অংশ নেওয়ার গ্লানি এখনও বয়ে বেড়াতে হচ্ছে। আবার একতরফা নির্বাচনে অংশ নিলে ভবিষ্যতে একই ধরণের সংকটের মুখে পড়তে হতে পারে।
তবে নির্বাচনে না গেলে দলীয় প্রতীক এবং নিবন্ধন নিয়ে শঙ্কা রয়েছে। অপর অংশ সেই সুযোগ নিয়ে প্রতীক নিয়ে যেতে পারে। তাই অনেকটা চাপের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।
সব মিলিয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করলেও নির্বাচনে অংশ নিচ্ছেন এ কথা বলার সময় এখনও আসেনি বলে মন্তব্য করেছেন একজন সিনিয়র নেতা। অন্যদিকে বিএনপির সঙ্গে নির্বাচনী জোট বাধার ইঙ্গিত পাওয়া গেছে। শীর্ষ পর্যায়ে আসন সমঝোতা নিয়ে কথা চলছে জানা গেছে।
মামলা-হামলাসহ নানামূখী চাপের পরেও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে সরব। তিনি বরাবরেই বলে আসছেন লেভেল প্লেয়িং ফিল্ড নেই, অন্তবর্তীকালীন সরকার নিরপেক্ষ নয়। তাদের সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতা ও সদিচ্ছা নেই। পাশাপাশি নির্বাচনে সকল দলের অংশগ্রহণের পক্ষে তিনি।
সার্বিক পরিস্থিতি জাতীয় পার্টির জন্য নির্বাচনের অনুকূলে নয় বলে মনে করে দলটির নেতারা। নির্বাচনের বাইরে থাকলে তাদের দলীয় প্রতীক লাঙ্গল ও নিবন্ধন হাতছাড়া হতে পারে বলে শঙ্কা করছেন। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও এবিএম রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে সম্প্রতি আত্মপ্রকাশ করা জাতীয় পার্টিকে নিয়ে বেশি শঙ্কা তাদের মধ্যে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাগরে নিম্নচাপ, ৬ বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা, বন্দরগুলোয় সতর্কসংকেত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নারিকেল দ্বীপ রুটে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিন রেঞ্জ ডিআইজিসহ ছয় ডিআইজি পদে রদবদল
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত ১ মাসে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৫৫ বছর পর পিঠ থেকে বের হলো মুক্তিযুদ্ধের গুলি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অস্বাভাবিক বিলে পল্লী বিদ্যুতের গ্রাহকদের ভোগান্তি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের দায় হাসনাত-সারজিসদেরও আছে’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএসসিসির মার্কেটেই মশার কারখানা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পানি সংকটে বাসা ছাড়ছেন মিরপুরের অনেক বাসিন্দা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে পুশ-ইন ঠেকাতে বাড়ানো হয়েছে বিওপি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)