নির্বাচন নয়, দেশে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চায় বিএনপি: প্রধানমন্ত্রী
ইতালি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নির্বাচন চায় না, বরং তারা দেশে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চায়। ইতালির রাজধানী রোমে স্থানীয় সময় মঙ্গলবার রাতে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অশুভ শক্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা বলেন, তারা (বিএনপি) বাংলাদেশকে আবারও অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিতে চায়। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। এ সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আসন্ন সংসদ নির্বাচনে আবার তার দলের নির্বাচনী প্রতীক নৌকায় ভোট চান । বলেন, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন অবশ্যই সংবিধান অনুযায়ী হবে। বিএনপি জানে, জনগণ তাদের ভোট দেবে না। তাই বিএনপি দেশকে অস্থিতিশীল করতে চায়। ভোট কারচুপির কারণে যারা বিতাড়িত হয়েছে, জনগণ তাদের ভোট দিতে যাবে কেন?
শেখ হাসিনা প্রশ্ন তোলেন, অগ্নিসংযোগের মাধ্যমে মানুষ হত্যার পর কীভাবে তারা (বিএনপি) ভোট চায়? তারা নির্বাচন চায় না। তারা তাদের কিছু বিদেশি প্রভুর পা চাটে।
প্রধানমন্ত্রী বলেন, তারা (বিএনপি) দেশের চলমান উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে চায়। বিএনপি কখনো দেশবাসীর কল্যাণ চায় না। তাদের (বিএনপি) উদ্দেশ্য হলো ঘোলা পানিতে মাছ শিকার করা। তাই তাদের লক্ষ্য বাংলাদেশের অগ্রগতি ব্যাহত করা।
র্যাবের কয়েকজন কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও দেশটির ভিসা নীতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তাদের দ্বারা আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করেছি। আমরা এর (নিষেধাজ্ঞা) রহস্য বুঝতে পারছি না।
যারা বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে সমর্থন করেনি, তারা এখন বাংলাদেশের সঙ্গে বিভিন্নভাবে খেলা খেলতে চায় মন্তব্য করে শেখ হাসিনা বলেন, খেলোয়াড়দের খেলতে দেয়া যাবে না। যেকোনো অসৎ উদ্দেশ্য নস্যাৎ করতে দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।