শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

ঋণ না নিয়েও খেলাপি ৮৮ কৃষক!

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, রাত ২:২৭
ঋণ না নিয়েও খেলাপি ৮৮ কৃষক!
নাটোর সংবাদদাতা:
ঋণ না নিয়েও সাড়ে ১৬ লাখ টাকার খেলাপির নোটিশ পেয়েছেন ৮৮ কৃষক। পল্লী সঞ্চয় ব্যাংকের নাটোর বাগাতিপাড়া শাখা থেকে তাদের ওই নোটিশ দেয়া হয়।
এ নিয়ে গত ৩ জুলাই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভুক্তভোগী কৃষকরা বিক্ষোভ ও মানববন্ধন করেন। এ সময় প্রতিকার চেয়ে ভুক্তভোগীরা জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞার কাছে স্বারক লিপিও দিয়েছেন।
সরেজমিনে নাটোরের বাগাতিপাড়া উপজেলার ভিতরভাগ এলাকা গিয়ে কথা হয় ভ্যানচালক শফিকুল ইসলামের সঙ্গে; তিনি জানান, একটি বাড়ি একটি খামার থেকে ঋণ গ্রহণ না করেও তিনি ১৬ হাজার টাকা ও তার ছেলে ৩২ হাজার টাকার ঋণ খেলাপি হয়েছেন।
শফিকুল ইসলাম বলেন, ১৭ সালে তার বই নিয়ে নেন একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মকর্তারা। গত জুন মাসে পল্লী সঞ্চয় ব্যাংক থেকে দাবি করা হয় তিনি ও তার ছেলে ঋণ খেলাপি। ঋণ না নিয়েও ঋণের দায়ভার তার ওপর পড়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে সংশ্লিষ্টদের বিচার দাবি করেন।
শুধু শফিকুল ইসলামই না । এই গ্রামের ৮৮ জন ঋণ গ্রহণ না করেই সাড়ে ১৬ লাখ টাকার ঋণ খেলাপি বলে অভিযোগ করেন তিনি।
ভিরতভাগ গ্রামের আল আমিন বলেন, ২০১৬ সালে একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় এই গ্রামের ৯৬ জন ৮ হাজার টাকা করে ঋণ গ্রহণ করেন। ২০১৮ সালের মধ্যে সবাই ঋণ পরিশোধ করে পাশ বই জমা দেন। এরপর কেটে গেছে ৫ বছর। আর এই ৫ বছরে একটি বাড়ি একটি খামার দুই দফায় নাম পরিবর্তন করে ২০১৮ সালে আমার বাড়ি আমার খামার এবং ২০২০ সালে পল্লী সঞ্চয় ব্যাংক হিসাবে রূপান্তর হয়। ৫ বছর পর পল্লী সঞ্চয় ব্যাংক থেকে ৮৮ জনের নামে সাড়ে ১৬ লাখ টাকা পাওনা দাবি করেছে। জমা নেয়া পাশ বইগুলোর মধ্যে গত ৪ জুন কিছু সদস্যর বই ফেরত দিয়েছে তারা। গ্রাহকরা ঋণ গ্রহণ না করলেও পাশ বইয়ে বিভিন্ন পরিমাণ টাকা ঋণ গ্রহণ ও কিছু টাকা জামাদান দেখানো হয়।
বিষয়টির প্রতিকার চেয়ে গত ২০ জুন বাগাতিপাড়া উপজেলা চত্বরে বিক্ষোভ ও মানবন্ধন করে প্রতিকার পাননি ভুক্তভোগীরা। এর প্রেক্ষিতে গত ৩ জুলাই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ ও মানববন্ধন করেন।
নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা বলেন, ৩ জুলাই ভুক্তভোগীরা তার সঙ্গে দেখা করে ঘটনার প্রতিকার চেয়েছেন। এর প্রেক্ষিতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্তে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ভুক্তভোগী হতদরিদ্র মানুষরা ক্ষতিগ্রস্ত হবে না বলে জানান তিনি।
পল্লী সঞ্চয় ব্যাংকের বাগাতিপাড়া গেলে ব্যাংক ম্যানেজার বিষয়টি এড়িয়ে যান। তবে ব্যাংকটি জুনিয়র অফিসার মকবুল হোসেন সময় সংবাদের সঙ্গে কথা বললেও তিনি পাশ বই ৫ বছর ধরে আটকে রাখার বিষয়টি এড়িয়ে যান।
মকবুল হোসেন বলেন, সদস্যরা ১৬ সালে নেয়া ৮ হাজার ঋণ পরিশোধ না করে নতুন করে তাদের নামে ১৫ হাজার টাকা নতুন ঋণ নিয়ে পুরনো টাকা পরিষদ করেছেন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ২ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ২ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ২ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ২ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ৩ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ৩ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ৩ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ৩ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ৩ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ৩ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ৩ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ৩ ঘণ্টা আগে